মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা *** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

ময়লার মধ্যে পাওয়া গেল ৯ কোটি টাকার আংটি

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০১:৩২ অপরাহ্ন, ১২ই ডিসেম্বর ২০২৩

#

প্রতীকী ছবি

ফ্রান্সের প্যারিসের বিলাসবহুল রিত্জ হোটেলের একটি কক্ষ থেকে হারিয়ে যাওয়া প্রায় ৯ কোটি টাকা (৭৫ লাখ ইউরো) মূল্যের একটি আংটি মিলেছে ময়লার মধ্যে।

মালয়েশিয়ার একজন ব্যবসায়ী নারী ফ্রান্সের প্যারিসে বেড়াতে গিয়ে রিত্জ হোটেলের কক্ষ থেকে ওই আংটিটি হারিয়ে ফেলেছিলেন।

গত শুক্রবার ওই নারী পুলিশের কাছে অভিযোগ করেন, কেনাকাটার জন্য তিনি বাইরে বের হয়েছিলেন। ফিরে এসে প্রিয় আংটি আর টেবিলের ওপর দেখতে পাননি।

তাঁর ধারণা, হোটেলের কোনো কর্মচারী আংটি চুরি করেছেন।

তবে দুই দিন খোঁজার পর হোটেলের ভ্যাকুয়াম ক্লিনারে ওই আংটিটি পাওয়া গেছে বলে স্থানীয় গণমাধ্যমগুলো জানিয়েছে। ময়লার মধ্যে গত রবিবার আংটিটি খুঁজে পেয়েছেন হোটেলের নিরাপত্তাকর্মীরা।

গত শুক্রবারই ওই নারী লন্ডন সফরে গেছেন। আংটি খুঁজে পাওয়ার খবর তাঁকে জানানো হয়েছে। তিনি আংটি বুঝে  নিতে প্যারিসে যাবেন। 

রিত্জ কর্তৃপক্ষ জানিয়েছে, এই অনাকাঙ্ক্ষিত ঘটনার ক্ষতিপূরণ হিসেবে ওই মালয়েশিয়ান নারীকে তিন রাত বিনা মূল্যে হোটেলে থাকার প্রস্তাব দেওয়া হয়েছে। যদিও প্রস্তাবে তিনি রাজি হবেন না বলে ধারণা করা হচ্ছে।

নিরাপত্তাকর্মীদের ধন্যবাদ জানিয়ে হোটেল কর্তৃপক্ষ বিবৃতিও দিয়েছে। তাতে বলা হয়েছে, স্থানীয় সময় রবিবার সকালে আংটিটি পাওয়া গেছে। আংটিটি খুঁজে বের করতে নিষ্ঠা ও পেশাদারির সঙ্গে রিত্জ হোটেলের কর্মীরা কাজ করেছেন। সবাইকে ধন্যবাদ।

মালিকের হাতে আংটিটি পৌঁছানোর আগ পর্যন্ত তা পুলিশের হেফাজতে থাকছে।

রিত্জ হোটেল থেকে অবশ্য এর আগেও গয়না হারিয়ে যাওয়ার ঘটনা ঘটেছে। ২০১৮ সালে ওই হোটেলের ভেতরের একটি গয়নার দোকানে ডাকাতির ঘটনা ঘটে। একই বছর সৌদি আরবের রাজপরিবারের এক সদস্যের বহুমূল্যের গয়না চুরি হয়েছিল ওই হোটেলেরই একটি কক্ষ থেকে।

সূত্র : বিবিসি

ওআ/



আংটি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ডিজেলে দৈনিক ১০৯ কোটি টাকা লোকসান গুনছে সরকার: তথ্য উপদেষ্টা

🕒 প্রকাশ: ০৫:০৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন

🕒 প্রকাশ: ০২:৫৬ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ

🕒 প্রকাশ: ০২:৪৯ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬

🕒 প্রকাশ: ০১:৫৫ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ

🕒 প্রকাশ: ০১:১৮ অপরাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250