মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান *** তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা *** শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট *** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের

মেট্রোরেলে যাতায়াতে যেসব নিয়ম মেনে চলা আবশ্যক

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:১৫ অপরাহ্ন, ৩১শে আগস্ট ২০২৩

#

ছবি-সংগৃহীত

মেট্রোরেল আমাদের জন্য একেবারে নতুন একটি গণপরিবহন। এটি অন্যান্য গণপরিবহনের চেয়ে আলাদা। তাই এর জন্য কিছু বিশেষ নিয়মকানুনও রয়েছে। এই সব বিধিনিষেধ মেট্রো স্টেশন ও বগি দুই জায়গার জন্যই প্রযোজ্য। এসব নিয়ম না মানলে জরিমানাও করতে পারে মেট্রোরেল কর্তৃপক্ষ। চলুন জেনে নিই বিধিনিষেধগুলো।

টিকিট কাটা শেষ হলে অযথা কাউন্টারে দাঁড়িয়ে থাকবেন না।

স্টেশনের প্রবেশপথে সারিবদ্ধভাবে দাঁড়াতে হবে, এমআরটি পাস থাকলেও লাইন অমান্য করা যাবে না।

মেট্রোরেল স্টেশনের লিফটে বিশেষ চাহিদাসম্পন্ন ব্যক্তিদের অগ্রাধিকার দিতে হবে।

চলন্ত সিঁড়িতে বাঁ দিক ঘেঁষে দাঁড়াতে হবে।

দোতলায় ঢোকা ও বের হওয়ার গেট টপকানোর চেষ্টা করবেন না।

দৃষ্টিহীনদের যাতায়াতের জন্য হলুদ রঙের পথ ছেড়ে দাঁড়াতে হবে।

প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরের ওপর দিয়ে মাথা বাড়িয়ে মেট্রোরেল দেখার চেষ্টা করা যাবে না।

স্টেশন এলাকায় ধূমপান করা যাবে না। পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।

আরো পড়ুন: অভিযান দেখে ১০০ টাকার ডাব ৬০ টাকায় বিক্রি

এক স্টেশনের টিকিট কেটে অন্য স্টেশনে নামতে পারবেন না। তা করলে বা ভাড়া এড়ানোর জন্য অন্য কোনো কৌশল অবলম্বন করলে নির্ধারিত ভাড়ার ১০ গুণ অর্থদণ্ড হবে।

অনেকেই মেট্রোরেলের দরজায় দাঁড়িয়ে সেলফি তোলেন, দরজায় এভাবে প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

নিরাপত্তার স্বার্থে প্ল্যাটফর্মে হলুদ দাগের বাইরে দাঁড়াতে হবে।

মেট্রোরেলের দরজায় কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি করা যাবে না।

বয়স্ক ও বিশেষ চাহিদাসম্পন্ন যাত্রীদের জন্য নির্ধারিত স্থান ছেড়ে দিতে হবে।

ওঠানামার সময় হুড়োহুড়ি বা ধাক্কাধাক্কি করা যাবে না। আগে নামতে দিন, পরে উঠুন।

কোচের দরজায় হেলান দিয়ে দাঁড়ানো যাবে না।

একাধিক সিট দখল করে বসা যাবে না।

দুই কোচের মাঝখানের চলাচলের পথে দাঁড়ানো যাবে না।

ড্রাইভিং ক্যাবের দরজা খোলা যাবে না।

নির্ধারিত স্থান ছাড়া থুতু বা পানের পিক ফেলা যাবে না।

মেট্রোরেল এলাকায় পোস্টার, ব্যানার, দেয়াললিখন ইত্যাদি নিষিদ্ধ।

কোনো ধরনের পোষা প্রাণী বহন করা যাবে না।

ট্রেনের ভেতরটা দেখার জন্য প্ল্যাটফর্ম স্ক্রিন ডোরে ঝোঁকা নিষেধ।

মেট্রোরেলে যাতায়াত করার সময় এই সব নিয়ম মেনে চলুন।

এসি/ আই.কে.জে


মেট্রোরেল

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সরকার হাসিনাকে ধরে আনতে চায়: ডা. জাহেদ উর রহমান

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

তাদের ছেড়ে দেব না, বাঁধনের ওপর হামলা প্রসঙ্গে তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০১:৫২ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শাহজালালে থার্ড টার্মিনাল উদ্বোধন ১৬ ডিসেম্বর, প্রথম দিনে উড়বে ২০ ফ্লাইট

🕒 প্রকাশ: ০১:৪১ অপরাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250