শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

মুজিব : একটি জাতির রূপকার: শিল্পী-কলাকুশলীদের সম্মানে প্রধানমন্ত্রীর নৈশভোজ

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪৩ অপরাহ্ন, ১৪ই অক্টোবর ২০২৩

#

ছবি-সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বায়োপিক ‘মুজিব : একটি জাতির রূপকার’ (মুজিব : দ্য মেকিং অব এ নেশন) এর শিল্পী ও কলাকুশলীদের সম্মানে এক নৈশভোজের আয়োজন করেছেন। শুক্রবার গণভবনে এ নৈশভোজের আয়োজন করা হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি কে এম সাখাওয়াত মুন বলেন, নৈশভোজের সময় প্রধানমন্ত্রী আমন্ত্রিত অতিথিদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের বিভিন্ন বিষয়ে খোঁজ-খবর নেন।

এ সময় শেখ হাসিনা নতুন প্রজন্ম যাতে সঠিক ইতিহাস জানতে পারে, সেজন্য ভবিষ্যতে এ ধরনের চলচ্চিত্র নির্মাণের জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

আরো পড়ুন: দেশের ১৫৩ হলে মুক্তি পেল ‘মুজিব: একটি জাতির রূপকার’

একই সঙ্গে সারাদেশের জেলাগুলোতে যেসব সিনেমা হল বন্ধ রয়েছে সেগুলো সংস্কার করে পুনরায় চালু করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে প্রধানমন্ত্রী চলচ্চিত্রটির শিল্পী ও কলাকুশলীদের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন।

প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র নির্মতা শ্যাম বেনেগাল জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও রাজনৈতিক ঘটনাবলী চিত্রিত করে ‘মুজিব: একটি জাতির রূপকার’ ছবিটি পরিচালনা করেছেন।

বৃহস্পতিবার (১২ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে বাংলাদেশ ফিল্ম আর্কাইভে বায়োপিকটির প্রিমিয়ার শো দেখেন বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ কন্যা শেখ হাসিনা। গতকাল শুক্রবার সারা দেশের প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পেয়েছে ‘মুজিব : একটি জাতির রূপকার’।

এসি/ আই.কে.জে/


‘মুজিব : একটি জাতির রূপকার’ প্রধানমন্ত্রীর নৈশভোজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250