মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল

মানবসেবায় অবদানে আন্তর্জাতিক পুরষ্কার পেলেন মনদীপ ঘরাই

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ০৬:০৮ অপরাহ্ন, ২৪শে জুন ২০২৩

#

সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি ফোরাম অ্যাওয়ার্ড-২০২৩’ পেয়েছেন বরিশাল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এবং জনপ্রিয় লেখক মনদীপ ঘরাই। ছবি: সংগৃহীত

সামাজিক ও মানবিক কাজে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি ফোরাম অ্যাওয়ার্ড-২০২৩’ পেয়েছেন বরিশাল জেলার অতিরিক্ত জেলা প্রশাসক এবং জনপ্রিয় লেখক মনদীপ ঘরাই।

‘উন্মুক্ত পাঠাগার (একুশ) ও কবিতার দেয়াল (কাব্যমায়া)’ গড়ে তুলে তরুণ প্রজন্মকে সৃজনশীল ও ইতিবাচক কাজে সম্পৃক্ত করার জন্য এ সোশ্যাল লিডারশিপ অ্যাওয়ার্ড অর্জন করেন তিনি। এর আগে ২০২১ সালে গ্লোবাল ইয়ুথ পার্লামেন্টের লিডারশিপ অ্যাওয়ার্ড, ২০২২ সালে শুদ্ধাচার পুরস্কারসহ অন্য আরও পুরস্কারে ভূষিত হয়েছেন মানবসেবায় বিশেষ অবদান রাখা মনদীপ ঘরাই।

থাইল্যান্ডের ব্যাংককে আন্তর্জাতিক কূটনৈতিক সংস্থার সহযোগিতায় ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি ফোরামের কনফারেন্স অনুষ্ঠিত হয়। তিনদিন ব্যাপী ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি ফোরামের এ সম্মেলনে তিনি অ্যাওয়ার্ড বিজয়ী হন।

শুক্রবার (২৩ জুন) ব্যাংককের হোটেল অ্যাম্বাসেডরে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি ফোরামের সম্মেলনে ৬২টি দেশের যুব প্রতিনিধি ও কূটনীতিকরা অংশগ্রহণ করেন। এ সময় থাইল্যান্ডের সংসদ সদস্য ডা. থারোনসুপানেক এবং আসাগান একজাকাই ওয়ার্ল্ড ডিপ্লোম্যাসি ফোরামের কোওর্ডিনেটর পুরস্কার তুলে দেন।

আরো পড়ুন: ভোররাত থেকে শুরু হবে পায়রায় বিদ্যুৎ উৎপাদন

এ অর্জনের বিষয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মনদীপ ঘরাই গণমাধ্যমকে বলেন, ‘যে কোনো অর্জন আনন্দের। তবে এতে সামনের দিনগুলোর জন্য দায়িত্বও বেড়ে যায়। চেষ্টা করব অর্জনের আনন্দকে আরও শুভ উদ্যোগে রূপান্তরিত করবার। শরীয়তপুর সদরে ইউএনও হিসেবে দায়িত্ব পালন করার সময় এ উদ্যোগ দুটো নিয়েছিলাম। তাই এ পুরস্কার শরীয়তপুরের মানুষকে উৎসর্গ করলাম।’

জীবনের শেষ নিশ্বাস পর্যন্ত মানুষের জন্যে কাজ করবেন বলেও জানান মনদীপ ঘরাই।

এম/


পুরষ্কার মনদীপ ঘরাই

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গ্রিনল্যান্ডে দুটি নতুন সামরিক ঘাঁটি চালুর পরিকল্পনা যুক্তরাষ্ট্রের

🕒 প্রকাশ: ১০:০৩ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি

🕒 প্রকাশ: ০৯:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের

🕒 প্রকাশ: ০৯:৪৫ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250