শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

মিডিয়া বা কে কী বলছে সেটি দেখার মতো সময় নেই : লিটন দাস

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০২:০৮ অপরাহ্ন, ১লা নভেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রথম ম্যাচে আফগানিস্তানকে উড়িয়ে দিয়ে প্রত্যাশার পারদ বাড়িয়ে দিয়েছিল সাকিবরা। এরপর তো টানা হার। যে দলটি সেমিফাইনালের স্বপ্ন নিয়ে বিশ্বকাপ খেলতে গেল, সেই দল কিনা সবার আগেই বিশ্বকাপ থেকে বিদায় নিল। একের পর এক পরাজয়ে ভেস্তে গেছে সেমিফাইনাল খেলার আশা। সর্বশেষ গতকাল পাকিস্তানের বিপক্ষে ৭ উইকেটের পরাজয়ের স্বাদ পেয়েছে বাংলাদেশ দল।

টাইগারদের এমন পারফরম্যান্স নিয়ে শুরু হয়েছে নানা সমালোচনা। কিন্তু এসব সমালোচনা তেমন একটা পাত্তা দিচ্ছেন না টাইগার ওপেনার লিটন দাস।

পাকিস্তানের বিপক্ষে ম্যাচ শেষে ব্রডকাস্টারকে দেওয়া সাক্ষাৎকারে বাংলাদেশের এই ওপেনার বলেন, 'মিডিয়া বা কে কী বলছে সেটি দেখার মতো সময় নেই আমাদের। আমরা আশা করবো যেন সবাই আমাদের সাপোর্ট করে। কেউ সাপোর্ট না করলেও কিছু করার নেই। আমরা চাই সবাই সাপোর্ট করবেন, এটা নতুন কিছু না।

আরো পড়ুন : ২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব

ব্যর্থতা আসবে সফলতাও আসবে। আপনারা এতদিন সাপোর্ট করে আসছেন দর্শক হিসেবে। আপনাদের জন্যই আমরা ক্রিকেটটাকে এত উপভোগ করি। বাংলাদেশের মানুষ অনেক সাপোর্ট করে। আশা করি এরপরেও সাপোর্ট করবেন।'

এর আগে লিটন আরও বলেন, 'সামনের যে দুটি ম্যাচ আছে সেগুলোতে অনেক চ্যালেঞ্জ হবে। আর আমি সবসময় একটা কথা বলি, আজ যদি প্রথম বলে আউট হয়ে যাই, তাহলে পরের ম্যাচে সুযোগ আসবে কীভাবে ভালো করা যায়। সবার জন্যই এটা প্রযোজ্য। আপনি ব্যর্থ হবেন, পরের ম্যাচে কীভাবে ঘুরে দাঁড়ানো যায় সেটিই ভাববেন। আমি চেষ্টা করব দলীয়ভাবে যেন ভালো খেলতে পারি।'

এস/ আই. কে. জে/ 

লিটন দাস সময় নেই টাইগার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250