শুক্রবার, ৪ঠা সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২০শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** দেশকে অস্থিতিশীল করতে কেউ কেউ নানাভাবে গুজব রটাচ্ছে: প্রধানমন্ত্রী *** এক বছরে সৌদি থেকে রেমিট্যান্স সবচেয়ে বেশি, কমেছে যুক্তরাষ্ট্র-কানাডা থেকে *** দেশে ‘ফেরার’ আগে ভারতে কী করছেন শেখ হাসিনা, কীভাবে কাটছে তার সময় *** ৮ কারণে তিন বছরে ৪০০টির বেশি গার্মেন্টস বন্ধ হয়েছে *** উল্টোপথে যাওয়ায় বিমানমন্ত্রী মিল্লাতের গাড়ির বিরুদ্ধে ২ মামলা *** হয়রানি-মিথ্যা মামলা বন্ধে পুলিশ বাহিনীর প্রতি রাষ্ট্রপতির নির্দেশনা *** বিশ্ব ইজতেমার প্রথম পর্ব ৮-১০, দ্বিতীয় পর্ব ১৫-১৭ জানুয়ারি: স্বরাষ্ট্রমন্ত্রী *** দেশে হত্যা-অপহরণ-নারী নির্যাতন অনেক কমেছে: স্বরাষ্ট্রমন্ত্রী *** হরমুজ প্রণালির নাম বদলে ‘ট্রাম্প প্রণালি’ রাখতে চান ট্রাম্প *** নেপালে হিমবাহ ধসের ৩৮ মিনিট পর আসে বন্যার সতর্কবার্তা

শুদ্ধাচার পুরস্কার পেলেন মাউশির তিন কর্মকর্তা-কর্মচারী

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৬:০১ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন নীতিমালা অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরের জন্য শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের তিন কর্মকর্তা-কর্মচারী। পুরস্কারপ্রাপ্ত সব কর্মকর্তা-কর্মচারীকে তাদের এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ, ক্রেস্ট ও সনদ দেওয়া হবে।

রোববার (২৫ জুন) এ সংক্রান্ত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)।

এতে বলা হয়, জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়ন নীতিমালার পরিপত্র ২০১৭ এবং শুদ্ধাচার পুরস্কার প্রদান (সংশোধন) নীতিমালা ২০২১ অনুযায়ী ২০২২-২৩ অর্থবছরের জন্য নিম্নবর্ণিত কর্মচারীকে শুদ্ধাচার পুরস্কার দেওয়া হলো।

যারা পুরস্কার পাচ্ছেন- 

অধিদপ্তরাধীন কর্মচারী (গ্রেড-০২-০১) সেলিনা জামান, উপ-পরিচালক, মনিটরিং অ্যান্ড ইভালুয়েশান উইং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

অধিদপ্তরাধীন কর্মচারী (গ্রেড-১০-১৬)- মো. নজরুল ইসলাম, অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক সাধারণ প্রশাসন শাখা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

আরো পড়ুন: মুখস্ত বিদ্যা দিয়ে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলা করা অসম্ভব: শিক্ষামন্ত্রী

অধিদপ্তরাধীন কর্মচারী (গ্রেড-১৭-২০) মো. শরিফুল ইসলাম, অফিস সহায়ক পরিচালকের (মাধ্যমিক) দপ্তর, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর।

এছাড়া অধিদপ্তরের আওতাধীন দপ্তর সংস্থা প্রধান ক্যাটাগরিতে নওগাঁ জেলার শিক্ষা অফিসার মো. লুৎফর রহমান এ পুরস্কার পাচ্ছেন।

এম এইচ ডি

মাউশি শিক্ষা সংবাদ জাতীয় শুদ্ধাচার পুরস্কার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250