রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম

মেরুলা অয়েলের ম্যাজিক্যাল গুণাগুণ

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০১:২৮ অপরাহ্ন, ১৭ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

অলিভ অয়েল, জোজোবা অয়েল, আরগান অয়েল বা আমন্ড অয়েল। এই তেলগুলোর কথা তো অনেক শুনেছেন। সৌন্দর্যচর্চায় এগুলোর ব্যবহার অনেক। আপনি নিজেও হয়তো এগুলো ব্যবহার করে থাকেন। কিন্তু মেরুলা অয়েলের কথা কখনো শুনেছেন? না শুনে থাকলে, চলুন জেনে আসি।

মেরুলা আফ্রিকার দক্ষিণ অঞ্চলের গাছ। এই গাছের ফল থেকেই আসে মেরুলা অয়েল। ত্বক, চুলের যত্ন আর অন্যান্য ঔষধি গুণাগুণের কারণে এই তেল মিরাকেল হিসেবে পরিচিত। এর ব্যবহারও অনেক পুরনো। খ্রিস্টপূর্ব ১০,০০০ বছর আগেও মেরুলা অয়েল ব্যবহারের ইতিহাস মেলে। হাজার হাজার বছর ধরে আফ্রিকার জুলু ও সোঙ্গা নারীরা ত্বকের যত্ন নিতে ব্যবহার করে আসছেন। তাছাড়া, আফ্রিকার মিথেও এই গাছের আধ্যাত্মিক ভূমিকার উল্লেখ পাওয়া যায়।

ইতিহাস রেখে মেরুলা অয়েলের গুণের কথায় আসি। মেরুলা অয়েলের মধ্যে রয়েছে অ্যামিনো অ্যাসিড, ফ্যাটি অ্যাসিড ও অ্যান্টি-অক্সিডেন্ট। তাই এটি ত্বক ও চুলের যত্নে খুবই কার্যকরী। মেরুলা অয়েল ত্বক আর্দ্র রাখে, বলিরেখা দূর করে, তারুণ্য ফিরিয়ে আনে ও চুল করে কোমল-সিল্কি।

মেরুলা অয়েল একটি দারুণ প্রাকৃতিক ময়েশ্চারাইজার হিসেবে পরিচিত। এটি অ্যান্টি-অক্সিডেন্ট ও ভিটামিন-ই তে পরিপূর্ণ। তাই মেরুলা অয়েল ত্বকে পুষ্টি জোগায় ও দ্রুত রিপেয়ারে সাহায্য করে। মেরুলা অয়েল হালকা ও এর মধ্যে নন-গ্রিজি টেক্সচার আছে। তাই এটি সব স্কিনেই ব্যবহার করা যায়।

আরো পড়ুন: খিদে কমাবে সুস্বাদু ও পুষ্টিকর খাবার  স্প্রাউটস

মেরুলা অয়েল ব্যবহার করা খুব জটিল কোনো বিষয় নয়। তারুণ্যদীপ্ত, উজ্জ্বল ও সুস্থ ত্বকের জন্য প্রতিদিন কয়েক ফোঁটা মেরুলা অয়েল মুখ, ঘাড়, হাত ও যেখানে বাড়তি ময়েশ্চারাইজার প্রয়োজন সেখানে ব্যবহার করুন। ডার্ক সার্কেল ও বলিরেখা দূর করতে চোখের নিচে ১/২ ফোঁটা মেরুলা অয়েল প্রয়োগ করলে ভালো ফল পাবেন। চুলের ক্ষেত্রে হাতের তালুতে কয়েক ফোঁটা মেরুলা অয়েল ঘষে পরিষ্কার ও ভেজা চুলে ব্যবহার করতে পারেন।

এম এইচ ডি/ আই. কে. জে/

লাইফস্টাইল মেরুলা অয়েল ময়েশ্চারাইজার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250