বৃহস্পতিবার, ২২শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** প্রধানমন্ত্রী আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন *** গোয়েন্দা তথ্য দিয়ে বিরোধীদের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর বক্তব্য, উঠছে রাজনৈতিক ব্যবহারের প্রশ্ন *** বন্ধ হতে পারে দেশে ৬ কোটি বাটন ফোন *** প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দেবী দুর্গার বিদায় *** আলজেরিয়া সফরে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির *** এল ক্লাসিকোর আগে চোটের মিছিলে ওলমোও, দুশ্চিন্তা বাড়ল বার্সার *** সাজেকে কাল থেকে আবারও অনির্দিষ্টকালের অবরোধ *** চট্টগ্রামে হিন্দু তরুণীকে তুলে নিয়ে ধর্ষণের অভিযোগ, গ্রেপ্তার ২ *** ২৫ অক্টোবর থেকে রিয়াদে ফ্লাইট শুরু করবে বিমান *** ফ্রান্সের আন্দোলনকারীদের স্লোগান যে কারণে ‘বিসমিল্লাহ’

সিরিজ জিততে বাংলাদেশের দরকার ১১৯ রান

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:১৭ অপরাহ্ন, ১৬ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে ২ উইকেটের জয় পায় বাংলাদেশ। হোয়াইটওয়াশ করার লক্ষ্য নিয়ে সিরিজের দ্বিতীয় ও শেষ  টি-টোয়েন্টিতে মাঠে নামে টাইগাররা। প্রথমে ব্যাট করে বাংলাদেশকে ১১৭ রানের টার্গেট দিয়েছে আফগানিস্তান। আজ (রোববার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠান অধিনায়ক সাকিব আল হাসান। বৃষ্টির কারণে ১৭ ওভারে নেমে আসে ম্যাচটি। নির্ধারিত ১৭ ওভারে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে আফগানিস্তান।    

টস হেরে ব্যাট করতে নেমে ইনিংসের প্রথম ওভার থেকেই আগ্রাসী ব্যাটিং করতে থাকেন ওপেনার রহমানুল্লাহ গুরবাজ। ওভারের চতুর্থ বলে তাসকিন আহমেদকে ছক্কা হাঁকান তিনি। ওভারের পঞ্চম বলে ফের ছক্কা মারতে গিয়ে ক্যাচ আউট হন গুরবাজ। আর এই উইকেট নিয়ে টি-টোয়েন্টি ক্যারিয়েরের ৫০তম উইকেট পূর্ণ করেন তাসকিন।

গুরবাজের বিদায়ের পর ক্রিজে আসেন ইব্রাহিম জাদরান। হযরতুল্লাহ জাজাইকে সঙ্গে নিয়ে ব্যাট করতে থাকেন ইব্রাহিম। তবে ইনিংসের চতুর্থ ওভারে ফের বোলিংয়ে এসে জাজাইকে সাজঘরে ফেরান তাসকিন। দলীয় ১৬ রানে ৫ বলে ৪ রান করে আউট হন জাজাই।

এরপর ক্রিজে আসেন মোহাম্মদ নবি। এরপর কিছুটা দেখেশুনে খেলতে থাকেন ইব্রাহিম ও নবি। তবে দলীয় ৪৮ রানে ২২ বলে ১৬ রান করে আউট হন নবি।

এরপর আফগান শিবিরে আঘাত হানেন সাকিব আল হাসান। দলীয় ৬২ রানে ২৭ বলে ২২ রান করা ইব্রাহিমকে আউট করেন তিনি। ইব্রাহিমের পর পরই আউট হন নাজিবুল্লাহ জাদরান। 

দলীয় ৬৭ রানে ৩ বলে ৫ রান করে সাকিবের বলে বোল্ড হন নাজিবুল্লাহ। এরপর ক্রিজে আসা করিম জানাতকে সঙ্গে নিয়ে আগ্রসী ব্যাটিং করতে ওমরজাই। দুজন মিলে ৪২ রানের জুটি গড়েন।

আরো পড়ুন: ভারতের বিপক্ষে ঐতিহাসিক জয় বাংলাদেশের মেয়েদের

তবে দলীয় ১০৯ রানে জোড়া উইকেট হারায় আফগানিস্তান। ২১ বলে ২৫ রান করে ওমরজাই ও করিম জানাত ১৫ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান। শেষ পর্যন্ত ১৭ ওভার শেষে ৭ উইকেট হারিয়ে ১১৬ রান সংগ্রহ করে আফগানিস্তান। বাংলাদেশের পক্ষে তাসকিন ৩টি, সাকিব ও মুস্তাফিজ নেন ২টি করে উইকেট।  

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250