শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

মন ভোলানো মিষ্টির নাম ‘ইলিশ পেটি’

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৫৩ অপরাহ্ন, ১২ই নভেম্বর ২০২৩

#

ছবি-ফাইল

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়নের চিতারবাজার মেইনরোডে অবস্থিত গোবিন্দ মিষ্টান্ন ভান্ডারে পাওয়া যায় ‘ইলিশ পেটি। স্বাদেও দারুণ। এজন্য খুব অল্প সময়েই জনপ্রিয়তা পেয়েছে বিশেষ আকারের এ মিষ্টি। ইলিশ মাছের পেটির মতো দেখতে হওয়ায় মিষ্টির নাম রাখা হয়েছে ‘ইলিশ পেটি’। 

গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার নামের মিষ্টির দোকানটি বোয়ালমারী উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দূরে। বোয়ালমারী সদর ইউনিয়ন পরিষদের সামনে দিয়ে একটি পাকা রাস্তা ওই দোকানের সামনে দিয়ে চলে গেছে চিতারবাজার পর্যন্ত।

মোটরসাইকেলে ওই দোকানে যেতে ১৫-১৯ মিনিট সময় লাগে। পৌরসভার ওয়াপদা মোড়ে অবস্থিত ভ্যানস্ট্যান্ড থেকে সারাক্ষণ ভ্যান চলাচল করে। ভ্যানে সময় লাগে ২৫-৩০ মিনিট।

উপজেলার দাদপুর ইউনিয়নের কোন্দারদিয়া গ্রামের বাসিন্দা গোবিন্দ কুন্ডু একজন মিষ্টি ব্যবসায়ী। ১৯৯৭ সালে চিতারবাজারে নিজ নামে গোবিন্দ মিষ্টান্ন ভান্ডার গড়ে তোলেন।

কয়েক বছর আগে তিনি মারা যান। এরপর গোবিন্দ কুন্ডুর ছেলে গুরুদাস কুন্ডু পৈতৃক পেশাকে ভালোবেসে দোকানটি পরিচালনা করে আসছেন। বর্তমানে দোকানটিতে মিষ্টি তৈরির চারজন কারিগর আছেন।

সরেজমিন দেখা যায়, ক্রেতারা মিষ্টি কিনছেন। বিক্রেতারাও মিষ্টি বিক্রিতে ব্যস্ত। দোকানে থরে থরে ইলিশ পেটি মিষ্টি সাজানো। এছাড়া রয়েছে ছানার সন্দেশ, রসগোল্লা, চমচম, কালোজাম, দধি, রসমালাই ও মালাই চপ।

গোবিন্দ মিষ্টান্ন ভান্ডারের মালিক গুরুদাস কুন্ডু  বলেন, প্রতিদিন ১৫-১৬ ধরনের মিষ্টি তৈরি করা হয়। এরমধ্যে ইলিশ পেটি মিষ্টির দাম সবচেয়ে বেশি। ৭২০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। ২৪-২৫ পিসে এককেজি হয়।

তিনি আরও বলেন, ইলিশ পেটি মিষ্টি নির্ভেজাল ক্ষীর দিয়ে তৈরি করা হয়। তাই এর স্বাদ ও গুণগত মান বজায় থাকে। এছাড়া ছানার সন্দেশ ও মালাই চপে ছানা ছাড়া অন্যকিছু মেশানো হয় না।

যেকোনো অনুষ্ঠানের জন্য মিষ্টির অর্ডার নেওয়া হয়। গ্রাম এলাকা হলেও সবমিলিয়ে প্রতিদিন গড়ে ৬০-৮০ কেজি মিষ্টি বিক্রি হয়। দিনের মিষ্টি দিনেই শেষ হয়ে যায়। এজন্য আগের দিনের বাসি মিষ্টি বিক্রি করা হয় না বলেও জানান গোবিন্দ মিষ্টান্ন ভান্ডারের মালিক।

স্থানীয় বাসিন্দা জাহাঙ্গীর হোসেন বলেন, ‘মানুষ ইলিশের পেটি মিষ্টির নাম শুনে দূর-দূরান্ত থেকে ছুটে আসেন। নতুন আবার দেখতে ও খেতে বেশ ভালো। তাই বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।’

আরো পড়ুন: কোন খাবারগুলো মাংসের চেয়েও বেশি প্রোটিনে ভরপুর!

বোয়ালমারী শহরের বাসিন্দা শামীম প্রধান বলেন, ‘লোকমুখে গোবিন্দ মিষ্টান্ন ভান্ডারের ইলিশ পেটি মিষ্টির নাম শুনে খাওয়ার জন্য গিয়েছিলাম। স্বাদে অতুলনীয়। সেই স্বাদ। দোকানে বসে খেয়েছি। ভালো লাগায় পরিবারের জন্যও নিয়ে এসেছি।’

এ বিষয়ে দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোশাররফ হোসেন মুশা বলেন, চিতারবাজারের গোবিন্দ মিষ্টান্ন ভান্ডারের ইলিশ পেটি মিষ্টি খুবই ভালো। উপজেলার এবং উপজেলার বাইরে থেকেও অনেকেই মিষ্টি কিনতে যান ওই দোকানে। তবে দোকানটির অবস্থান উপজেলা সদরে হলে মিষ্টিপ্রেমীরা ইলিশ পেটি মিষ্টির স্বাদ ভোগ করতে পারতেন। আরও বেশি জনপ্রিয়তা পেতো।

এসি/ আই. কে. জে/ 


‘ইলিশ পেটি’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250