রবিবার, ২২শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন *** পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা *** অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ *** আবারও হ্যাকিংয়ের মুখে এফবিআইয়ের তথ্যভান্ডার *** নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, কারণ নিয়ে পুলিশ-ফায়ার সার্ভিসের ভিন্ন বক্তব্য *** শেখ হাসিনার দেশে ফেরার ‘তৎপরতা’ বিএনপি সরকারকে কতটা চাপে ফেলেছে *** বৈশাখী টিভিতে পুরোনো কায়দায় মবের নেপথ্যে কারা, গণমাধ্যম দখলের রাজনীতি বন্ধ হবে কবে *** ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশকে কেউ তাঁবেদার রাষ্ট্রে পরিণত করার সাহস পাবে না: প্রধানমন্ত্রী *** পুলিশে নতুন ১০ হাজার কনস্টেবল, ৪ হাজার এসআই পদ অনুমোদন *** শেখ হাসিনা ‘দেশে ফিরে টুঙ্গিপাড়া যাবেন’, শেখ মুজিবের সমাধিসৌধ ধুয়ে-মুছে পরিষ্কার!

নাস্তায় মাছের পিৎজা অসাধারণ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১১ অপরাহ্ন, ২রা নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মাছ দিয়ে বানানো যায় নানা ধরনের স্ন্যাকস। তবে কখনও কি মাছের পিৎজাও খেয়েছেন। এটি যেমন সুস্বাদু তেমন মজাদার। নাস্তায় মাছের পিৎজা অসাধারণ। চলুন জেনে নিই এই রেসিপিটি- 

ডোয়ের উপকরণ:

ময়দা ২ কাপ, লবণ সামান্য, চিনি আধা চা-চামচ, জলপাই তেল ২ টেবিল চামচ, হালকা গরম পানি ১ কাপ, ইস্ট ১ চা-চামচ। 

ওপরে দেওয়ার উপকরণ:

রুই মাছের কিমা ১ কাপ, টমেটো সস আধা কাপ, ক্যাপসিকাম কিউব করে কাটা ১ কাপ, অরিগানো আধা চা-চামচ, চিলি ফ্লেক্স আধা চা-চামচ, গোলমরিচের গুঁড়া সামান্য, লবণ স্বাদমতো।

আরো পড়ুন : কাতলা মাছের মাথা দিয়ে ঝটপট রেঁধে ফেলুন মজার মুড়িঘণ্ট

প্রণালি:

কুসুম গরম পানিতে ইস্ট পাঁচ মিনিট ভিজিয়ে রাখুন। এবার একটি পাত্রে ডোয়ের সব উপকরণ ভালোভাবে মেখে রাখুন। পাত্রটি ঢেকে গরম জায়গায় রেখে দিন। মাছের কিমায় সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া মেখে নিন। মিশ্রণটি ভাপিয়ে নিতে হবে। এরপর ঠান্ডা করে ছোট ছোট টুকরা করে কেটে নিন। এবার ডো থেকে পরিমাণমতো নিয়ে ছোট আকারে রুটি বানিয়ে নিন। তার ওপর টমেটো সস ছড়িয়ে দিন। এরপর ক্যাপসিকাম, সেদ্ধ করা মাছের কেকের কিউব ও বাকি সব উপকরণ দিয়ে দিন। সাজিয়ে ১৮০ ডিগ্রি°সেলসিয়াসে ১৫ থেকে ২০ মিনিট বেক করে নামিয়ে পরিবেশন করুন।

এস/ আই. কে. জে/

রেসিপি মাছের পিৎজা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গোপালগঞ্জসহ বিভিন্ন জেলায় ৯৫ প্লাটুন বিজিবি মোতায়েন

🕒 প্রকাশ: ০১:২৯ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

পরকীয়া সন্দেহে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর স্বামীর আত্মহত্যার চেষ্টা

🕒 প্রকাশ: ১২:৫৯ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

অরুণাচলে তীব্র বিরোধিতার মুখে ব্রহ্মপুত্রে ভারতের মেগা বাঁধ প্রকল্প, চীনের প্রকল্প ঘিরে উদ্বেগ

🕒 প্রকাশ: ১২:৫৪ অপরাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

আবারও হ্যাকিংয়ের মুখে এফবিআইয়ের তথ্যভান্ডার

🕒 প্রকাশ: ১০:৪৬ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

নারায়ণগঞ্জে চলন্ত বাসে আগুন, কারণ নিয়ে পুলিশ-ফায়ার সার্ভিসের ভিন্ন বক্তব্য

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ২২শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250