বুধবার, ৪ঠা মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিহত আয়াতুল্লাহ আলী খামেনির ছেলেই কি সর্বোচ্চ নেতা হচ্ছেন? *** হায়েনাদের ছোবল: মেয়ে শিশুদের আহাজারি, মৃত্যু বন্ধ হবে কি? *** ইরানে হামলা বন্ধ করতে বলল চীন *** ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর *** সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও খালেদা জিয়ার মাজারে চিফ হুইপসহ হুইপবৃন্দের শ্রদ্ধা *** অন্তর্বর্তী সরকারকে ধন্যবাদ জানিয়ে যা বললেন মির্জা ফখরুল *** চাঁদাবাজদের তালিকা করে শিগগিরই অভিযান: স্বরাষ্ট্রমন্ত্রী *** সার্বভৌমত্ব রক্ষায় আনসারকে সর্বোচ্চ প্রস্তুতির আহ্বান প্রধানমন্ত্রীর *** ট্রেনে ১৪ই মার্চের ঈদযাত্রার অগ্রিম টিকিট বিক্রি হচ্ছে আজ *** ছাড় দিচ্ছে না ইরান, বড় হচ্ছে যুদ্ধ

যে গ্রামের কেউ জুতা পরে না

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৩:৪৬ অপরাহ্ন, ৩১শে ডিসেম্বর ২০২৩

#

যে গ্রামের কেউ জুতা পরে না। ছবি: সংগৃহীত

ভারতের একটি গ্রাম আছে যেখানের সব বাসিন্দা খালি পায়ে থাকে। তারা কোনো ধরনের জুতা পরে না। এমনকি গ্রামের বাইরে কোথাও যাওয়ার দরকার হলেও জুতা ছাড়াই যাতায়াত করে। 

শুনতে অবাক লাগলেও এমনই একটা গ্রাম রয়েছে ভারতের অন্ধ্র প্রদেশের তিরুপাতি থেকে ৫০ কিলোমিটার দূরে। এই গ্রামের নাম ভেমানা ইন্দলু।

গ্রামটির বাসিন্দারা জানায়, এটি তাদের অনেক পুরনো ঐতিহ্য। জুতা না পরাসহ আরও কিছু অদ্ভুত রীতি আছে এই গ্রামে। পরিবারের কেউ যদি অসুস্থ হয়, তাহলেও তারা হাসপাতালে যায় না। আর কোনো কারণে যদি তাদের আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার দরকার হয় বা অন্য কোথাও যাওয়ার দরকার হয় তাহলে তারা বাইরের কোনো খাবার খায় না।

গ্রামবাসীরা জানান, জেলা ম্যাজিস্ট্রেট যখন গ্রামে প্রবেশ করেন তার আগে তিনিও জুতা খুলেই প্রবেশ করেন। গ্রাম প্রধান ইরাব্বা বিবিসিকে বলেন, ‘এই গ্রামে আমাদের সম্প্রদায় বসবাস শুরু করার সময় থেকেই এই রীতি চলে আসছে। আমরা যখন গ্রামের বাইরে যাই, ফিরে এসে আগে গোসল করি তারপর বাড়িতে ঢুকি ও খাবার খাই।’

ইরাব্বা আরও বলেন, ‘ আমাকে অনেকবার গ্রামের বাইরে যেতে হয়েছে। একবার আদালতের একটি কাজে আমাকে পাঁচ দিন গ্রাম থেকে বাইরে থাকতে হয়েছিল। বাইরের কোনো খাবার আমি স্পর্শ পর্যন্ত করিনি। পান করার জন্য পানি আমি বাড়ি থেকে নিয়ে যাই।’

 গ্রামটিতে ২৫টি বাড়ি আছে, যার বাসিন্দা মোট ৮০ জন। এই গ্রামে মোট ৫২ জন ভোটার রয়েছে। এদের মধ্যে মাত্র হাতে গোনা কয়েকজন স্নাতক পাস। এখানকার মানুষ কৃষির ওপরই নির্ভরশীল।

মজার বিষয় হচ্ছে, এদের আত্মীয়-স্বজন যারা এই গ্রামে দেখা করতে আসেন তাদেরও জুতা না পরার এই রীতি মেনে চলতে হয়। 

সূত্র: বিবিসি

ওআ/

জুতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250