শনিবার, ১৯শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৪ঠা আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে *** কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ *** রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ *** ‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’ *** শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ *** খুলনায় ‘ভাত চুরি করে খাওয়ার অভিযোগে’ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা *** মুঠোফোনের জন্যই অপ্রতিমকে হত্যা: পুলিশ *** পাকিস্তানে মসজিদে বোমা হামলায় নিহত বেড়ে ৩১, ইত্তেহাদুল মুজাহিদিনের দায় স্বীকার *** রাজধানীতে মসজিদ থেকে আটক ২৩ জনের ১১ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ *** কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের পাশে নিখোঁজ কিশোরের মরদেহ উদ্ধার

২০৩৪ বিশ্বকাপের আয়োজক সৌদি আরব

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪১ অপরাহ্ন, ৩১শে অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

২০৩৪ বিশ্বকাপের একক আয়োজক দেশ হতে চলেছে সৌদি আবর। অস্ট্রেলিয়া নাম প্রত্যাহার করে নেওয়ায় এই সুযোগ এসেছে মধ্যপ্রাচ্যের দেশটির সামনে।

আসরটি এককভাবে আয়োজনের চেষ্টায় ছিল সৌদি আরব এবং অস্ট্রেলিয়া দুই দেশই। কিন্তু ফিফা কর্তৃক নির্ধারিত সময়ে আবেদন চূড়ান্তভাবে জমা দেওয়ার মাত্র এক ঘণ্টা আগে অস্ট্রেলিয়া আনুষ্ঠানিকভাবে নাম প্রত্যাহার করে নেয়।

ফুটবল অস্ট্রেলিয়া এক বিবৃতিতে জানিয়েছে, আমরা সিদ্ধান্ত নিয়েছি যে, ২০৩৪ বিশ্বকাপের আয়োজক হওয়ার বিষয়ে আর এগুবো না। যার ফলে, ২০২২ আসরের এক যুগ পরে বিশ্বকাপটি ফের মধ্যপ্রাচ্যে ফিরবে।

২০১৮ সাল থেকেই বৈশ্বিক ক্রীড়া ইভেন্ট আয়োজন করে আসছে সৌদি আরব। ফুটবল, ফর্মুলা ওয়ান, গলফ এবং বক্সিংয়ে নানা আসর আয়োজন করছে তারা। একই সঙ্গে দেশটি ঘরোয়া ফুটবল উন্নয়নে ব্যাপক নজর দিয়েছে। যে কারণে ইউরোপিয়ান ক্লাব ফুটবলের ভিত কাঁপিয়ে কাঁড়ি কাঁড়ি ডলার খরচ করে রোনালদো, নেইমার, বেনজেমা, মানেদের মতো ফুটবলারকে উড়িয়ে এনেছে সৌদি প্রো লিগে।

আরো পড়ুন: অষ্টম ব্যালন ডি'অর জিতলেন মেসি

আগামী বিশ্বকাপ (২০২৬) অনুষ্ঠিত হবে তিনটি দেশে- যুক্তরাষ্ট্র, মেক্সিকো এবং কানাডায়। পরের বিশ্বকাপের মূল আয়োজক মরক্কো, স্পেন এবং পর্তুগাল। তবে, ঐ আসরে বিশ্বকাপের শততম বর্ষ উদযাপন করবে ফিফা। এ কারণে স্পেন-পর্তুগাল এবং মরক্কোর সঙ্গে ফিফা সহ আয়োজক হিসেবে রেখেছে উরুগুয়ে, প্যারাগুয়ে এবং আর্জেন্টিনাকেও। ফলে তিন মহাদেশের মোট ৬টি দেশ এই বিশ্বকাপটির আয়োজক হতে যাচ্ছে।

এসকে/ 

সৌদি আরব ফুটবল বিশ্বকাপ আয়োজক ২০৩৪ বিশ্বকাপ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

তেজগাঁওয়ে মসজিদে গোপন বৈঠক: উগ্রবাদ সংশ্লিষ্টতার অভিযোগে ১২ জন ৩ দিনের রিমান্ডে

🕒 প্রকাশ: ১১:৩৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

কেরানীগঞ্জে থানার সামনে ট্রাকে আগুন, আব্দুল্লাহপুরে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২৫ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

রাজধানীর মিরপুর ও মধ্যবাড্ডায় ৩ বাসে অগ্নিসংযোগ, যাত্রাবাড়ীতে ককটেল বিস্ফোরণ

🕒 প্রকাশ: ১১:২২ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

‘আসিফ মাহমুদের দুর্নীতি ও লুটপাটের গডফাদার ড. ইউনূস’

🕒 প্রকাশ: ০৭:১৮ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

শেখ হাসিনার দেশে ফেরার আগেই সরকারের ওপর ‘চাপ’ সৃষ্টি করতে চায় আওয়ামী লীগ

🕒 প্রকাশ: ০৬:৫৩ অপরাহ্ন, ১৯শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250