সোমবার, ৯ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
২৭শে মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আমি গায়ের জোরেই দল করি, এটা তারেক রহমানও জানেন’ *** এপস্টেইনের সঙ্গে সম্পর্ককে ‘গুরুতর ভুল’ বলে ক্ষমা চাইলেন নোয়াম চমস্কির স্ত্রী *** ভুল করে গ্রাহকদের অ্যাকাউন্টে চলে গেল ৪৪ বিলিয়ন ডলারের বিটকয়েন *** ‘সম্ভবত শেষ সংবাদ সম্মেলনে’ যা বললেন প্রেস সচিব *** আইআইএলডির জরিপে নির্বাচনে বিএনপি ও জামায়াত নেতৃত্বাধীন জোটের হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস *** ইএএসডির জরিপে বিএনপি জোট ২০৮, জামায়াত জোট পেতে পারে ৪৬টি আসন *** নির্বাচন নিয়ে ভবিষ্যদ্বাণী—কে এগিয়ে? *** ‘৬ জনকে হত্যা করার কথা জানান র‍্যাব-ফেরত এক সেনা কর্মকর্তা’ *** পর্যবেক্ষক সংস্থা নিয়ে বিতর্ক, ‘পাশা’র প্রেমে প্রশ্নবিদ্ধ ইসি *** যানজটের কারণে প্রথম আলো-ডেইলি স্টারে সময়মতো অফিসারদের পাঠাতে পারিনি: ডিএমপি কমিশনার

যত্নেই সুন্দর হয় হাত-পা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৬:২৯ অপরাহ্ন, ১৭ই অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

প্রতিদিন মুখটাকে আমরা যেভাবে যত্ন নেই হাত-পায়ের প্রতি তেমন যত্নশীল হতে পারি না। আমাদের সৌন্দর্য ও ব্যক্তিত্বের প্রকাশের ক্ষেত্রে সুন্দর হাত-পা অনেক গুরুত্বপূর্ণ। তবে ব্যাস্ত থাকার কারনে হাত–পায়ের যত্ন নিতে নিয়মিত পার্লারে যাওয়া হয়ে ওঠে না অনেকেরই। সময়ের অভাবে যারা পার্লারে যেতে পারেন না, তারা ঘরেই নিয়মিত যত্ন নিতে পারেন- 

চলুন জেনে নেই কিভাবে সহজেই হাত-পায়ের যত্ন নিবেন-

হাতের যত্নে যা করবেন-

১. হাতের ত্বক মসৃণ উজ্জ্বল রাখতে ১ টেবিল-চামচ দারচিনি গুঁড়া, ১ টেবিল-চামচ জায়ফলের গুঁড়া, ২টা ডিমের কুসুম ভালো করে মিশিয়ে প্যাক তৈরি করে নিন। প্যাক মেখে ১৫ মিনিট রেখে ঠান্ডা পানিতে ধুয়ে ফেলুন।  

২. হাতের কালো দাগ, পোড়া ভাব, আঙুলের ভাঁজে কড়া দাগ তুলতে ময়দা ২ টেবিল চামচ, চিনাবাদাম পেস্ট ১ চা-চামচ পানিতে মিশিয়ে পুরো হাতে লাগিয়ে ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন।  

আরও পড়ুন : দ্রুত ঘুমিয়ে পড়ার পদ্ধতি

পায়ের যত্ন যা করবেন-

রোদে পুড়ে ত্বকে কালো ছোপ পড়তে পারে। তাই নিয়মিত পায়ের যত্ন নিতে হবে। কুসুম গরম পানি ১ বাটি, লবণ ১ আধা চা চামচ, ১ চা-চামচ শ্যাম্পু, অলিভ অয়েল ১ চা-চামচ মিশিয়ে ওই পানিতে ১৫-২০ মিনিট পা ডুবিয়ে রেখে পরে ঝামা দিয়ে ভালো করে পায়ের গোড়ালি ঘষতে হবে। এতে মরা কোষ দূর হবে, পা মসৃণ এবং সুন্দর দেখাবে।

এস/  আই.কে.জে/



টিপস যত্ন হাত ও পা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250