রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

মহাসড়কে ৪ দিন বন্ধ থাকবে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৪ অপরাহ্ন, ২৩শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

আসন্ন ঈদুল আজহায় যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে মহাসড়কে চার দিন ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। গণপরিবহন সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। 

এতে বলা হয়, পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সড়কে যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্নে চলাচলের সুবিধার্থে ঈদের আগের তিন দিনসহ ঈদের দিন মহাসড়কে ট্রাক, কাভার্ডভ্যান ও লরি চলাচল বন্ধ থাকবে। 

আরও পড়ুন: দেশীয় শিপইয়ার্ডে তৈরি কোস্ট গার্ডের পাঁচ জাহাজ কমিশনিং করলেন প্রধানমন্ত্রী

তবে নিত্যপ্রয়োজনীয় দ্রব্য-সামগ্রী, খাদ্য-দ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ওষুধ, সার, কাঁচা-চামড়া, পশু বহনকারী ট্রাক এবং জ্বালানিবহনকারী যানবাহন এর আওতামুক্ত থাকবে। 

এছাড়া পণ্য পরিবহনকারী যানবাহনে যাত্রী পরিবহন না করা এবং টোল প্লাজায় যানজট এড়াতে টোলের সমপরিমাণ ভাংতি টাকার রাখার জন্য সংশ্লিষ্টদের অনুরোধ জানানো হয়েছে।

এসি/ আইকেজে 

মহাসড়ক ট্রাক কাভার্ডভ্যান লরি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250