শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

মাতৃপক্ষে প্রকাশ্যে দীপিকার রণংদেহি ‘লেডি সিংহম' অবতার

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০২:১৭ অপরাহ্ন, ১৫ই অক্টোবর ২০২৩

#

ছবি-ফাইল

মাতৃপক্ষের শুরুর দিনেই দারুণ চমক দিলেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন। ধরা দিলেন দাপুটে মহিলা পুলিশ অফিসার ‘লেডি সিংহম’ অবতারে। আর নায়িকার সেই রণংদেহি চরিত্রের সঙ্গে পরিচয় করিয়ে দিলেন ‘সিংহম এগেইন’পরিচালক রোহিত শেট্টি।

প্রসঙ্গত, গত সেপ্টেম্বর মাসেই শোনা গিয়েছিল এবারের ‘সিংহম’ সিক্যুয়েলে অজয় দেবগন, রণবীর সিংয়ের পাশাপাশি দীপিকা পাড়ুকোনও থাকছেন। নতুন পোস্টারে দীপিকাকে দেখা গেল উর্দি গায়ে বন্দুক হাতে শত্রুদমন করতে। চোখেমুখে হিংস্রতার ছাপ! 

সোশাল মিডিয়ায় দীপিকার ‘লেডি সিংহম’ লুক প্রকাশ্যে এনে রোহিত লিখলেন, “নারী যেমন সীতার রূপ, প্রয়োজনে দুর্গারও রূপ নিতে পারে। এই হিংস্র, অসহিষ্ণু অফিসারের সঙ্গে পরিচয় করুন। যিনি আমাদের পুলিশ ব্রহ্মাণ্ডের শক্তি। আমার ‘লেডি সিংহম’ দীপিকা পাড়ুকোন।”

আরো পড়ুনব়্যাম্পের পোশাকে আবারো আগুন ধরালেন জাহ্নবী

উল্লেখ্য দেবীপক্ষ, নবরাত্রির কথা মাথায় রেখেই ‘সিংহম এগেইন’-এ দীপিকার লুক প্রকাশ্যে আনলেন রোহিত শেট্টি। এক ছবিতে অজয় দেবগণ, অক্ষয় কুমার, রণবীর সিং আর দীপিকা পাড়ুকোনকে পাওয়া যে দর্শকরদের জন্য় দারুণ একটা চমক, তা বলাই বাহুল্য।

আর এক ছাদের তলায় এতগুলো তারকামুখকে আনার নেপথ্যে পরিচালক রোহিত শেট্টি। ‘সিংহম এগেইন’ ছবির জন্যই এই মহাজোট। উচ্ছ্বসিত অনুরাগীরাও।

আগামী বছর ২০২৪ সালে ১৫ আগস্ট প্রেক্ষাগৃহে আসার কথা ‘সিংহম এগেইন’-এর। আর সেদিনই আল্লু অর্জুনের ‘পুষ্পা ২’ সিনেমার মুক্তিও রয়েছে। বক্স অফিসে যে দাক্ষিণাত্য ও বলিউড সম্মুখ সমরে হতে চলেছে, তা বলাই বাহুল্য। এমন পরিস্থিতিতেই জান-প্রাণ লড়িয়ে দেওয়ার আশ্বাস দিয়েছেন পরিচালক রোহিত শেট্টি ও তাঁর টিম।

এসি/ আই. কে. জে/ 





‘লেডি সিংহম’

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250