মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত *** বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি *** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের

৩৭৭ একর সম্পত্তি উদ্ধার করলো বরিশাল জেলা পুলিশ

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৫:৪৬ অপরাহ্ন, ২রা অক্টোবর ২০২৩

#

ছবি: সংগৃহীত

বরিশাল জেলার হিজলা উপজেলার পুরাতন হিজলা থানার আওতাধীন ৩৭৭ একর সম্পত্তি উদ্ধার করেছে বরিশাল জেলা পুলিশ। দীর্ঘ ১০৬ বছর পর জমি উদ্ধার উপলক্ষে ওই এলাকায় এক সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়।

সোমবার (২ অক্টোবর) দুপুরে হিজলা উপজেলার পুরাতন হিজলা এলাকায় এ সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। সুধী সমাবেশে স্থানীয়রা উদ্ধারকৃত জমিতে একটি পুলিশ ফাঁড়ি নির্মাণের দাবি জানান।

সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার ওয়াহিদুল ইসলাম বলেন, ১৯১৭ সালের পর থেকে এই জমি প্রভাবশালীরা যে যার মতো করে ভোগ করেছেন। অবশেষে দখলদারদের হাত থেকে এই জমি উদ্ধার করা হয়েছে। স্থানীয়দের দাবির প্রেক্ষিতে এই জমিতে একটি পুলিশ ফাঁড়ি অথবা একটি পুলিশ ক্যাম্প নির্মাণ করা হবে।

পুলিশ সুপার আরও বলেন, এই এলাকা একটি বিচ্ছিন্ন দ্বীপ। পূর্বে এই এলাকায় বিভিন্ন ধরনের অপরাধ কর্মকাণ্ড ঘটেছে। কিন্তু এখন যেকোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড ঠেকাতে পুলিশ তৎপর রয়েছে। পুলিশ সবসময় সাধারণ জনগণের পাশে রয়েছে। এলাকার চুরি-ডাকাতিসহ বিভিন্ন অপরাধ রোধে এলাকাবাসীকে স্থানীয় থানা পুলিশকে অবহিত করার কথা জানান তিনি।

সুধী সমাবেশে আরও বক্তব্য রাখেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শাহজাহান হোসেন, হিজলা উপজেলা চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, হিজলা উপজেলা নির্বাহী কর্মকর্তা সুদীপ্ত সিংহ, বীর মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর বিক্রম ও হিজলার গোরবদী ইউনিয়নের চেয়ারম্যান মো. নজরুল ইসলাম মিলন।

এ সময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মেহেদী হাসান, অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) ফরহাদ সরদার, অতিরিক্ত পুলিশ সুপার (মেহেন্দিগঞ্জ সার্কেল) জিএম মাজহারুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার (মুলাদী সার্কেল) মতিউর রহমান ও হিজলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবাইর ইসলাম প্রমুখ।

সুধী সমাবেশের আগে উদ্ধারকৃত জমিতে বিভিন্ন ধরনের বৃক্ষ রোপণ করেন পুলিশ সুপারসহ উপস্থিত অতিথিরা। পরে পুলিশ সুপার হিজলা থানার নবনির্মিত ভবন পরিদর্শন করেন।

একে/


সম্পত্তি উদ্ধার বরিশাল জেলা পুলিশ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা ৩ মার্কিন সংবাদমাধ্যমের, টেলিভিশন ‘পুল’ কভারেজ স্থগিত

🕒 প্রকাশ: ০৯:৩৯ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

বঙ্গোপসাগরে নিম্নচাপ কত শক্তিশালী হবে, গরম কমবে কি

🕒 প্রকাশ: ০৯:৩২ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

আমি ভারতীয় হলে আমার ছোট ভাই কীভাবে বাংলাদেশি হয়—ছত্তিশগড়ে আটক যুবকের প্রশ্ন

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

‘মোশন ক্যাপচারে’ বিশ্বরেকর্ড গড়ল আল্লু অর্জুন-অ্যাটলির সিনেমা

🕒 প্রকাশ: ০৯:২৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250