বুধবার, ২৫শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা *** আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন *** ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা *** জামায়াতের সঙ্গে যুক্তরাষ্ট্রের ‘বিপজ্জনক’ সম্পর্ক *** সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের দুই পা ভেঙে দেওয়ার অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে *** বিশ্বদরবারে সশস্ত্র বাহিনীর সক্ষমতা তুলে ধরবে যৌথ মহড়া: প্রধানমন্ত্রী *** ২৩ দিনে আওয়ামী লীগের ৭২টি ঝটিকা মিছিল *** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

সন্তানকে স্বনির্ভর করতে পিতামাতার করণীয়

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১০:৩৪ অপরাহ্ন, ২১শে আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

শিশুরা মা-বাবার সঙ্গে সঙ্গে থাকতে চাইবে এটা খুব স্বাভাবিক বিষয়। কিন্তু কখনো কখনো এটি অতিরিক্ত হয়ে উঠতে পারে। বিশেষ করে যখন আপনার সন্তান একটু বড় হওয়ার পরেও এই ধরনের আচরণ প্রদর্শন করতে থাকে। শিশুরা তাদের মা-বাবার ওপর অতিরিক্ত নির্ভরশীল হওয়ার অনেক কারণ রয়েছে।

এক্ষেত্রে বেশিরভাগ সময়ে মা-বাবার কিছু আচরণই দায়ী থাকে। মা-বাবা যে আচরণগুলো ভালো বলে মনে করেন, কিন্তু কখনো কখনো সেগুলোই সন্তানের ক্ষতির কারণ হতে পারে-

সব সময় সঙ্গে থাকা

আপনি যদি প্রতিটি মুহূর্তে আপনার সন্তানের সুরক্ষায় নিয়োজিত থাকেন, তাহলে সে ছোট ছোট বিষয়েও আপনার ওপরেই নির্ভরশীল থাকবে। নিজেই সমাধান খোঁজার চেষ্টা করার বা নিজের কঠিন পরিস্থিতি মোকাবেলা করার পরিবর্তে, সে প্রথমেই সবকিছু ঠিক করার জন্য আপনার কাছে কান্নাকাটি করবে।

যদিও সন্তানের পাশে থাকা বা তার বন্ধু হয়ে ওঠা একটি দুর্দান্ত বিষয়, কিন্তু আপনার সন্তানকেও যোগ্য করে গড়ে তুলতে হবে। সমস্যা মোকাবিলা করার মতো শক্তিশালী করে গড়ে তুলতে হবে। তার ছোট ছোট সমস্যা তাকেই সমাধান করতে দিন, আপনাদের হস্তক্ষেপের প্রয়োজন নেই।

বাউন্ডারি না থাকা

মা-বাবা ও সন্তানের মধ্যে বাউন্ডারি না থাকলে শিশুরা নিজের অনুভূতি ঠিকভাবে বিকাশ করতে পারে না। তাদের মধ্যে এমন একটি সম্পর্ক গড়ে ওঠে যেখানে সবকিছুতেই মা-বাবার কাছ থেকে অনুমোদন চেয়ে নিতে হয়। নিজে থেকে তারা কোনো সিদ্ধান্তই নিতে পারে না।

আরো পড়ুন: যেভাবে বুঝবেন শিশুরা সত্য লুকাচ্ছে

ব্যর্থতায় সমর্থন না দেওয়া

বেশিরভাগ মা-বাবাই সন্তানের কেবল সফলতা দেখতে চান। কিন্তু ব্যর্থতাও যে জীবনেরই অংশ তা তারা সন্তানকে শেখান না। যে কারণে সন্তান সব সময় চাপ অনুভব করে।

তারা সব সময় মা-বাবার প্রশংসার জন্য মুখিয়ে থাকে এবং মা-বাবার ওপরই নির্ভরশীল হয়। আপনার সন্তানকে তার ক্ষমতার ওপর আস্থা ও বিশ্বাস রাখতে উৎসাহিত করুন। তাকে বলুন, সে সফল হোক বা ব্যর্থ, আপনারা তাকে ভালোবাসেন।

সমস্যার সমাধান না করা

শিশুর ক্রমাগত পরনির্ভরশীল আচরণের পেছনে একটি সাধারণ কারণ হলো আপনার পরিস্থিতির সমাধানযোগ্যতার অভাব। আপনার সন্তানকে আগলে রাখা ভুল নয়।

কিন্তু এভাবেই চলতে থাকলে তা সন্তানের ব্যক্তিত্বের বৈশিষ্ট্যে পরিণত হয়। আপনি যদি সমাধান না করতে পারেন তবে একজন শিশু বিশেষজ্ঞের সঙ্গে কথা বলুন। তার কাছ থেকে পরামর্শ নিয়ে সেভাবেই সমাধান করুন।

এসি/  আই.কে.জে/


সন্তান পিতামাতা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

গঙ্গা চুক্তি: মেয়াদ শেষ ১২ ডিসেম্বর, নতুন চুক্তিতে ‘গ্যারান্টি ক্লজ’ চায় ঢাকা

🕒 প্রকাশ: ১২:৫৭ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

আওয়ামী লীগের আমলে মানবতাবিরোধী অপরাধের বিচারে রাজনৈতিক দলগুলোকে চিঠি দেবে প্রসিকিউশন

🕒 প্রকাশ: ১২:৪৬ অপরাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ক্যানসারের সঙ্গে লড়ছেন ‘মিতওয়া’ গায়ক শাফকাত, এক বছর ছিলেন বিছানায়

🕒 প্রকাশ: ০৯:২৯ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

ভোটাভুটিতে সিদ্ধান্ত, পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১৭ হাজার টাকা

🕒 প্রকাশ: ০৯:২৮ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

শুকুর সাহায্যার্থে চ্যানেল আইয়ে ‘ডুবসাঁতার’

🕒 প্রকাশ: ০৯:০৩ পূর্বাহ্ন, ২৫শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250