মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

স্বতন্ত্র প্রার্থী

মনোনয়ন ফরম কিনেছেন তৃতীয় লিঙ্গের রানী

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:৩৪ অপরাহ্ন, ১৯শে নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

দ্বাদশ সংসদ নির্বাচনে অংশ নিতে মনোনয়ন ফরম কিনেছেন তৃতীয় লিঙ্গের আনোয়ারা ইসলাম রানী। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে রংপুর-৩ (সদর-আংশিক সিটি) আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে মনোনয়নপত্র কিনেন।

রোববার (১৯ নভেম্বর) দুপুর ১২টায় রংপুর আঞ্চলিক নির্বাচন অফিস থেকে এ মনোনয়ন ফরম তোলেন তিনি। এ সময় তার সঙ্গে তৃতীয় লিঙ্গের জনগোষ্ঠীর অন্যান্য সদস্যরাও উপস্থিত ছিলেন।

আনোয়ারা ইসলাম রানী রংপুরের ন্যায় অধিকার ট্রান্সজেন্ডার উন্নয়ন সংস্থার সভাপতি। দীর্ঘদিন ধরে এই জনগোষ্ঠীর জন্য তিনি কাজ করছেন। এছাড়াও বিভিন্ন সময়ে সংগঠনের পক্ষ সামাজিক কর্মকাণ্ডে অংশ নিয়ে প্রশংসিত হয়েছেন তিনি।

এদিকে আনোয়ারা ইসলাম রানীর তার মনোনয়নপত্র গ্রহণের খবরে মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে। আবার অনেকেই রানীর সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন।

আনোয়ারা ইসলাম রানী বলেন, সবক্ষেত্রে রংপুর একটি অবহেলিত অঞ্চল। দেশের উন্নয়নমূলক মহাপরিকল্পনাগুলো থেকে আমাদের রংপুর বরাবরই বঞ্চিত। কারণ এখানে নেতৃত্ব দেওয়ার মতো নেতা নেই। যার কারণে আমি এই আসনে নির্বাচন করে নেতৃত্বে আসতে চাই। দ্বাদশ জতীয় সংসদ নির্বাচনে আমি রংপুর-৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য পদে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নিয়েছি।

রানী আবেগ জড়ানো কণ্ঠে জানান, সকলেরই সংসার রয়েছে, সন্তান রয়েছে, সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বড় চিন্তাও রয়েছে। আমার সংসার নেই, স্বামী নেই, সন্তান নেই এক কথায় আমার কোনো পিছু টান নেই। আপনারাই আমার সংসার। আপনারাই আমার পরিবার। আমি আপনাদের হয়ে যেতে চাই। যতটুকু বড় হয়েছি। আপনারা খবর নিয়ে দেখবেন সারাজীবন মানুষের উপকার করে এসেছি।

নির্বাচিত হলে এলাকার উন্নয়নে কাজ করতে বিভিন্ন প্রতিশ্রুতি তুলে ধরে তিনি বলেন, আপনারা যদি আমার পাশে থাকেন, আমাকে সর্মথন এবং ভোট দিয়ে নির্বাচিত করেন তাহলে আমি উন্নয়নের জন্য আন্দোলন করব। এ সময় তিনি তার ২১ দফা নির্বাচনী ইশতেহার প্রকাশ করেন।

রানীর মনোনয়নপত্র নেওয়ার বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাচন কর্মকর্তা মমিনুল আলম জানান, এবার রংপুর-৩ আসনে মোট ৫ লাখ ১৯ হাজার ৯৭০ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ পাবে।

এসকে/

নির্বাচন রংপুর তৃতীয় লিঙ্গের রানী মনোনয়নপত্র আনোয়ারা ইসলাম রানী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে হামলা–হেনস্তার শিকার বাঁধন, আ. লীগ–ছাত্রলীগকে অভিযুক্ত করে যা বললেন অভিনেত্রী

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250