মঙ্গলবার, ৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২১শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রওনা দিয়েছেন ইমরান খানের সমর্থকেরা—লক্ষ্য ইসলামাবাদ *** জাতীয় দিবসে রাষ্ট্রীয় অনুষ্ঠানে শিক্ষকদের অংশগ্রহণ নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর *** এশিয়ায় শক্তিশালী অংশীদারত্ব গড়তে চায় ডেনমার্ক: রাষ্ট্রদূত *** রমজানের আগেই তিন ধাপের ইউপি নির্বাচন *** ৭ নভেম্বর ছুটি ঘোষণা, বাড়ল পূজার ছুটিও *** আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ রাত *** মেসির শেষ ম্যাচে থাকতে পারছেন না দিবালাসহ যে বিশ্বকাপজয়ীরা *** বিচার ছাড়া আওয়ামী লীগের সঙ্গে কোনো সমঝোতা নয়: ডেপুটি স্পিকার *** দুর্গাপূজায় রাত ১০টা পর্যন্ত খোলা থাকবে শপিংমল-দোকান *** বাংলাদেশকে কৌশলগত অংশীদার হিসেবে দেখতে চায় কানাডা

যে কারণে দুদকের কাছে ১ মাস সময় চাইলেন জাহাঙ্গীর

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০৪ অপরাহ্ন, ১৮ই মে ২০২৩

#

ফাইল ছবি (সংগৃহীত)

অর্থ আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ বিষয়ে বক্তব্য জানতে গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমকে আগামী ২১ ও ২২ মে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ দুদিন তাকে দুদক কার্যালয়ে সশরীরে হাজির হতে বলা হয়।

তবে অভিযোগ বিষয়ে নিজের বক্তব্য জানাতে দুদকের কাছে একমাস সময় চেয়ে আবেদন করেছেন গাজীপুর সিটির সাবেক এ মেয়র। বৃহস্পতিবার (১৮ মে) দুদকের উপ-পরিচালক মো. আলী আকবর (অনুসন্ধান ও তদন্ত) বরাবর পাঠানো চিঠিতে তিনি এ সময় আবেদন করেন।

আরো পড়ুন: বিমান দুর্ঘটনার প্রায় তিন সপ্তাহ পর ৪ শিশুকে জীবিত উদ্ধার
 

চিঠিতে জাহাঙ্গীর আলম উল্লেখ করেন, ‘গত ১৬ মে আপনার (মো. আলী আকবর, উপ-পরিচালক, দুদক) সই করা দুটি নোটিশ গ্রহণ করি। নোটিশে আমাকে আগামী ২১ মে সকাল ১০টায় সংশ্লিষ্ট অভিযোগের ব্যাপারে বক্তব্য দেওয়ার জন্য দুদক কার্যালয়ে উপস্থিত হতে অনুরোধ করা হয়। এত সংক্ষিপ্ত সময়ের মধ্যে অভিযোগ সংশ্লিষ্ট প্রয়োজনীয় নথিপত্র সংগ্রহ করে যথাযথ প্রস্তুতি নিয়ে আনীত অভিযোগের ব্যাপারে সশরীরে উপস্থিত হয়ে জবাব দাখিল বা বক্তব্য দেওয়া আমার পক্ষে প্রায় অসম্ভব। যথাযথ দফাওয়ারি জবাব দাখিল বা বক্তব্য দেওয়ার জন্য আমার একমাস সময় প্রয়োজন।’

এম/

 

দুদক জাহাঙ্গীর

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250