শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব *** রাষ্ট্রদ্রোহ মামলায় ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল ৫ দিনের রিমান্ডে

মানসিক চাপ কমাতে যা করবেন

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৪৫ অপরাহ্ন, ১০ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

কাঙ্ক্ষিত সাফল্যে পৌঁছাতে চাচ্ছেন। অনেক পরিশ্রম করেছেন। অথচ ফলাফল শূন্য। এতে আপনি অবসাদগ্রস্ত হয়ে যেতে পারেন। আপনাকে ঘিরে ফেলতে পারে বিষণ্নতা। হয়তো অশ্রু হয়ে ঝরে পড়বে দুচোখ বেয়ে। কিংবা নিদ্রাহীন কাটবে রাত। এটি যেমন আপনার মানসিক ক্ষতি; তেমনই শারীরিক ক্ষতির কারণ। তাই নিজেকে মানসিকভাবে সুস্থ রাখতে আপনার আবেগকে আয়ত্তে আনা ভীষণ জরুরি।

একাকিত্ব কিংবা জীবনে ব্যর্থতার ফলে আবেগ নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। তখন চাইলেও সহজ কাজ সহজে করা সম্ভব হয় না। ফলে জীবনের প্রতিটি ধাপে আসে বিপত্তি। তাই অত্যধিক মানসিক চাপ, দুশ্চিন্তা কিংবা আবেগ নিয়ন্ত্রণে আমাদের কিছু কৌশল অবলম্বন করতে হবে। এ কৌশল মেনে চললে যত বিপদই আসুক না কেন, মনোবল শক্ত থাকবেই। চলুন জেনে নিই সেসব উপায়—

মেডিটেশন

মানসিক চাপ কিংবা অতিরিক্ত দুশ্চিন্তা কমাতে মেডিটেশন অথবা উল্টো গণনা করতে পারেন। মনোবিজ্ঞানীদের মতে, মেডিটেশন বা উল্টো গণনা অত্যন্ত কার্যকরী পদ্ধতি। যখন কোনো বিষয় নিয়ে অতিরিক্ত ভেঙে পড়বেন; তখন নিজের চোখ বন্ধ রাখুন। দীর্ঘ শ্বাস নিন। এরপর ধীরে ধীরে দশ থেকে শূন্য পর্যন্ত গুনতে থাকুন। অথবা মেডিটেশনের নির্দেশনা মেনে চলুন। এরপর আস্তে আস্তে চোখ খুলুন। দেখবেন আপনার মানসিক দুশ্চিন্তাগুলো অনেকটাই আপনার নিয়ন্ত্রণে।

আরও পড়ুন: এই ৫টি বদ অভ্যাসের কারণে মুটিয়ে যাচ্ছেন দিন দিন

চারপাশে শুভ শক্তি বৃদ্ধি

আপনাকে উত্তেজিত করতে পারে, এ ধরনের বিষয় এড়িয়ে চলুন। ঝগড়া-বিবাদ, মারামারি ইত্যাদি থেকে দূরে থাকুন। এর মানে এই নয়, বাস্তবতার মুখোমুখি হবেন না। তবে সেগুলো মোকাবিলার জন্য চারপাশ সুন্দর রাখুন। সবার সঙ্গে বন্ধুত্ব বজায় রাখুন। মনের অব্যক্ত কথা কাছের কারো কাছে খুলে বলুন। ঘর, অফিস সব কিছু সুন্দরভাবে সাজিয়ে তুলুন। ঘরের সৌন্দর্য বৃদ্ধিতে ফুলের টব রাখুন। এতে আপনার চারপাশের পজিটিভ বিষয়গুলো নেগেটিভ বিষয়কে অনেকটা দূরে রাখবে।

রুটিন মাফিক কাজ

আমরা যখন প্রতিদিনের কাজ প্রতিদিন না করি; তখন আমাদের মাথায় বাড়তি চাপ আসে। তাই যতটুকু সম্ভব প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলুন। কাজগুলোকে একটি রুটিনের আওতায় নিয়ে আসুন। তাহলে অতিরিক্ত কাজ কখনোই আপনাকে বিভ্রান্তিতে ফেলতে পারবে না। এতে যেমন মানসিক চাপ থেকে রেহাই পাবেন; তেমনই রাতে ভালো ঘুম হবে।

কিছু বিষয় মেনে নেওয়া

জীবনে সবকিছু পাবেন এমনটা সম্ভব নয়। কিছু পাবেন, কিছু হারাবেন—এটাই বাস্তব। সব কিছু আমাদের নিয়ন্ত্রণে থাকে না। তাই নিজের না পাওয়া বিষয়কে মেনে নিন। যেটি আপনার দ্বারা সম্ভব নয়; সেটিকে সহজে স্বীকার করুন। যে কাজগুলো ভালো পারেন, সেই কাজে মনযোগী হন। তাহলে আপনার মনে অনিশ্চিত বলতে কোনো শব্দ কাজ করবে না, মন প্রফুল্ল থাকবে।

প্রাণ খুলে হাসুন

হাসলে নিজের মন যেমন ভালো থাকে; তেমনই দুশ্চিন্তার কথাও ভুলে থাকা যায়। যখন আপনি হাসবেন আপনার শরীরে অক্সিজেনের মাত্রা বৃদ্ধি পাবে। এতে শরীরের প্রতিটি অঙ্গ সতেজ হয়ে উঠবে। মানসিক চাপ অনেকাংশে কমে যাবে। তাই প্রাণ খুলে হাসুন।

শরীরচর্চা ও খেলাধুলা

শরীর ও মন সতেজ রাখতে শারীরিক কসরত ও খেলাধুলার বিকল্প নেই। শারীরিক কসরত আপনার শরীর সুস্থ রাখবে আর খেলাধুলা শরীর সুস্থতার পাশাপাশি মনকে প্রফুল্ল রাখবে।

এসি/




মানসিক মেডিটেশন!

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার

🕒 প্রকাশ: ০৮:৫৫ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’

🕒 প্রকাশ: ০৮:১৩ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

সেমিফাইনালেই থামলেন বাংলাদেশের দ্রুততম মানব

🕒 প্রকাশ: ০৭:১১ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৭:০২ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই

🕒 প্রকাশ: ০৬:৫০ অপরাহ্ন, ২৫শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250