রবিবার, ২৭শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১১ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** গ্যাস-বিদ্যুতের সমস্যা ছিল, এখন নেই: জ্বালানিমন্ত্রী *** নেপালে বন্যার এক মাস: এখনো নিখোঁজ প্রায় ৬ হাজার *** বাংলা-ইংরেজি না জানা শুকি কীভাবে হামজাদের সঙ্গে কথা বলেন *** অ্যান্টি টেরোরিজম ইউনিটের নাম পরিবর্তন করে হচ্ছে ‘স্পেশাল রেসপন্স ইউনিট’: স্বরাষ্ট্রমন্ত্রী *** যুক্তরাষ্ট্রে ছেলের সামনেই প্রতিমন্ত্রী শামা ওবায়েদকে নিজ দলের নেতাকর্মীদের হেনস্তার চেষ্টা *** মাদ্রাসার ছাদে ‘বিদ্যুতায়িত হয়ে’ দগ্ধ ৫ শিক্ষার্থী হাসপাতালে, সবার অবস্থা গুরুতর *** ‘সমাজ এখনো নারীকে স্বাধীনভাবে বসবাস করতে দেওয়ার জন্য প্রস্তুত নয়’ *** জাসদ কার্যালয়ে দিনভর যা ঘটল, নেপথ্যে কী *** কুমিল্লায় ছাত্রদল নেতার মিছিলে ‘কিশোর গ্যাং লিডার’ রতন, ভিডিও ভাইরালের পর সমালোচনা *** কক্সবাজার নিয়ে বিপদে সরকার, উন্নয়নে বাধা হয়ে দাঁড়িয়েছে একটি সংস্থা: শাহে আলম

হাই ব্লাড সুগার কমাবে নিমপাতা

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৫৩ পূর্বাহ্ন, ৩রা জুন ২০২৩

#

প্রতীকী ছবি

হাই-ব্লাড সুগার একটি বড় সমস্যা বটে। এজন্য কত পদ্ধতির আশ্রয় নিতে হয় মানুষকে। তবু পুরোপুরি নিয়ন্ত্রণে আসে না। ওষুধ খেয়ে অনেকেই কমাতে পারেন। কিন্তু এটিও আদর্শ পদ্ধতি নয়। যাদের ডায়াবেটিস আছে তারা অবশ্য নিমপাতার মাধ্যমে ব্লাড সুগার অনেকটা নিয়ন্ত্রণে আনতে পারেন।

নিমে আছে গ্লাইকোসাইডস এবং ট্রিপটোপেনয়েডসহ একাধিক গুরুত্বপূর্ণ অ্যান্টিঅক্সিডেন্ট ও ফ্ল্যাভানয়েডস। আর এসব উপাদান একসঙ্গে মিলেই রক্তে শর্করার লেভেল নিয়ন্ত্রণে সাহায্য করে। মূলত তিনটি উপায়ে এমনটি করা সম্ভব। 

সকালে কাঁচা চিবিয়ে খান

রোজ সকালে উঠে নিমপাতা ধুয়ে কাঁচা চিবিয়ে খেয়ে দেখতে পারেন। স্বাভাবিক, তেতো স্বাদটা ভালো লাগবে না। তবে বনফুলের গল্প যারা পড়েছেন তারা এটুকু নিশ্চিত থাকতে পারেন নিমপাতা কাঁচা চিবিয়ে খেলে উপকার আছে। গবেষণায় দেখা গেছে, নিয়মিত নিমপাতা চিবিয়ে খেলে রক্তে শর্করার পরিমাণ নিয়ন্ত্রণে আসে। খালিপেটে নিমপাতা চিবিয়ে খেলে সবচেয়ে বেশি উপকার পাওয়া যায়। 

আরো পড়ুন:গরমে কতক্ষণ এসি চালানো উচিত?

নিমপাতার পানীয়

নিমপাতা পানিতে ফুটিয়ে নিন। টগবগ করে ফোটার পর একসময় দেখবেন পানি সবুজ রঙা হয়ে গেছে। ঠাণ্ডা করে ওই পানি পান করুন অথবা সকালে চায়ের বদলে এই পানি খান। উপকার পাবেন। 

ওষুধ খাওয়া ছাড়ার দরকার নেই

অনেকে মনে করেন নিয়মিত নিমপাতা খেলেই হবে। ডায়াবেটিসের ওষুধ কিন্তু খাওয়া বন্ধ করলে হবে না। নিমপাতা আপনার ব্লাড সুগার নিয়ন্ত্রণে সাহায্য অরে। তাই ওষুধ খাওয়া বন্ধ করবেন না। 

সূত্র: হেলথইন

এম/



Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250