রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম

শিকড় গজানো পেঁয়াজ খাওয়া কি নিরাপদ?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৮:০৯ অপরাহ্ন, ৩০শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

রান্নার কাজে সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো পেঁয়াজ। যে কোনো রান্নার স্বাদকে আরও বাড়িয়ে দিতে এর জুড়ি নেই। কিন্তু রান্না করতে কি অঙ্কুরিত পেঁয়াজ বা শিকড় গজানো পেঁয়াজ ব্যবহার করছেন?

অনেক সময়ই আমরা পেঁয়াজ বেশি করে বাজার থেকে কিনে রাখি। কয়েক দিন পরে অনেক সময়ই দেখা যায় পেঁয়াজে সবুজ নরম পাতা বের হচ্ছে। এ রকমের ​অঙ্কুরিত পেঁয়াজে নতুন গাছ জন্মানোর বৈশিষ্ট্য রয়েছে।

সাধারণত পেঁয়াজ অঙ্কুরিত হওয়ার প্রধান কারণ আর্দ্রতা। এই অবস্থায় পেঁয়াজ খাওয়াটা ঠিক কি না, অনেকেই ভাবেন। কারণ যেখানে অঙ্কুরিত আলু খাওয়া মোটেও নিরাপদ নয় সেখানে অঙ্কুরিত পেঁয়াজ খাওয়া যাবে কি না— এমন প্রশ্ন মনে উঁকি দিতেই পারে।

বিশেষজ্ঞরা বলছেন, পেঁয়াজ অঙ্কুরিত হওয়ার পরে অনেকটা নরম হয়ে যায়। তবে তা বিষাক্ত নয়। বরং ​অঙ্কুরিত পেঁয়াজে প্রোটিন বেশি থাকে। তাই এ ধরনের পেঁয়াজ শরীরের হাড় ও দাঁত মজবুত করতে ক্যালসিয়াম এবং ফসফরাস সরবরাহ করে।

প্রোটিন, ক্যালসিয়াম, ফসফরাসের পাশাপাশি এতে রয়েছে ভিটামিন এ, আয়রন, ভিটামিন ডি, জিংক, ভিটামিন বি, ভিটামিন সি, উচ্চ ফাইবার এবং পটাসিয়াম। এসব উপাদান শরীরে রোগপ্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং পরিপাকতন্ত্রকে সুস্থ রাখে। এ ছাড়া শরীরের প্রদাহ কমাতে, তাপ দূর করতে, হজমশক্তি বাড়াতে এবং শরীরকে ডিটক্সিফাই করতেও এটি দারুণ কার্যকর।

আরো পড়ুন: কোমল পানীয়তে কতটা চিনি থাকে

পুষ্টিবিদদের মতে, অঙ্কুরিত পেঁয়াজের পুষ্টিগুণ অনেক। খাবারের স্বাদ বাড়ানোর পাশাপাশি এটি স্বাস্থ্যের জন্যও নানাভাবে উপকারী। তাই কোনো দ্বিধাদ্বন্দ্ব ছাড়াই আপনার খাবারে, সালাদে বা রান্নার কাজে অঙ্কুরিত পেঁয়াজ ব্যবহার করতে পারেন।

সূত্র: এই সময়

এম এইচ ডি/আইকেজে 

শিকড় গজানো পেঁয়াজ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250