মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সোশ্যাল মিডিয়ায় বন্যাদুর্গতদের নিয়ে নেতিবাচক মন্তব্য, কঠোর পদক্ষেপের ঘোষণা নেপাল সরকারের *** ১৫ হাজার টাকায় ড্রাইভিং লাইসেন্স: ইকুরিয়া বিআরটিএতে দুদকের ফাঁদে ধরা আনসার সদস্য *** ডেঙ্গু প্রতিরোধে বিশেষ অভিযান, যাওয়া হবে বাড়ি বাড়ি *** সরকারি হারানো অস্ত্র উদ্ধারে বিশেষ যৌথ অভিযানের সিদ্ধান্ত, তথ্য দিলে পুরস্কার *** সৌদি আরবে হুতিদের হামলায় আহত ৭৩ *** সম্পর্ক জোরদারে পানিবণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি রাষ্ট্রপতির আহ্বান *** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

মালদ্বীপের প্রেসিডেন্টকে আম উপহার দিলেন শেখ হাসিনা

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১২:৪৩ অপরাহ্ন, ৬ই জুন ২০২৩

#

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ মালদ্বীপের পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান আহমেদ শিয়ানের কাছে উপহারের আম হস্তান্তর করছেন - ছবি: সংগৃহীত

দুই দেশের বন্ধুত্বের নিদর্শন হিসেবে মালদ্বীপের প্রেসিডেন্ট ইব্রাহিম মোহাম্মদ সলিহের জন্য প্রসিদ্ধ আম উপহার পাঠিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার (৫ জুন) মালদ্বীপের বাংলাদেশ মিশনের পক্ষ থেকে উপহারের এ আম হস্তান্তর করা হয়।

মালদ্বীপে নিযুক্ত বাংলাদেশ হাইকমিশনার রিয়ার অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রটোকল প্রধান আহমেদ শিয়ানের কাছে এ আম হস্তান্তর করেন। এ সময় শ্রম কাউন্সিলর ও মিশনের প্রধান চ্যান্সারি মো. সোহেল পারভেজ উপস্থিত ছিলেন।

আরো পড়ুন: বয়স্কদের ২০০০ টাকা কর থেকে অব্যাহতির অনুরোধ কাজী নাবিলের

মালদ্বীপ প্রেসিডেন্টের পক্ষ থেকে চিফ অব প্রটোকল আহমেদ শিয়ান এ শুভেচ্ছা উপহার পাঠানোর জন্য বাংলাদেশ প্রধানমন্ত্রীকে আন্তরিক ধন্যবাদ জানান। দুই দেশের বন্ধুত্বের সুসম্পর্ক রক্ষার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন বাংলাদেশ হাইকমিশনার রিয়াল অ্যাডমিরাল এসএম আবুল কালাম আজাদ।

২০২১-২০২২ সালেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দুই দেশের বন্ধুপ্রতিম ভালোবাসার প্রতীক হিসেবে মালদ্বীপে বাংলাদেশি আম পাঠিয়েছিলেন।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250