শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

শাহরুখের নাচ দেখে হাসি থামছে না স্মৃতি ইরানির!

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৬ অপরাহ্ন, ১২ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

আপাতত বলিউড বাদশা শাহরুখ খানের ‘জওয়ান’-এ মজেছে পুরো ভারত। এই সিনেমার আগাম ঝলক কাঁপিয়ে দিয়েছে নেটমাধ্যমকে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে ‘জওয়ান’-এর নানা ছবি ও ভিডিও। এরমধ্যে একটি এডিটেড ভিডিও ছড়িয়ে পড়েছে নেটমাধ্যমে। যা দেখে হাসিতে লুটিয়ে পড়েছেন স্মৃতি ইরানি।

১৯৬২ সালে মুক্তি পেয়েছিল ‘বিস সাল বাদ’। মুখ্য ভূমিকায় অভিনয় করেছিলেন বিশ্বজিৎ ও ওয়াহিদা রহমান। ছবির জন্য নিজের সুরে ‘বেকারার করকে হামে ইউ না যাইয়ে…’ গানটি গেয়েছিলেন হেমন্ত কুমার। সেই গানই শাহরুখ খানের ‘জওয়ান’ প্রিভিউর শেষে দেখা গিয়েছে। এই গানেই মেট্রোর মধ্যে নাচছিলেন শাহরুখ।

‘জওয়ান’ প্রিভিউর এই অংশটিই এডিট করা হয়েছে। আর তাতে দেওয়া হয়েছে সম্প্রতি মুক্তি পাওয়া ‘জারা হাটকে জারা বাঁচকে’ সিনেমার ‘তেরে ওয়াস্তে’ গানটি। ভাইরাল এই ভিডিও ইনস্টাগ্রামে শেয়ার করেন অঙ্কিত চৌহান। তার কমেন্ট বক্সে হাসিতে লুটিয়ে পড়ার ইমোজি দেন ভারতের কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি। হাসি যেন থামছিলই না তার।

আরো পড়ুন: শাহরুখের ‘জওয়ান’- এ মুগ্ধ সালমান

জনপ্রিয় তামিল নির্মাতা অ্যাটলি কুমারের পরিচালনায় ‘জওয়ান’ সিনেমায় দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন শাহরুখ খান। তার বিপরীতে দেখা যাবে দক্ষিণী অভিনেত্রী নয়নতারাকে। এতে অতিথি চরিত্রে অভিনয় করেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন।

ছবিটিতে আরও অভিনয় করেছেন বিজয় সেতুপতি, প্রিয়মণি, সানিয়া মালহোত্রাসহ একঝাঁক তারকা। আগামী ৭ সেপ্টেম্বর হিন্দি, তামিল ও তেলেগু ভাষায় মুক্তি পাবে ছবিটি।

এসি/



শাহরুখ স্মৃতি ইরানির!

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250