মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশকে পণ্য উৎপাদনভিত্তিক কেন্দ্র করতে চায় চীন: বিদায়ী রাষ্ট্রদূত ইয়াও ওয়েন *** বাসভাড়া কিলোমিটারে ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত, প্রজ্ঞাপন আজ *** জাপানে টাইফুন দুজুয়ানের আঘাতে ৪ জনের মৃত্যু, নিখোঁজ ৬ *** ময়নাতদন্তের জন্য কবর থেকে উত্তোলন হবে চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলের মরদেহ *** দেশে বীজের বার্ষিক চাহিদা ১৩ লাখ, পরীক্ষিত ৩০ শতাংশ *** বুধবার থেকেই বিশ্বজুড়ে বন্ধ হয়ে যাবে ইরানের সব এয়ারলাইন, যুক্তরাষ্ট্রের হুমকি *** রাশিয়ার পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পুতিনের দলের *** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

যেভাবে দেখবেন রোনালদো ও মেসির খেলা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৩:১০ অপরাহ্ন, ১৪ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

সৌদি প্রো লিগে (এসপিএল) রীতিমতো তারার হাট বসে গেছে। প্রথমে ক্রিস্টিয়ানো রোনালদো, এরপর করিম বেনজেমা, এখন শোনা যাচ্ছে নেইমারের নামও। ওদিকে লিওনেল মেসির ইন্টার মায়ামিতে যোগদানের মাধ্যমে বিশ্ব ফুটবলে বাড়তি মনোযোগ পাচ্ছে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারও (এমএলএস)।

দুটি লিগ নিয়ে ফুটবল সমর্থকদের আগ্রহ বেশি। কীভাবে এসপিএল আর এমএলএসের খেলা দেখা যায়, এ নিয়ে কৌতূহলীর সংখ্যাও বেড়েছে স্বাভাবিকভাবেই। সৌদি প্রো লিগে ২০২৩-২৪ মৌসুমের খেলা শুরু হয়েছে গতকাল। রোনালদোর আল নাসর আর বেনজেমার আল ইত্তিহাদ প্রথমবার মাঠে নামছে আজ রাতে। অপর দিকে মেসির লিগে খেলা এখন শুরুর অপেক্ষায়।

এমএলএসে মৌসুম শুরু হয় ফেব্রুয়ারিতে, শেষ হয় ডিসেম্বরে। মাঝে জুলাই-আগস্টে এক মাস মেক্সিকান লিগের দলগুলোর সঙ্গে লিগস কাপে খেলে থাকে যুক্তরাষ্ট্রের ক্লাবগুলো। গত মাসে ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার পর এখন পর্যন্ত পাঁচটি ম্যাচ খেলেছেন মেসি। 

নতুন মৌসুম শুরুর আগে ইউরোপ থেকে বেশ কিছু নামী, অভিজ্ঞ ও প্রতিভাবান খেলোয়াড় কিনেছে সৌদি আরবের ক্লাবগুলো। যার সুবাদে ২০২৩-২৪ মৌসুমের খেলা সম্প্রচারে বিশ্বের বিভিন্ন অংশে নতুন চুক্তি করতে পেরেছে এসপিএল। এর মধ্যে ভারতীয় অঞ্চলে এসপিএল দেখানোর স্বত্ব কিনেছে সনি স্পোর্টস নেটওয়ার্ক। ভারতীয় সম্প্রচার প্রতিষ্ঠানটি টেলিভিশন ও অ্যাপের মাধ্যমে সৌদি প্রো লিগের ম্যাচগুলো দেখাবে। 

লাইভ স্ট্রিমিং অ্যাপ সনি লিভ (sonyliv, সাবস্ক্রিপশন প্রযোজ্য) এ ছাড়া সাবস্ক্রিপশন দিয়ে আরবি ভাষার স্ট্রিমিং প্লাটফর্ম ‘শাহিদ’(shahid) নামের অ্যাপ দিয়েও খেলা দেখা যাবে।

মেজর লিগ সকারের (এমএলএস) খেলা যেভাবে দেখা যাবে যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের খেলা দেখার মূল মাধ্যম অ্যাপল টিভি অ্যাপ। এই অ্যাপের মাধ্যমে আইফোন, আইপ্যাড, ম্যাক, অ্যাপল টিভি এবং স্মার্ট টিভিতে খেলা দেখা যাবে।

আর যাঁরা অ্যান্ড্রয়েড, উইন্ডোজ পিসি অথবা ক্রোম অপারেটিং সিস্টেমের ডিভাইস ব্যবহার করেন, তাঁদের খেলা দেখতে হলে ওয়েবসাইটের মাধ্যমে দেখতে হবে।

আর.এইচ

লিওনেল মেসি রোনালদো

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250