মঙ্গলবার, ২৪শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ *** গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি *** ২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি *** ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের *** আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা *** প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপ, সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন জামায়াত আমির *** জামায়াত ‘সন্ত্রাসীদের’ আখ্যা দেয় ‘শহীদ’, আমিরের অস্ট্রেলিয়া সফরে আন্তর্জাতিক সংগঠনের প্রতিবাদ *** বাস্তবতা ও আকাঙ্ক্ষা দুই জিনিস, শেখ হাসিনাকে হাতকড়া পরে আসতে হবে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** শেখ হাসিনার দেশে ফেরার তারিখ জানিয়ে মোজাম্মেল আলী কেন আলোচনায় *** শেখ হাসিনা ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান: রয়টার্স

হঠাৎ সপরিবারে সৌদি আরবে মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ১২:২১ অপরাহ্ন, ২রা মে ২০২৩

#

লরাঁর বিপক্ষে সর্বশেষ লিগ ম্যাচে লিওনেল মেসি ছিলেন ব্যর্থ। পিএসজির ৩-১ গোলে হারের ম্যাচে মেসি গোল পাননি, গোল করাতেও পারেননি। এমন এক ম্যাচের পর পিএসজির সমর্থকেরা দুয়ো দিয়েছিলেন আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়ককে। ফরাসি সংবাদমাধ্যমগুলোও মেসিকে ছেড়ে কথা বলছে না। ফরাসি সংবাদমাধ্যম লা পেরিসিয়েন মেসির এই পারফরম্যান্সকে রেটিং দিয়েছে মাত্র ৩।

পিএসজির যখন এই অবস্থা, দুয়ো-টুয়ো শুনে নিজেরও মন খারাপ থাকার কথা, এমন অবস্থায় হঠাৎই সপরিবার সৌদি আরবে গেছেন মেসি। খবরটি শুনে বার্সেলোনার সমর্থকেরা আঁতকেই উঠতে পারেন। ভাবতে পারেন, তাহলে কি...? 

না, বিষয়টি তেমন কিছু নয়। মেসি এমনিতেই সৌদি আরবের পর্যটনদূত। সেটারই অংশ হিসেবে মেসি এই মরুর দেশে পা রেখেছেন পুরো পরিবার নিয়ে। সৌদি আরবের পর্যটনমন্ত্রী আহমেদ আল-খতিব টুইট করেছেন, ‘আমি অত্যন্ত খুশির সঙ্গে সৌদি আরবের পর্যটনদূত মেসি আর তাঁর পরিবারকে সৌদি আরবে স্বাগত জানাচ্ছি।’ মেসি আর তাঁর পরিবার দ্বিতীয়বারের মতো সৌদি আরবে ছুটি কাটাতে এসেছে। এর আগে ২০২২ সালে সৌদি আরবে গিয়েছিলেন মেসি।

কয়েক দিন আগেই ইনস্টাগ্রামে সৌদিতে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন মেসি। সেটা ছিল সৌদি আরবের পর্যটন নিয়ে মেসির প্রচারণারই অংশ। ওপরে নীল আকাশ আর নিচে সবুজ ঘাস, একই সঙ্গে সারিবদ্ধ খেজুরগাছ—এমন একটি ছবি দিয়ে মেসি লিখেছিলেন, ‘কে ভেবেছিল, সৌদি আরব এত সবুজ? যখনই পারি, আমি দেশটির অপ্রত্যাশিত সৌন্দর্য উপভোগ করার জন্য সেখানে যেতে চাই।’

আরো পড়ুন: টিভিতে দেখুন আজকের খেলা (২ মে ২০২৩)

এমন একটা সময়ে মেসি সৌদিতে গেলেন, যখন ফুটবল-বিশ্বে মেসির ভবিষ্যৎ নিয়ে নানা রকমের কথা হচ্ছে। অনেকেই বলছেন, প্যারিসে আর মন নেই মেসির। পিএসজির সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে এ বছরের জুনে। 

এর মধ্যে শোনা যাচ্ছে, মেসি বার্সেলোনায় ফিরতে পারেন। এ ছাড়া তাঁকে সৌদি আরবের ক্লাব আল-হিলাল আর মেজর লিগ সকারের দল ইন্টার মায়ামিও পেতে চাইছে। এমন সময়ে মেসির এই সফরে অনেকেই দুইয়ে দুইয়ে চার মেলাতেই পারেন।

এম/ আই. কে. জে/


 

সৌদি আরব মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

সাভারকরকে নিয়ে ‘আপত্তিকর’ মন্তব্য, সোনিয়া গান্ধীকে আইনি নোটিশ

🕒 প্রকাশ: ০৭:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

গাজীপুরে শ্রমিক-পুলিশ সংঘর্ষ, ৭০ পোশাক কারখানায় ছুটি

🕒 প্রকাশ: ০৬:৪১ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

২৬ নভেম্বর থেকে মালয়েশিয়ায় কর্মী নিয়োগ শুরু, বিনা খরচে যাবেন ১১২ বাংলাদেশি

🕒 প্রকাশ: ০৬:৩৩ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখায় সাংবাদিক চাকরিচ্যুত, পুনর্বহালের দাবি নিপীড়নবিরোধী সাংবাদিক ফ্রন্টের

🕒 প্রকাশ: ০৬:২৪ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

আজ চূড়ান্ত হতে পারে পোশাকশ্রমিকদের বেতন, মালিকপক্ষের প্রস্তাব ১৫৭০০ টাকা

🕒 প্রকাশ: ০৬:০০ অপরাহ্ন, ২৪শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250