বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

শিশুকে ঘুম পাড়ানোর কিছু সহজ উপায়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৭:৩০ অপরাহ্ন, ১২ই সেপ্টেম্বর ২০২৩

#

শিশু লগ্ন / ছবি-সুখবর

বিভিন্ন স্বাস্থ্য সংক্রান্ত কারণে প্রতিটি শিশুরই ভালো ঘুম হওয়া প্রয়োজন। শিশুদের মনোযোগ, ভাষা এবং আবেগ নিয়ন্ত্রণের মতো জটিল ক্ষমতা বিকাশে ঘুম সহায়তা করে।  ঘুম শিশুর মস্তিষ্কের বিকাশে সাহায্য করে এবং ঘুমের অভাবে মেজাজ খারাপ হয়। চলুন জেনে নেওয়া যাক, আপনার শিশুকে কীভাবে খুব সহজেই ঘুম পাড়াবেন-

ঘুমানোর সময়সূচি ঠিক করুন

প্রত্যেকের একটি অভ্যন্তরীণ ঘড়ি থাকে- যাকে বলা হয় সার্কাডিয়ান রিদম। যা দিনের বিভিন্ন সময়ে বিভিন্ন শারীরিক কার্য পরিচালনা করে। শরীরের সার্কাডিয়ান রিদম অনুসারে, আমাদের ঘুমের সময়সূচী সূর্যাস্ত এবং সূর্যোদয়ের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ করা উচিত।

বিশেষজ্ঞদের মতে, শিশুরা প্রায় ১২ সপ্তাহের মধ্যে তাদের সার্কাডিয়ান রিদমের বিকাশ ঘটায়। কিন্তু এটি সব শিশুর একইভাবে নাও হতে পারে। তাই শিশুর প্রতিদিন একই সময়ে ঘুমাতে যাওয়ায় অভ্যাস করতে হবে। এতে তার ঠিক সময়ে ঘুমিয়ে যাওয়ার অভ্যাস গড়ে উঠবে।

ঘুমাতে যাওয়ার আগে ঘরের আলো নিভিয়ে দিন

মেলাটোনিন হলো এক ধরনের হরমোন যা ঘুমাতে এবং জেগে উঠতে সাহায্য করে। সূর্যাস্তের পর মেলাটোনিনের মাত্রা বাড়তে শুরু করে এবং রাতে বেশি থাকে। সূর্যোদয়ের পরে এই হরমোনের মাত্রা কমে যায়।

এটি জেগে উঠতে সাহায্য করে। রাতে কৃত্রিম আলোর কারণে এই হরমোন তৈরি হওয়া ব্যহত হতে পারে। তাই রাতে কৃত্রিম আলো বন্ধ করে দেওয়াই ভালো। এটি শিশুদের মেলাটোনিন তৈরি হতে সাহায্য করে।

আরো পড়ুন: যমজ বাচ্চা হবে কি না কিভাবে বুঝবেন

উষ্ণ পানিতে গোসল

উষ্ণ পানিতে শিশুকে গোসল করালে শিশুর শরীরের তাপমাত্রা কমে যায়। যার ফলে শিশুরা তাড়াতাড়ি ঘুমিয়ে যায়। তবে খেয়াল রাখতে হবে যেন পানি উষ্ণ থাকে গরম নয়। তবে এই বিষয়ে ডাক্তারের সঙ্গে কথা বলে নেওয়া ভালো।

শিশুকে হালকা মালিশ দিন

বেবি লোশন বা তেল দিয়ে হালকা মালিশ করলে তা শিশুর শরীরকে শান্ত রাখে। যা তার ঘুমের জন্য ভালো। এছাড়াও কিছু তেল শিশুর বৃদ্ধি এবং বিকাশের জন্য ভালো। মা-বাবা প্রতিদিন শিশুকে নিজে মালিশ করলে শিশুর সঙ্গে তাদের সম্পর্ক গভীর হয়। 

বিছানায় ঘুমানোর অভ্যাস গড়ে তুলুন

শিশুরা সাধারণত ঘুমাতে ঘুমাতে মাঝে মাঝেই জেগে ওঠে। এই সময়ে তাদের কোলে না নিয়ে বিছানায় শুয়ে থাকতে দিন। এতে তাদের বিছানায় ঘুমানোর অভ্যাস গড়ে ওঠে। যার ফলে এর পরে যখনই তারা রাতে জেগে ওঠে, আবার নিজেই ঘুমিয়ে যায়।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া 

এসি/ আই.কে.জে/



ঘুম শিশু

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

🕒 প্রকাশ: ০৯:২৮ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

শুকুর সাহায্যার্থে চ্যানেল আইয়ে ‘ডুবসাঁতার’

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250