মঙ্গলবার, ১৩ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
২৮শে আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** নিজেকে সর্বকালের সেরা ও পরিপূর্ণ ফুটবলার দাবি রোনালদোর *** অপমানিত ড. ইউনূস, বার্লিন সফর বাতিল, বিশ্ব স্বাস্থ্য সম্মেলনের ওয়েবসাইট থেকে নাম বাদ *** সাবেক দুই সেনা কর্মকর্তার বিরুদ্ধে যে অভিযোগে মামলা দিল পুলিশ *** ইয়েমেনের হুতিদের লক্ষ্য কেন সৌদি আরবের বিমানবন্দর *** এবার এয়ারলাইনসগুলোকে সৌদি আকাশসীমা এড়িয়ে চলার হুঁশিয়ারি হুতিদের *** চকবাজারে আগুন, সরু গলি ও পানি স্বল্পতায় বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে *** নিরাপত্তার কারণে ঢাকা-দাম্মাম রুটে বিমানের ফ্লাইট স্থগিত *** দুর্গাপূজায় টানা ৫ দিন বন্ধ থাকবে ব্যাংক *** রবীন্দ্রসংগীতকে ব্যঙ্গ করে আম্মারের ‘রঠা সংগীত’ *** রাহুল, প্রিয়াঙ্কা ও নেহা বোরার নেতৃত্বে সুপ্রিম কোর্ট অভিমুখে পদযাত্রা, আটকে দিল পুলিশ

সিরাজগঞ্জে ভুট্টার বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৫:৫৫ অপরাহ্ন, ৩রা মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

ভুট্টার বাম্পার ফলন হয়েছে সিরাজগঞ্জে। ইতিমধ্যেই অনেক স্থানে এ ভুট্টা কাটা ও মাড়াই শুরু হয়েছে। বাজারে নতুন ভুট্টার দাম ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার ৯টি উপজেলার বিভিন্ন স্থানে কৃষকেরা এবার ১৪ হাজার ২১ হেক্টর জমিতে ভুট্টার আবাদ করেছে। এ চাষাবাদের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৪০ হাজার মেট্রিক টন। জেলার যমুনা নদীর তীরবর্তী চৌহালী, কাজিপুর, বেলকুচি, শাহজাদপুর ও সিরাজগঞ্জ সদর উপজেলাসহ বিভিন্ন স্থানে হাইব্রিড এ ভুট্টা চাষ করেছে কৃষকেরা।

এছাড়া ঐতিহাসিক চলনবিল এলাকার তাড়াশ, উল্লাপাড়া ও রায়গঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে এ ভুট্টা চাষও ভালো হয়েছে। তবে যমুনা নদীর চরাঞ্চলে এ চাষাবাদ বেশি হয়েছে। বিস্তৃর্ণ এ ভুট্টার সমারোহ সৃষ্টি এবং সোনালী রঙ্গের ভুট্টার থোরে সবার দৃষ্টি কাড়ছে। বিশেষ করে শহরাঞ্চলে নারী পুরুষেরা এ দৃশ্য দেখতে যাচ্ছে এখন গ্রামঞ্চলে। 

গত সপ্তাহের শুরুতে এ ভুট্টা কাটা ও মাড়াই শুরু হয়েছে। স্থানীয় হাট-বাজারে এ নতুন ভুট্টা উঠছে এবং প্রতি মণ ভুট্টা ১ হাজার থেকে ১১ শত টাকায় মন বিক্রি হচ্ছে। স্থানীয় কৃষকেরা বলছেন, সংশ্লিষ্ট কৃষি কর্মকর্তাদের পরামর্শে কম খরচে লাভবান এ হাইব্রিড ভুট্টা চাষে ঝুকছে কৃষকেরা। হাইব্রিড, সুপার শাহিন ২৭৪০ ভুট্টার চাষ বেশি হয়েছে। এ চাষাবাদে বাম্পার ফলন ও বাজার মূল্য এখন ভালো থাকায় কৃষকের মুখে হাসি ফুটেছে। ইতিমধ্যেই এ ভুট্টা কাটা ও মাড়াই শুরু হয়েছে।

আরো পড়ুন: রাজশাহীর গুটি আম নামবে কাল থেকে

সিরাজগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বাবলু কুমার সুত্রধর জানান, সংশ্লিষ্ট উপজেলা কৃষি কর্মকর্তাদের পরামর্শ ও সহযোগীতায় কৃষকেরা এ ভুট্টার চাষাবাদ করেছে। আবহাওয়া অনুকূলে থাকায় এ বছর সিরাজগঞ্জে ভুট্টার বাম্পার ফলন হয়েছে।  আগামীতে এ লাভজনক চাষাবাদ আরো বৃদ্ধি পাবে বলে তিনি উল্লেখ করেন।

এম/


 

Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250