বৃহস্পতিবার, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী *** মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি *** অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী *** টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ *** বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি *** অনুমতি ছাড়া মেট্রো স্টেশনে ভিডিও-ফটোগ্রাফি নিষিদ্ধ *** বাংলা ভাষা ও সাহিত্য নিশ্চয়ই বিশ্বে আলো ছড়াবে—আশা প্রধানমন্ত্রীর *** কথা কম বলতে চাই, কাজ বেশি করব: নতুন গভর্নর মোস্তাকুর রহমান *** আজ একুশে পদক প্রদান করবেন প্রধানমন্ত্রী *** বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের জন্মদিন আজ

সংবাদ উপস্থাপনা পেশায় কেমন আয়?

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:১৭ অপরাহ্ন, ৯ই জানুয়ারী ২০২৪

#

ছবি : সংগৃহীত

টেলিভিশনের পর্দায় ঘণ্টায় ঘণ্টায় দেশ-বিদেশের নানা খবর নিয়ে হাজির হন কেতাদুরস্ত পরিপাটি কিছু মানুষ। সংবাদ উপস্থাপনার এই পেশায় খ্যাতি তো পাওয়াই যায়, কিন্তু রোজগার কেমন? চলুন জেনে নেওয়া যাক-

অভিজ্ঞদের আয় লাখ টাকা

২০১১ সালে সময় টিভির হাত ধরে টিভিতে সংবাদ উপস্থাপনা শুরু করেন মৌসুমি আক্তার লোপা। এর আগে বাংলাদেশ বেতারে কাজ করেছেন প্রায় ১১ বছর। ২০১৪ সাল থেকে উপস্থাপনা করছেন যমুনা টিভির হয়ে। নানা জায়গায় কাজের অভিজ্ঞতা থেকে তিনি জানান, একেক স্টেশনের বেতন কাঠামো একেক রকম। তাই নির্দিষ্ট করে বলা বেশ কঠিন। তবে একেবারে নতুন হলে আনুমানিক ১৫ থেকে ২০ হাজার টাকা আয় করতে পারেন। যারা দীর্ঘদিন এই পেশায় আছেন, তাদের বেতন আবার বেশ ভালো। লাখ টাকা কিংবা তারও ওপরে আয় করছেন অনেকেই, জানান লোপা।

তিনি জানান, আয়ের বিষয়টি বেশির ভাগ ক্ষেত্রেই নির্ভর করে ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর।

তিনভাবে কাজের সুযোগ, তিনভাবে আয়

‘এই পেশায় তিনভাবে কাজ করার সুযোগ রয়েছে। আয়ের বিষয়টাও নির্ভর করে এই কাজের বিভাজনের ওপর। প্রথমটি হচ্ছে, চ্যানেলের হয়ে পূর্ণকালীন কাজ। সে ক্ষেত্রে যতগুলো খবরই পড়ুক না কেন, মাসে একটি নির্দিষ্ট অঙ্কের টাকা দেওয়া হবে।

দ্বিতীয়ত, খণ্ডকালীন বা পার্ট-টাইম। ফারাবি হাফিজ চ্যানেল ২৪-এ খণ্ডকালীন সংবাদ উপস্থাপক হিসেবে কাজ করছেন। তিনি জানান, ‘আপনি ও চ্যানেল মিলে চুক্তি করলেন যে সময় ও সুযোগমতো মাসে ২০টি খবর পড়বেন। এ জন্য খবরপ্রতি মাসে একটি নির্দিষ্ট পরিমাণ অর্থ আপনাকে দেওয়া হবে।’

তৃতীয়ত, চুক্তিভিত্তিক কাজ। এ ক্ষেত্রে ধরা-বাঁধা কোনো নিয়ম থাকবে না। কয়টি খবর পড়তে হবে, তা–ও নির্দিষ্ট করে বলে দেওয়া থাকবে না। চ্যানেল ও আপনার সুবিধামতো মাসে যতটি খবর পড়বেন, সে হিসাবে অর্থপ্রাপ্তি হবে।

ফারাবি হাফিজ জানান, অভিজ্ঞতা, দক্ষতা ও জনপ্রিয়তার ভিত্তিতে উপস্থাপকদের তিনটি শ্রেণিতে ভাগ করা হয়: ‘এ’, ‘বি’ ও ‘সি’। শ্রেণির ভিত্তি করেও আয়ে বেশ-কম হয়। দেখা যায়, ‘এ’ শ্রেণির উপস্থাপক খবরপ্রতি পান পাঁচ হাজার টাকা, ‘বি’ শ্রেণি পান তিন হাজার এবং ‘সি’ শ্রেণি পান দেড় থেকে দুই হাজার টাকা। তাই, এ পেশায় ভালো আয় করতে চাইলে সময়ের সঙ্গে দক্ষ হয়ে ওঠা খুবই জরুরি, বলেন ফারাবি হাফিজ।

আরো পড়ুন : টিভি দেখতে দেখতে ঘুমিয়ে যান? গবেষণা যা বলছে

পূর্ণাঙ্গ পেশা হিসেবে আয়

শুরু থেকেই ইচ্ছা ছিল টেলিভিশনে উপস্থাপনা করবেন। ২০০৬ সালে সে সুযোগও পেয়ে যান বাংলাভিশনের সাবেক সংবাদ উপস্থাপক কাজি সাবির। সেখানে কাজ করেছেন প্রায় পাঁচ বছর। বলছিলেন এই পেশার পূর্বাবস্থার কথা।

সাবির জানান, সে সময় এ পেশায় আয় এতই কম ছিল যে পূর্ণকালীন সময় ধরে কেউই কাজ করতেন না। অন্য কাজের পাশাপাশি খবর পাঠের কাজটা অনেকটা শখের মতো করতেন অনেকে। প্রথম দিকে সাবির পেতেন আট হাজার টাকা। তবে সময়ের সঙ্গে এ পেশায় পরিবর্তন এসেছে। বিষয়টি খোলাসা করলেন সাবির। তিনি বলেন, শুধু সংবাদ পাঠক, বিষয়টা এখন আর এমন নেই। মূলত নিউজরুমে যারা কাজ করেন, তারাই এখন সেটি উপস্থাপন করছেন। তাদের আয়ের কাঠামোও বেশ ভালো। অনেকেই ৪০ থেকে ৭০ হাজার টাকাও আয় করছেন। সে জন্য আজকাল এটিকে একটি পূর্ণাঙ্গ পেশা বলা যাচ্ছে।

এস/ আই. কে. জে/ 


টেলিভিশন সংবাদ উপস্থাপনা পেশা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

কবি মোহন রায়হানের বাংলা একাডেমি পুরস্কার না পাওয়ার যে কারণ জানালেন সংস্কৃতি প্রতিমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

মনোনীত করেও মোহন রায়হানকে পুরস্কার দিল না বাংলা একাডেমি

🕒 প্রকাশ: ০৬:৩৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

অমর একুশে বইমেলার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৬:১৪ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

টিউলিপকে গ্রেপ্তারে ইন্টারপোলের মাধ্যমে রেড নোটিশ জারির আদেশ

🕒 প্রকাশ: ০৬:০৭ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

বেসামরিক ইসরায়েলিদের হত্যা ‘ন্যায্য’ নয়, তবে ফিলিস্তিনিদের ওপর গণহত্যার বিষয়ে নিশ্চুপ মোদি

🕒 প্রকাশ: ০১:৫৬ অপরাহ্ন, ২৬শে ফেব্রুয়ারি ২০২৬

Footer Up 970x250