সোমবার, ৩১শে আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ
১৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নেপালে নিহত বেড়ে ৯০৩, দুই শতাধিক শিক্ষার্থীসহ নিখোঁজ ৪২০০ জনের বেশি *** মাগুরার শিশু আছিয়া হত্যা-ধর্ষণ মামলায় হাইকোর্টের রায় আজ *** গেন্ডারিয়ায় বিদ্যুৎ–সংযোগ বন্ধ করে এলোপাতাড়ি গুলি, নারীসহ তিনজন গুলিবিদ্ধ *** পররাষ্ট্রমন্ত্রীর অবর্তমানে মন্ত্রণালয় সামলাবেন হুমায়ুন কবির *** আইসিসির কর্মকর্তার মেট্রোতে চড়ার দৃশ্য ভাইরাল *** চার সংসদীয় কমিটি পুনর্গঠন *** মক্কা চুক্তিতে যোগদানে কোনো ঝুঁকি দেখছে না ঢাকা: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** সাগর-রুনি হত্যাকাণ্ডে এক সাংস্কৃতিক ব্যক্তিত্বের ‘কানেকশন’ পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের *** ভারত কি আওয়ামী লীগ ও বিএনপির সঙ্গে সম্পর্কের ভারসাম্যের পথে? *** সাবেক সেনাপ্রধান শফিউদ্দিনকে দুদকে তলব

যুক্তরাষ্ট্রের চেয়ে বাংলাদেশের নির্বাচনে বেশি ভোট পড়বে: তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০২:১৩ অপরাহ্ন, ৪ঠা জানুয়ারী ২০২৪

#

ফাইল ছবি (সংগৃহীত)

তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে নির্বাচনে যে হারে ভোট পড়ে, তার চেয়েও বেশি শতাংশ ভোটার আমাদের দেশের নির্বাচনে ভোট দেবে। কোনও একটি বিশেষ দল নির্বাচনে অংশগ্রহণ করা না করার উপরে নির্বাচনের গ্রহণযোগ্যতা নির্ভর করে না। ১৯৭০ সালের নির্বাচনেও অনেক বিশেষ দল, বিশেষ ব্যক্তি নির্বাচনে অংশগ্রহণ করেনি। বৃহস্পতিবার (৪ঠা জানুয়ারি) সচিবালয়ে সমসাময়িক বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এ কথা বলেন তিনি।

তথ্যমন্ত্রী বলেন, সুষ্ঠু সুন্দর উৎসবমুখর পরিবেশেই দেশে একটি নির্বাচন হতে যাচ্ছে। এই নির্বাচনকে আন্তর্জাতিক সম্প্রদায় ইতিবাচকভাবে গ্রহণ করেছে। এজন্য আন্তর্জাতিক অনেক সংস্থা নির্বাচনী পর্যবেক্ষক পাঠিয়েছে। এই নির্বাচনকে নিয়ে পৃথিবীর বিভিন্ন দেশের আগ্রহ তৈরি হয়েছে। এতেই প্রমাণিত হয়, আন্তর্জাতিক মহল নির্বাচনকে ভালোভাবে গ্রহণ করেছে। বিএনপির নির্বাচন প্রতিহত করার ঘোষণা জনগণ কার্যত প্রত্যাখ্যান করেছে। এ কারণেই তারা নির্বাচন প্রতিহত করার ঘোষণা থেকে এখন নির্বাচন বর্জনের ডাক দিয়েছে। জনগণ ব্যাপকভাবে সাড়া দেয়ায়, বিএনপি এখন নির্বাচন‌ প্রতিহত করা থেকে পিছু হটেছে।

বিএনপি কিছু ইহুদি এজেন্ট নিয়োগ করেছে অভিযোগ করে তথ্যমন্ত্রী বলেন, তাদের দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমে নির্বাচন নিয়ে রিপোর্ট করানোর চেষ্টা চালাচ্ছে। বিএনপির নির্বাচন বিরোধী প্রচারণা অন্তঃসারশূন্য। জনগণের মধ্যে বিএনপির নির্বাচন বর্জনের কোনও আবেদন নেই।

বাম দলগুলোর তেমন কোনও জনসমর্থন নেই। সে কারণে তাদের ভোট বর্জনে তেমন কিছু যায় আসে না। কয়েকটি স্থানে জাতীয় পার্টির প্রার্থীরা সরে গিয়েছেন, এতেও নির্বাচনে কোনও প্রভাব পড়বে না।

ওআ/ আই. কে. জে/ 

তথ্যমন্ত্রী

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250