বুধবার, ২৩শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কওমি মাদ্রাসায় নির্যাতন ঠেকাতে সুরক্ষা কমিটি ও হটলাইন চালুসহ যেসব নির্দেশনা *** জাতিসংঘের সাধারণ পরিষদের উদ্বোধনী অধিবেশনে প্রধানমন্ত্রী *** জামায়াতকে ‘লংমার্চ’ স্থগিতের অনুরোধ শাহবাজের, দিলেন যে প্রস্তাব *** ‘শেখ হাসিনা কেন এখনো এনডিটিভির চোখে প্রধানমন্ত্রী’ *** গাজী নজরুলের এমপি পদ থাকবে কি না, সিদ্ধান্ত পুলিশের ব্যবস্থা দেখে *** এত কিছুর পরেও গাজী নজরুলের সংসদ সদস্য পদ থাকে কীভাবে: টিআইবি *** ঋণ পরিশোধ না করায় মেসির নতুন ক্লাবের শেয়ার জব্দ *** লঞ্চভাড়া ৬০ শতাংশ বাড়ানোর প্রস্তাব *** বর্তমান সরকারের জন্য এয়ারবাস হলো ‘পরীক্ষা’: ফরাসি রাষ্ট্রদূত *** আসাদ আলম সিয়ামকে দিল্লিতে বাংলাদেশের হাইকমিশনার করার সিদ্ধান্তে সম্মতি ভারতের

সুস্বাদু মাংস-পিঠার সহজ রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৪ অপরাহ্ন, ৭ই নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

শীত আসছে। এ সময় নানা ধরনের পিঠা তৈরি করা হয় প্রায় সব বাড়িতেই। শীত মানেই খেজুর গুড়ের মিষ্টি পিঠা। তবে এর পাশাপাশি ঝাল কিছু পিঠাও যোগ করতে পারেন। যেমন- মাংস দিয়েও হয় অনেক সুস্বাদু পিঠা। চলুন জেনে নেওয়া যাক মাংস পিঠা তৈরির সহজ রেসিপি-

উপকরণ :

ময়দা- ৩ কাপ

বেকিং পাউডার- সামান্য

ঘি- ৬ টেবিল চামচ

তেল- ভাজার জন্য

ঘি- ২ টেবিল চামচ

ময়দা- দেড় টেবিল চামচ।

আরো পড়ুন : নাস্তায় মাছের পিৎজা অসাধারণ

পুরের জন্য যা লাগবে:

যেকোনো মাংসের কিমা, সামান্য তেল, আন্দাজমতো আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি, ধনিয়া, জিরা, মরিচ, গরম মসলা গুঁড়া, আলু, মটরশুঁটি ও লবণ দিয়ে রান্না করে নিন।

পদ্ধতি:

ময়দার সঙ্গে বেকিং পাউডার, সামান্য লবণ ও ঘি দিয়ে মেখে নিন। এরপর প্রয়োজনমতো পানি অল্প অল্প করে দিয়ে খামির বানিয়ে নিন। খামিরটা যতটা সম্ভব পাতলা করে বেলে নিন। রুটি যত পাতলা হবে আপনার পিঠা তত সুন্দর হবে। ২ টেবিল চামচ ঘি ও দেড় টেবিল চামচ ময়দা মিশিয়ে গোলা তৈরি করে নিন। এই গোলাটা বেলে রাখা রুটির উপর আলতো করে মেখে নিন। এবার রুটিটা একপাশ থেকে মোড়াতে থাকুন।

পুরোটা মোড়ানো হলে ছুরি দিয়ে ১ ইঞ্চি মাপে পিস পিস করে কেটে নিন। তারপর হাত দিয়ে হালকা একটু চেপে দিন। তারপর বেলে ছোট ছোট রুটির মতো করে ভেতরে মাংসের পুর ভরে মুখ আটকে দিন। কোণগুলো মুড়িয়ে ডিজাইন করে দিতে পারেন। ডুবো তেলে সোনালি করে ভেজে নিন। এরপর পছন্দের সস বা চাটনির সঙ্গে পরিবেশন করুন।

এস/ আই. কে. জে/

রেসিপি মাংস পিঠা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250