শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

নেইমারের ফ্যাশন!

নেইমারের হাতে দেড় কোটি টাকা দামের লেডিস ঘড়ি!

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:৪৩ পূর্বাহ্ন, ৩১শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

পায়ের জাদুতে তো তিনি বুঁদ করে রাখেনই ফুটবল বিশ্বকে। সেই সঙ্গে ফ্যাশন দিয়েও কোটি ভক্তের হৃদয় জয় করে নিয়েছেন নেইমার। মাঠের বাইরে তার পার্টি-লাইফ সবসময় থাকে আলোচনায়। তার বিলাসবহুল জীবনযাপন নিয়েও তো চর্চার কমতি নেই। আবারও যেমন আয়েশি জীবনের ছবিতে শিরোনামে ব্রাজিলিয়ান সুপারস্টার। ফ্যাশনে এবার ‘লেডিস ঘড়ি’ হাতে নেইমার!

যেনতেন ঘড়ি নয়। সুইজারল্যান্ডের বিখ্যাত ব্র্যান্ড রোলেক্সের ঘড়ি শোভা পেয়েছে নেইমারের হাতে। মনে হতেই পারে, বিশ্বের সবচেয়ে দামি খেলোয়াড়ের হাতে দামি ঘড়ি থাকবে, সেটাই তো স্বাভাবিক। তা বটে। কিন্তু অবাক কিংবা আলোচনার ব্যাপারটা অন্য কারণে। ফ্যাশন সচেতন নেইমার হাতে পরেছেন লেডিস ঘড়ি!

প্যারিস সেন্ত জার্মেই ফরোয়ার্ড হাজির হয়েছিলেন মোনাকো গ্রাঁ প্রিঁতে। রেসিং প্রতিযোগিতায় গাড়ির সামনে তার পোজ যেমন ঝড় তুলেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, তেমনি তার ঘড়ি নিয়ে চলছে ব্যাপক আলোচনা। নিজেকে সবসময় অন্যভাবে উপস্থাপন করতে পছন্দ করা নেইমার এবার আলাদাভাবে সামনে আসতে করেছেন ঘড়ির ব্যবহার।
 
রোলেক্সের লেডিস ঘড়িটি ১৮ ক্যারেট সোনা দিয়ে মোড়ানো। ঘড়ির ডায়ালে আছে হীরা বসানো। দাম ১ লাখ ৪২ হাজার ডলার। বাংলাদেশি মুদ্রায় দেড় কোটি টাকারও বেশি।

এখন অবশ্য বাইরের জীবন নিয়েই বেশি ব্যস্ত নেইমার। ব্রাজিলের জার্সিতে বাজে একটি বিশ্বকাপ কাটানোর পর পিএসজিতে ফিরে খুব বেশি সময় মাঠে থাকা হয়নি। গত ফেব্রুয়ারিতে অ্যাঙ্কেল ইনজুরিতে পড়ে মৌসুম শেষ হয়ে যায় তার।

আরো পড়ুন: সৌদি ক্লাবের প্রস্তাব গ্রহণ করেছেন মেসির বাবা!

চোটের সঙ্গে নেইমারের সখ্যতা ইউরোপে আসার পর থেকেই। তবে পিএসজিতে যোগ দেওয়ার পর সেটা বেড়েছে আরও। ফরাসি ক্লাবটিতে আসার পর মাঠের চেয়ে মাঠের বাইরেই বেশি সময় কাটাতে হচ্ছে ব্রাজিলিয়ান তারকাকে।

তাতে তার পার্টি-লাইফ জমে উঠেছে আরও। ফুটবলের বাইরের জীবনটা খুব একটা খারাপ যাচ্ছে না নেইমারের!

এম এইচ ডি/ আই. কে. জে/

ফুটবল পিএসজি নেইমার লেডিস ঘড়ি রোলেক্স ঘড়ি ক্যারেট সোনা হীরা

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250