মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

মিষ্টি আলুর সুস্বাদু পায়েসের রেসিপি

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:১২ অপরাহ্ন, ১৩ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

মিষ্টি আলু কমবেশি সবাই বেশ পছন্দ করে। আর এ আলুর চাহিদাও রয়েছে বেশ। মিষ্টি আলু রান্নার থেকে বেশি চুলায় পুড়িয়ে ও সেদ্ধ করেই খাওয়া হয়। আবার অনেকে ডেজার্ট বানিয়ে খান। এই আলু পুষ্টিগুণে ভরপুর।

মিষ্টি আলুতে প্রচুর পরিমাণ বিটা ক্যারটিন, ভিটামিন সি, ভিটামিন বি৬, ফাইবার রয়েছে, যা প্রতিদিনের ভিটামিনের চাহিদা পূরণ করে। হাত-পায়ের আঙুল ফোলা কমানো, কোষ্ঠকাঠিন্য, ইউরিনের সমস্যা দূর করাসহ বিভিন্ন রোগের চিকিৎসার জন্য এর পাতা ও মূল ব্যবহার করা হয়ে থাকে। এ ছাড়াও এর পাতা শাক হিসেবে বেশ সুস্বাদু ও পুষ্টিগুণসম্পন্ন। আজ জেনে নিন পুষ্টিগুণে ভরপুর মিষ্টি আলুর মিষ্টি রেসিপি।

যা যা লাগবে-

আলু ১ কেজি, দুধ আধা কেজি, খেজুরের গুড় আধা কেজি, ঘি ১ টেবিল চামচ, লবণ পরিমাণমতো, তেজপাতা ২টি, কিশমিশ পরিমাণমতো, দারুচিনি অল্প পরিমাণ, ড্রাই ফ্রুট পরিমাণমতো।

আরও পড়ুন : মতিচূর লাড্ডু বানানোর সহজ পদ্ধতি

যেভাবে বানাবেন-

প্রথমে মিষ্টি আলু ভালো করে পরিষ্কার করে খোসা ছড়িয়ে নিতে হবে। তারপর ছোট ছোট টুকরা করে কেটে নিতে হবে। খেয়াল রাখতে হবে আলুর টুকরাগুলো যেন একেবারেই মিহি হয়ে না যায়। তারপর চুলাতে কড়াই বসিয়ে দুধ জ্বাল দিন। এবার একে একে তেজপাতা, দারুচিনি দিয়ে দিতে হবে। এবার দুধ ঘন হয়ে এলে চুলার আঁচ কমিয়ে রান্না করতে হবে।

এরপর আরেকটি কড়াইয়ে ১ টেবিল চামচ ঘি গরম করে তার মধ্যে আলু দিয়ে কিছুক্ষণ নাড়ুন। একটানা নাড়তে হবে, যাতে নিচে পোড়া লেগে না যায়। ৩-৪ মিনিট ভাজার পর পরিমাণমতো লবণ ছিটিয়ে দিতে হবে। তারপর দুধের সঙ্গে খেজুরের গুড় দিয়ে একটু নেড়ে নিয়ে ঘিয়ে ভাজা মিষ্টি আলুগুলো দিয়ে দিন। এবার কিশমিশ দিয়ে ১০-১২ মিনিট চুলায় রেখে নাড়তে হবে। এরপর পায়েস ঘন হয়ে এলে নামিয়ে ফেলতে হবে। সবশেষে পরিবেশনের সময় ওপরে ড্রাই ফ্রুটসগুলো ছড়িয়ে দিন।

এস/ আই.কে.জে/

রেসিপি সুস্বাদু পায়েস মিষ্টি আলু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা

🕒 প্রকাশ: ০৮:৫৮ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয়

🕒 প্রকাশ: ০৮:৪০ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250