শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

টেস্ট ক্রিকেটে ১০০ উইকেট

মাইলফলকের অপেক্ষা ফুরাল শাহিন আফ্রিদির

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০১ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

শ্রীলঙ্কার ওপেনার নিশান মাদুশকাকে ফিরিয়ে টেস্ট ক্রিকেটে ১০০ তম উইকেটের মাইলফলক ছুঁয়েছেন আফ্রিদি। যে কীর্তি তিনি গড়তে পারতেন ১ বছর আগেই, এই শ্রীলঙ্কাতে তাদের বিপক্ষেই। কিন্তু চোটের কারণে সেই সুযোগ আর পাননি তিনি। তবে এক বছর পর সেই শ্রীলঙ্কাতেই তাদের বিপক্ষে নতুন বলে উইকেট পাওয়াটা কিছুটা হলেও আক্ষেপ কমাতে পারে আফ্রিদির। 

নতুন বলের প্রসঙ্গটা আসছে। কারণ, এক বছর আগেও নতুন বলেই ১০০ তম উইকেট নিতে চেয়েছিলেন আফ্রিদি। এই ম্যাচের আগে পিসিবির ওয়েবসাইটকে দেওয়া এক সাক্ষাৎকারে এই পেসার বলেছিলেন, ‘মাত্র ১ উইকেট দূরে ছিলাম, আর নতুন বলটাও নেওয়ার সময় হয়ে আসছিল। নতুন বল কাজে লাগিয়ে আমি মাইলফলকটা ছুঁতে চেয়েছিলাম, কিন্তু তার আগেই আমি চোটে পড়ি।’


ছবি: সংগৃহীত

টেস্ট ক্রিকেটে ফেরা আফ্রিদি অন্য দুই সংস্করণে অনেক আগেই ফিরেছেন। শ্রীলঙ্কায় পাওয়া হাঁটুর চোট কাটিয়ে আফ্রিদি খেলেছিলেন গত বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপেও। তবে বিশ্বকাপ ফাইনালে আবারও চোট পান এই পেসার। সে কারণেই টেস্টে ফেরা এতটা দীর্ঘায়িত হয়েছে আফ্রিদির।

টেস্টে ১০০ উইকেট পাওয়া হয়তো অনেক বড় কোনো অর্জন নয়, তবে বড় অর্জনের পথে প্রথম ধাপ বলাই যায়। এই প্রাথমিক ধাপটা পার হতেই অনেক কাঠখোর পোড়াতে হলো আফ্রিদিকে। ক্যারিয়ারের ২৬ তম টেস্টে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন এই ফাস্ট বোলার। পাকিস্তানের হয়ে আফ্রিদির আগে টেস্টে কমপক্ষে ১০০ উইকেট নিয়েছেন আরও ১৭ জন।

পাকিস্তানের হয়ে ১০০ উইকেট নেওয়া ক্রিকেটারদের তালিকায় আফ্রিদি অষ্টম দ্রুততম। পাকিস্তান কিংবদন্তি ইমরান খান ও ওয়াসিম আকরামের চেয়ে দ্রুততম ১০০ উইকেটের মালিক হয়েছেন এই বাঁহাতি। টেস্টে ইমরান খানের ১০০ উইকেট নিতে লেগেছিল ২৬ টেস্ট আর ওয়াসিম আকরামের ৩০ টেস্ট। পাকিস্তানের হয়ে দ্রুততম ১০০ উইকেট নিয়েছেন স্পিনার ইয়াসির শাহ, তাঁর লেগেছিল ১৭ টেস্ট।

আরো পড়ুন:

ইন্টার মায়ামিতে আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন লিওনেল মেসি

আফ্রিদির ফেরার টেস্টে টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে শ্রীলঙ্কা। বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগ পর্যন্ত তাদের সংগ্রহ ৫.৫ বলে ১ উইকেট হারিয়ে ১৮ রান।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250