শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১০ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** যুদ্ধ বন্ধে ইরানের ৭ দিনের পরিকল্পনায় যা আছে *** বন্দুকের ভঙ্গিতে উদযাপন করে লালকার্ড দেখলেন ইসরায়েলি ফুটবলার *** ‘আমলাদের লেখা আইনের খসড়া অনুসন্ধানী সাংবাদিকতা পুরোপুরি বন্ধ করে দেবে’ *** জাতিসংঘ সদর দপ্তরের বাইরে নেতানিয়াহুবিরোধী বিক্ষোভ, অস্কারজয়ী অভিনেত্রীসহ অনেকে গ্রেপ্তার *** জাতিসংঘের সাধারণ পরিষদে এবার কেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নেই *** পাকিস্তান সফরে কবে যাবেন—জবাবে সাংবাদিকদের যা বললেন প্রধানমন্ত্রী তারেক রহমান *** বোয়িংয়ের কাছ থেকে বাংলাদেশের উড়োজাহাজ কেনা নিয়ে ট্রাম্পের পোস্ট, কী লিখেছেন *** সমুদ্রের উচ্চতার সঙ্গে সংকল্প আরও দৃঢ় হোক, পদক্ষেপ তার চেয়ে দ্রুত: বিশ্বনেতাদের তারেক রহমান *** নিউইয়র্কে তারেক রহমান, সেখানেই আন্তর্জাতিক গণমাধ্যমের সঙ্গে শেখ হাসিনার ভার্চুয়াল বৈঠক *** এশিয়ান গেমসের সেমিফাইনালে বাংলাদেশের দ্রুততম মানব

৫ উপায়ে ঝকঝকে করে তুলুন রান্নাঘরের সিংক

লাইফস্টাইল ডেস্ক

🕒 প্রকাশ: ১১:০৬ পূর্বাহ্ন, ৫ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

মাছ, মাংস, সব্জি ধোয়ার পর নিয়মিত রান্নাঘরের সিংক পরিষ্কার করে নেয়ার পরও কেমন একটা দাগ পরে যায় সিংকে। কীভাবে পরিস্কার করবেন, ঠিক বুঝে উঠতে পারছেন না।

আসলে অনেক সময় গরম ভাতের মার, সাবানে থাকা ক্ষার অথবা অনেকস্থানে পানিতে থাকা অতিরিক্ত আয়রন থেকে স্টিলের সিংকে এমন দাগ হতেই পারে। পরবর্তী কালে এই দাগ পড়ে যাওয়া জায়গার উপরই জং পড়ে।

তাই নিয়মিত সিংক পরিষ্কার করা জরুরি। কিন্তু কী দিয়ে সিংক পরিষ্কার করবেন? রান্নাঘরে থাকা কিছু উপকরণ দিয়েই তা নতুনের মতো ঝকঝকে করে তোলা যায়।

১) সিংক পরিস্কারে বেকিং সোডা

একটি পাত্রে বেকিং সোডা ও পানি মিশিয়ে তাতে বেশ কয়েকটি কাগজের টুকরো ডুবিয়ে রাখুন। এ বার সেই ভেজা কাগজগুলি সিংকের ধার বরাবর ছড়িয়ে ২০ মিনিট রেখে দিন। এই পদ্ধতিতে কেবল জীবাণু দূর হবে না, সিংকের ধারে জমে থাকা পানির দাগও পরিষ্কার হবে।

২) সিংক পরিস্কারে ভিনেগার

স্ক্রাবারে ভিনেগার নিয়ে সিংক ভাল করে ঘষে নিন। ওই অবস্থায় রেখে দিন ঘণ্টাখানেক। তার পর বাসন মাজার তরল সাবান দিয়ে ভাল করে ধুয়ে নিলেই সিংক আবার নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে।

৩) সিংক পরিস্কারে লেবু

সিংকে সামান্য বেকিং সোডা ছড়িয়ে তারপর লেবুর রস দিয়ে মাখিয়ে রাখুন বেশ কিছুক্ষণ। পানিতে থাকা আয়রনের নাছোড় দাগও উঠে যাবে এই মিশ্রণ ব্যবহার করলে।

৪) সিংক পরিস্কারে তরল সাবান

সিংকে জমা তেল পরিষ্কার করতে অব্যর্থ বাসন মাজার তরল সাবান। হাতে যদি খুব সময় না থাকে, সে ক্ষেত্রে প্রতি বার বাসন মাজার শেষে তরল সাবান দেওয়া স্ক্রাবার দিয়ে ঘষে নেওয়ার অভ্যাস করুন।

আরো পড়ুন: কাপড়ের গায়ে লাগানো চিহ্নগুলোর অর্থ জানুন

৫) সিংক পরিস্কারে অলিভ অয়েল

পুরনো স্টিলের সিংকে নতুনের মতো জেল্লা এনে দিতে পারে অলিভ অয়েল। সাবান বা বেকিং সোডা দিয়ে সিংক ধুয়ে, শুকিয়ে নেওয়া পর। শুকনো কাপড়ে অলিভ অয়েল নিয়ে সিংকে ভাল করে মাখিয়ে নিলেই তা নতুনের মতো ঝকঝকে হয়ে উঠবে।

এম এইচ ডি/

ঝকঝকে নতুন রান্নাঘরের সিংক

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250