সোমবার, ১৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ক্ষমতায় এলেও তারেক রহমানের সামনে যে ‘বিপদ’ দেখছেন মাহফুজ আনাম *** তারেক রহমানকে ৯ আন্তর্জাতিক মানবাধিকার সংগঠনের চিঠি *** ‘ধর্মীয় পরিচয় এড়িয়ে প্রথাবিরোধী পরিচিতি তুলে ধরছে জামায়াত’ *** সাত বিশ্ববিদ্যালয়ে নতুন উপাচার্য, ইউজিসিতে নতুন চেয়ারম্যান *** জামিনের পরও ‘গ্রেপ্তার দেখানো’ নিয়ে উদ্বেগ, আইনের শাসনের জন্য ঝুঁকি দেখছেন বার্গম্যান *** রাজধানীতে প্রকাশ্যে গুলি করে কনটেন্ট ক্রিয়েটরকে হত্যা, আটক ১ *** লালমনিরহাটের ‘এমপি সাহেবের থার্টি পারসেন্টের’ কথোপকথনের অডিও ভাইরাল *** এখনো মরেননি নেতানিয়াহু, ভিডিওতে দেখালেন হাতের ৫ আঙুল *** দলীয় পদে থাকা কারাবন্দী ও মামলার শিকার সাংবাদিকদের বিষয়ে সরকারের অবস্থান কী হবে *** বৈষম্য, গ্রেপ্তার, মৃত্যু ও যুদ্ধের নীরব ভুক্তভোগী বাংলাদেশিরা

সৌদি আরবে নতুন সোনার খনির সন্ধান

আন্তর্জাতিক ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২৮ অপরাহ্ন, ২৯শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

সৌদি আরবে বিপুল পরিমাণ সোনার সন্ধান মিলেছে বলে জানিয়েছে দেশটির খনি পরিচালনাকারী প্রতিষ্ঠান মাদেন। 

বৃহস্পতিবার (২৮শে ডিসেম্বর) বার্তাসংস্থা রয়টার্স এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

মাদেন জানায়, মূলত মানসুরা মাসারাহ খনির খুব কাছেই বেশ কয়েকটি স্থানে সোনার মজুত পেয়েছে। ২০২২ সালে তারা মানসুরা মাসারেহের কাছে ১০০ কিলোমিটার চওড়া এক উপত্যকায় সোনা সন্ধানে জরিপ কাজ শুরু করে। অবশেষে সেই সন্ধান সফলতার মুখ দেখেছে।

অঞ্চলটির বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা নমুনা যাচাইয়ে দেখা যায়, সেখানে উচ্চ ঘনত্বের সোনা পাওয়ার সম্ভাবনা ব্যাপক উজ্জ্বল। দুটি নমুনায় দেখা যায়, একটিতে প্রতি টন খনিজে ১০ দশমিক ৪ গ্রাম, অপরটিতে রয়েছে ২০ দশমিক ৬ গ্রাম সোনার উপস্থিতি রয়েছে।

নতুন এই সোনার মজুত পাওয়ার পর ২০২৪ সালে তারা এ অঞ্চলটিতে ব্যাপক খননকাজ চালানোর ঘোষণা দিয়েছে মাজেন। গত অক্টোবর মাসে মাজেন সোনা ও ফসফেট উৎপাদনের লক্ষ্যমাত্রা দ্বিগুণ করেছে বলে রয়টার্সকে জানিয়েছে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী রবার্ট উইল্ট।

মাদেনের বিবৃতিতে বলা হয়, মানসুরা মাসারেহ থেকে ২০২৩ সালে প্রায় ১ লাখ ৯৮ হাজার ৫০০ কেজি স্বর্ণ উৎপাদন করা হয়েছে। মাদেন সৌদি আরবের সরকারের মালিকানাধীন একটি খনন প্রতিষ্ঠান।

ওআ/

সৌদি আরব সোনা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250