শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর *** সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী *** জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী *** আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি *** বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬ *** প্রথম দিন ব্যর্থ হয়ে পরের রাতেই বিদ্যুৎ উপকেন্দ্রে পেট্রোল বোমা-গুলি *** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

শাক-সবজি দীর্ঘদিন তাজা রাখবেন যে উপায়ে

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৪ অপরাহ্ন, ১লা জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

এখন বাজার ভরা শীতকালের নানান শাকসবজি। সুস্থ থাকতে এ শাকসবজি খাওয়ার বিকল্প নেই। ওজন নিয়ন্ত্রণে রাখা থেকে শুরু করে ক্রনিক রোগের ঝুঁকি কমানো—সবক্ষেত্রেই প্রয়োজন সবুজ শাকসবজি। এজন্য বাজার থেকে ব্যাগ ভর্তি ফল, সবজি কিনে আনেন অনেকেই। তবে কেবল কিনে আনলেই হলো না। এগুলোকে সঠিকভাবে সংরক্ষণও করা চাই। 

কর্মব্যস্ত মানুষরা সারা সপ্তাহের সবজি একেবারে কিনে ফেলেন। ঠিকভাবে না রাখলে বাড়তি সবজি নষ্ট হয়ে যায়। কীভাবে রাখলে সপ্তাহজুড়ে সবজি সতেজ ও টাটকা থাকবে জানুন তার উপায়-

আলু-পেঁয়াজ


কখনও আলু আর পেঁয়াজ একসঙ্গে রাখবেন না। নয়তো দুটোই তাড়াতাড়ি নষ্ট হয়ে যাবে। আলু একটি ঝুড়িতে ভরে খাট বা সোফার তলায় রাখুন। ঝুড়িতে ভরে রান্নাঘরেও রাখতে পারেন। পেঁয়াজ ভালো থাকে কাগজের ঠোঙায়। তবে তার আগে ঠোঙায় কয়েকটি ফুটো করে নেবেন। হাওয়া চলাচল করবে সহজে আর ভালো থাকবে পেঁয়াজ-রসুন। 

আরো পড়ুন : ডালে পোকা ধরার সমস্যা থেকে রেহাই মিলবে এই ৩ নিয়মে

শাক


বাড়িতে এনেই অনেকেই শাক ধুয়ে ছাড়িয়ে সংরক্ষণ করে রাখেন। শাক যদি টাটকা রাখতে চান, তবে এনে ধোয়ার দরকার নেই। বরং ঝুড়িতে ভরে অন্ধকার কিন্তু হাওয়া চলাচল করে এমন জায়গায় রাখুন। রান্না করার আগে ধুয়ে নিলেই চলবে।

কাঁচা মরিচ


এয়ার টাইট বক্স থাকলে তাতে রাখুন কাঁচা মরিচ। রাখার আগে পাত্রের নিচে হালকা নরম কাপড় বা টিস্যু বিছিয়ে দেবেন। মরিচের বোঁটাগুলো ছিঁড়ে রাখুন। এতে কাঁচা মরিচ সহজে পচে না।

লেবু


লেবু সংরক্ষণ করতে একটি এয়ারটাইট কৌটোতে ভালো করে পেপার টাওয়েল পেতে নিন। এর উপর লেবুগুলো রেখে উপরে আরও একটি পেপার টাওয়েল দিন। এবার কৌটোটি বন্ধ করে ফ্রিজে রেখে দিন। অনেক দিন তাজা থাকবে লেবু।

এস/ আই.কে.জে/

তরতাজা শাক-সবজি যে উপায়ে

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

শিক্ষার্থীদের ইন্টার্নশিপের সুযোগ দিতে শিল্পোদ্যোক্তাদের প্রতি আহ্বান প্রধানমন্ত্রীর

🕒 প্রকাশ: ০৩:৩৫ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

সীমান্তের ওপারে কে কী করছে জানি না, এপারে অপতৎপরতা চালাতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

🕒 প্রকাশ: ০৩:২৯ অপরাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধ্যক্ষ সম্মিলনে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১১:৫৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

আবারও বাড়ল সোনার দাম, ভরি ২ লাখ টাকার বেশি

🕒 প্রকাশ: ১১:৪১ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

বিজিবি মোতায়েন আরও বাড়ল, সাত জেলায় ১২০ প্লাটুন, গোপালগঞ্জেই ৫৬

🕒 প্রকাশ: ১০:২৬ পূর্বাহ্ন, ২৮শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250