সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২রা অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সেনাবাহিনী শেখ হাসিনাকে ভারত পাঠিয়েছে, দেশে ফিরিয়ে নিতে বিমান পাঠাতে পারে’—দাবি বীণা সিক্রির *** বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের *** শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে ‘অতিরিক্ত কঠোর’ ঢাকা, সরকারের সমালোচনা ভারতীয় সাবেক কূটনীতিকের *** শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা *** জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, যা বললেন মন্ত্রী *** রাজনীতিতে আসার আগে নিজেদের যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী *** ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা নেই: এসআরবি *** গোপালগঞ্জে আইনশৃঙ্খলা রক্ষায় সফলতা দেখছে সরকার *** গোপালগঞ্জের দিকে নজর রাখছে সরকার, পরিস্থিতি দেখে পদক্ষেপ *** আসিফ কি ভুলে গেছেন, গোপালগঞ্জ থেকে তার দলের নেতাদের এপিসি করে ফিরতে হয়েছিল?

রেকর্ড দামে বিক্রি টিপু সুলতানের তলোয়ার

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১০:৫৩ পূর্বাহ্ন, ২৬শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

লন্ডনের বনহ্যামস নিলাম হাউজে এক কোটি ৪০ লাখ পাউন্ডে বিক্রি হয়েছে ১৮ শতকের প্রখ্যাত ভারতীয় শাসক টিপু সুলতানের তলোয়ার। মঙ্গলবার টিপু সুলতানের বিখ্যাত তলোয়ারটি নিলামে তোলা হয়। এটি ধারণার চেয়ে সাত গুণ বেশি দামে বিক্রি হয়।

এক বিবৃতিতে বনহ্যামস কর্তৃপক্ষ জানান, তাদের নিলাম হাউজে এখন পর্যন্ত বিক্রি হওয়া ভারতীয় এবং ইসলামী ঐতিহ্যবাহী কোনো জিনিসের এটাই সর্বোচ্চ দাম। বনহ্যামস এর ইসলামিক অ্যান্ড ইন্ডিয়ান গ্রুপের প্রধান নিমা সাঘরচি বলেন, তলোয়ারটির একটি অসাধারণ ইতিহাস রয়েছে। এর উৎসও আশ্চর্যজনক এবং অতুলনীয় কারুকার্যমণ্ডিত।

এই নিলামে যে দারুণ প্রতিদ্বন্দ্বিতা হবে তাতে আশ্চর্যের কিছু ছিল না। দুইজন ফোনে এবং নিলাম কক্ষে একজন এটি পেতে মরিয়া ছিলেন। ফলাফল যা এসেছে তাতে আমরা দারুণ আনন্দিত। টিপু সুলতান ১৭৮২ সাল থেকে ১৭৯৯ সাল পর্যন্ত ভারতীয় উপমহাদেশের দক্ষিণের মহীশূর রাজ্যের শাসক ছিলেন। নিজের রাজ্য রক্ষায় তিনি এতটাই পরাক্রম দেখিছেন যে ‘টাইগার অব মহীশূর’ উপাধি পেয়েছিলেন।

বনহ্যামসের পক্ষ থেকে বলা হয়, তিনি যুদ্ধে রকেট আর্টিলারি ব্যবহারের প্রবক্তা ছিলেন। তার আমলে ভারতে সবচেয়ে গতিশীল অর্থনীতির রাজ্য ছিল মহীশূর। ১৭৯৯ সালের ৪ মে ব্রিটিশ বাহিনী মহীশূরের রাজধানী সেরিঙ্গাপটমে (বর্তমান নাম শ্রীরাঙ্গাপাটনা) আক্রমণ চালিয়ে টিপু সুলতানকে হত্যা করে। টিপু সুলতানকে হত্যার পর তার প্রাসাদ লুট করে ব্রিটিশ সেনাবাহিনী। প্রাসাদের অন্দরমহলে তলোয়ারটি পাওয়া যায়। ব্রিটিশ মেজর জেনারেল ডেভিড বেয়ার্ডকে তার সাহসের স্মারক স্বরূপ তলোয়ারটি দেওয়া হয়।

আরো পড়ুন: নির্মাণ কাজের সময় মিললো মুঘল আমলের মুদ্রা

টিপু তার শয়নকক্ষের ছাদ থেকে ঝুলিয়ে রাখা একটি হ্যামকে ঘুমাতেন, পাশে থাকতো এই তলোয়ার। বনহ্যামসের সিইও বলেন, ‘‘এখনও টিপু সুলতানের সাথে যুক্ত যেসব অস¿ ব্যক্তিমালিকানায় রয়েছে সেগুলোর মধ্যে সবচয়ে বড় এবং দর্শনীয় এই তলোয়ারটি।”

এম এইচ ডি/

বিশ্ব সংবাদ আন্তর্জাতিক রেকর্ড মুসলিম শাসক টিপু সুলতান তলোয়ার মহীশূর রাজ্য ব্রিটিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সেনাবাহিনী শেখ হাসিনাকে ভারত পাঠিয়েছে, দেশে ফিরিয়ে নিতে বিমান পাঠাতে পারে’—দাবি বীণা সিক্রির

🕒 প্রকাশ: ০১:২৮ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

বিএনপি ও অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের

🕒 প্রকাশ: ১২:৪২ পূর্বাহ্ন, ১৬ই নভেম্বর ২০২৬

শেখ হাসিনার পাসপোর্ট ইস্যুতে ‘অতিরিক্ত কঠোর’ ঢাকা, সরকারের সমালোচনা ভারতীয় সাবেক কূটনীতিকের

🕒 প্রকাশ: ১০:১৪ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

শেখ হাসিনার ফেরা নিয়ে মন্ত্রী-উপদেষ্টার বক্তব্যে মিল খুঁজে পাচ্ছি না: রুমিন ফারহানা

🕒 প্রকাশ: ০৯:১৫ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

জিয়াউল কেন হাতকড়া ছাড়া—সংসদে প্রশ্ন, যা বললেন মন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:৫১ অপরাহ্ন, ১৫ই নভেম্বর ২০২৬

Footer Up 970x250