বুধবার, ২১শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৫ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** কী খবর মাসুদ, ভালো?—চট্টগ্রামের এসপিকে প্রধানমন্ত্রী *** ইরানে সরকার পতন হলে হিজবুল্লাহ থামবে এবং শান্তি আসবে: নেতানিয়াহু *** সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সরকারের এখন করণীয় কী *** সৌদিতে মৃত্যুদণ্ড পাওয়া দুই বাংলাদেশির বিষয়ে ‘গোপনীয়’ চিঠিতে যা আছে *** পরিষ্কার গোয়েন্দা তথ্য আছে, দুই পক্ষ এক হয়েছে: প্রধানমন্ত্রী *** চট্টগ্রামে দুর্গাপূজামণ্ডপ পরিদর্শনে প্রধানমন্ত্রী তারেক রহমান *** ডিজে পার্টি-কাণ্ডে অতিরিক্ত ডিআইজি আবদুল্লাহ আল জহির প্রত্যাহার *** বার্সার ম্যাচ দেখেননি, তবু রেফারিং নিয়ে খোঁচা মরিনহোর *** মালদ্বীপকে উড়িয়ে ফাইনালে ভারতের সঙ্গী বাংলাদেশ *** মেসিবিহীন আর্জেন্টিনায় একের পর এক চোটের হানা

সেনাবাহিনীতে সৈনিক পদে নিয়োগ বিজ্ঞপ্তি

ক্যারিয়ার ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৩৩ অপরাহ্ন, ৩০শে ডিসেম্বর ২০২৩

#

ছবি-সংগৃহীত

সম্প্রতি বাংলাদেশ সেনাবাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সৈনিক পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। ১০ই জানুয়ারি থেকে আবেদন নেয়া শুরু হবে। আবেদন করা যাবে আগামী ১৫ই ফেব্রুয়ারি পর্যন্ত। আগ্রহী প্রার্থীকে এসএমএসের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে হবে। 

প্রতিষ্ঠানের নাম: বাংলাদেশ সেনাবাহিনী

পদের নাম: সৈনিক

পদসংখ্যা: নির্ধারিত নয়

শিক্ষাগত যোগ্যতা: এসএসসি/সমমান

চাকরির ধরন: স্থায়ী

প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)

উচ্চতা: পুরুষ প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ৫ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ৪ ইঞ্চি। নারী প্রার্থীর উচ্চতা কমপক্ষে ৫ ফুট ১ ইঞ্চি। ক্ষুদ্র নৃগোষ্ঠী ও সম্প্রদায়ের জন্য ৫ ফুট ০ ইঞ্চি।

ওজন: পুরুষ ৪৯.৯০ কেজি ও নারী ৪৭ কেজি।

বুক: পুরুষ স্বাভাবিক ৩০ ইঞ্চি স্ফীত ৩২ ইঞ্চি। নারী স্বাভাবিক ২৮ ইঞ্চি স্ফীত ৩০ ইঞ্চি।

বৈবাহিক অবস্থা: অবিবাহিত

সাঁতার: সাঁতার জানা অত্যাবশ্যক

প্রশিক্ষণ: ৩৬ সপ্তাহ মেয়াদি মৌলিক সামরিক প্রশিক্ষণ গ্রহণ করতে হবে।

বয়সসীমা: ০৯ই ফেব্রুয়ারি ২০২৫ তারিখে ১৭-২১ বছর। তবে ড্রাইভিং পেশায় অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা এক বছর শিথিলযোগ্য।

আবেদন ফি: ৩০০ টাকা

আবেদনের শেষ সময়: ১৫ই ফেব্রুয়ারি ২০২৪

বিস্তারিত দেখুন এখানে

আরো পড়ুন: এক্সিকিউটিভ পদে চাকরি দেবে ডিবিএল গ্রুপ

এসি/আই. কে. জে/ 

সেনাবাহিনী সৈনিক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250