মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে *** পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী *** বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই *** রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার *** চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক *** আলোচনায় দুরূহ কোণ থেকে মেসির করা ফ্রি-কিকের গোল *** বাংলাদেশি পাটপণ্যে ভারতের নতুন অ্যান্টি-ডাম্পিং শুল্ক *** চট্টগ্রামে হাসপাতাল থেকে ছাত্রলীগ নেতা গ্রেপ্তার *** পুরোনো বাণিজ্য মেলার মাঠে ২০টির বেশি ককটেল-পেট্রলবোমা, চলছে নিষ্ক্রিয়ের কাজ *** একটু দায়িত্ববোধ নিয়ে কথা বলতে হবে, বিরোধী দলের উদ্দেশে হুমায়ুন কবির

রঙিন সাজে হবে বৈশাখ উদযাপন

বিশেষ প্রতিবেদক

🕒 প্রকাশ: ১০:০০ পূর্বাহ্ন, ১৩ই এপ্রিল ২০২৩

#

ছবি: সংগৃহীত

রাত পোহালেই বাঙালির প্রাণের উৎসব বাংলা নববর্ষ উদ্যাপিত হবে। কিন্তু চারদিকে কাঠ ফাটা রোদ ও ভ্যাপসা গরম। তারপরও বাঙালিরা বাঙালিয়ানায় কোনো কমতি রাখে না এ দিনটিতে। তাই এ গরমে নিজেকে প্রাণবন্ত ও সুন্দর করে কীভাবে সাজাবেন তাই নিয়ে বিস্তারিত থাকছে আজকের আয়োজনে। গরমে সাজের ক্ষেত্রে প্রথমেই যে জিনিসটি সবচেয়ে গুরুত্বপূর্ণ তা হলো একটি সুন্দর বেইস মেকআপ তৈরি। কারণ একটি সুন্দর বেইস মেকআপের ওপরই পুরো সাজসজ্জা নির্ভর করে।

সুন্দর ন্যাচারাল একটি বেইস মেকআপের জন্য প্রথমে পরিষ্কার মুখে এক টুকরো বরফ ঘষে নিন। এতে গরমে মেকআপে আপনি অনেকটাই আরাম পাবেন।

এরপর একটি ময়েশ্চারাইজার ক্রিম দিয়ে আপনার ত্বককে বেইস মেকআপের জন্য রেডি করুন। এরপর আপনার ত্বকের কালো দাগগুলো ঢেকে দিতে সেসব জায়গায় একটি ভালো ব্র্যান্ডের ওয়াটার প্রুফ কনজিলার লাগিয়ে নিন।

একটি ভেজা বিউটি পাফ দিয়ে কনজিলারটি সেট করে নিন। এতে মুখে ঘামের পরিমাণ আপনার অনকটাই কমে যাবে। এরপর তিন কালারের ফাউন্ডেশন পরিমাণমতো নিয়ে একটি স্কিন শেড তৈরি করে মুখে সেট করুন। তবে খেয়াল রাখবেন এই স্কিন শেড যেন আমাদের ত্বকের সঙ্গে মিল থাকে।

এবার একটি পাতলা টিস্যু নিন। সেখান থেকে টিস্যুর আরও কিছু অংশ বের করুন। এবার সবচেয়ে পাতলা টিস্যু দিয়ে দিন মুখের ওপর। এক্ষেত্রে কোনোভাবেই টিস্যু মুখের ওপর ঘষা যাবে না। মুখের অতিরিক্ত মেকআপগুলো তুলে নিতে আপনি এ পর্যায়ে টিস্যু মুখের ওপর হালকা ড্যাপ ড্যাপ করে বা চেপে চেপে দিন।

এ কাজ শেষ হয়ে গেলে আবার  নতুন পাতলা টিস্যু মুখের ওপর চেপে ধরুন। টিস্যুর ওপর দিয়েই অ্যাপ্লাই করুন ফেস পাউডার। এ কাজটি করার জন্য ফ্লপি টাইপের মেকআপ ব্রাশের পরিবর্তে একটু শক্ত ধরনের ঘন মেকআপ ব্রাশ ব্যবহার করুন।

সুন্দর একটি লুকের জন্য পোশাকের সঙ্গে মিলিয়ে অথবা পিচ শেডের আইশ্যাডো লাগাতে পারেন। গাঢ় কালো কাজলে একে নিতে পারেন চোখের ওপর ও নিচে আইলাইনার। লাল, গোলাপি, মেরুন, ওয়াইন, যে কোনো শেডের ম্যাট লিপস্টিককে এ সময় প্রাধান্য দেওয়াটা বুদ্ধিমানের কাজ হবে।

বড়ো কানের দুলের সঙ্গে বৈশাখের লাল সাদা শেডের শাড়িতে বিশেষ এ দিনটিতে নিজেকে সাজাতে পারেন। গরম থেকে মুক্তি পেতে চুল খোলা না রেখে বেনি বা খোঁপা করুন। আর অবশ্যই তাতে গুঁজে দিন একগুচ্ছ ফুল বা বেলি ফুলের মালা।

এম/

বৈশাখ উদযাপন নববর্ষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

রূপপুরের দ্বিতীয় ইউনিটে ইউরেনিয়াম সরবরাহ শুরু অক্টোবরে

🕒 প্রকাশ: ০২:৩৪ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

পাকিস্তান কেন বাংলাদেশে জ্বালানি নিয়ে আসা বিমানকে আকাশসীমায় ঢুকতে দেয়নি, নেপথ্যে কী

🕒 প্রকাশ: ০১:৫০ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

বাবার ছায়ায় ফ্লাভিও বলসোনারো, রাজনৈতিক উত্তরাধিকারী হওয়ার লড়াই

🕒 প্রকাশ: ১২:২৫ পূর্বাহ্ন, ২৯শে সেপ্টেম্বর ২০২৬

রিকশাওয়ালা পর্যন্ত আইন মানতে চায় না: কেএমপি কমিশনার

🕒 প্রকাশ: ১১:৫৮ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে একটি বাড়িতে মুহুর্মুহু ককটেল বিস্ফোরণ, এলাকায় আতঙ্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ অপরাহ্ন, ২৮শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250