শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

সৌরভের দৃষ্টিতে বিশ্বকাপের সেমিফাইনালিস্ট যারা

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৯:৪১ অপরাহ্ন, ৯ই জুলাই ২০২৩

#

ছবি: সংগৃহীত

আর কদিন পরেই বসতে বিশ্বকাপ ক্রিকেটের আসরে। ইতোমধ্যেই দলগুলো ব্যস্ত হয়ে উঠেছে নিজেদের প্রস্তুত করে নিতে। এরই মধ্যে প্রকাশ করা হয়েছে বিশ্বকাপের চূড়ান্ত সূচিও। দলগুলো যেমন নিজেদের প্রস্তুত করতে ব্যস্ত, তেমনি অনেক ক্রিকেটবদ্ধা আর কিংবদন্তিরা বিশ্বকাপকে নিয়ে নিজের ভবিষ্যদ্বাণীও করছেন।

ক্রিকেট কিংবদন্তিরা নানা রকম ভবিষ্যদ্বাণী করছেন। চ্যাম্পিয়ন, ফাইনালিস্ট বা সেমি ফাইনালিস্ট থেকে শুরু করে সর্বোচ্চ রান বা সর্বোচ্চ উইকেট শিকারী কে হবেন সেটি নিয়েও কথা বলছেন অনেকেই। ভারতের সাবেক অধিনায়ক ও কিংবদন্তি এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সাবেক চেয়ারম্যান সৌরভ গাঙ্গুলি জানিয়েছেন তার দৃষ্টিতে এবারের বিশ্বকাপে সেমিফাইনাল খেলতে পারে কোন চার দল।

রেভ স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে প্রিন্স অব কোলকাতা গাঙ্গুলি জানিয়েছেন, আসন্ন বিশ্বকাপে সেমিফাইনাল খেলবে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত। তাদের সঙ্গে থাকবে পাকিস্তান ও নিউজিল্যান্ডের মধ্য থেকে যেকোনো একটি দল। 

গাঙ্গুলি বলেন, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত হবে সেমিফাইনালের তিনটি দল। তবে আপনি এই বড় টুর্নামেন্টে কখনোই নিউজিল্যান্ডকে হিসেবের বাইরে ফেলতে পারবেন না। আমি পাঁচটি দল বাছাই করব এবং সেখানে পাকিস্তানকেও অন্তর্ভুক্ত করব।

আরো পড়ুন: ভালো ক্রিকেট খেললে ভালো ফল পাব :জ্যোতি

প্রিন্স অব কোলকাতা আরও  বলেন, পাকিস্তানের সম্ভাবনা আছে সেমি ফাইনাল খেলার। তারা আরও ভাল যোগ্যতা অর্জন করতে পারে, এতে করে আমাদের ইডেন গার্ডেন্সেই ভারত-পাকিস্তান সেমিফাইনাল হবে।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250