সোমবার, ২১শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৬ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার *** নৈরাজ্য সৃষ্টির চেষ্টা হলে বিএনপি হাত গুটিয়ে থাকবে না: রিজভী *** একাত্তরের ভূমিকার জন্য ক্ষমাপ্রার্থনার প্রস্তাবে সমর্থন ছিল মুজাহিদ, কামারুজ্জামান ও কাদের মোল্লার *** জামায়াত বারবার ‘ক্ষমা’ চাওয়ার রাজনীতি করেছে, আনুষ্ঠানিক ক্ষমাপ্রার্থনা করেনি *** এমপি নজরুলের ৪ দিন ও প্রথম স্ত্রীর এক দিনের রিমান্ড *** স্বল্পতম বহর নিয়ে সংক্ষিপ্ত সফরে প্রধানমন্ত্রী: মাহদী আমিন

৫ হাজার কোটি টাকায় সৌদির ক্লাবে মেসি

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:৪৬ অপরাহ্ন, ৯ই মে ২০২৩

#

লিওনেল মেসি। ছবি: সংগৃহীত

আর্জেন্টিনার তারকা লিওনেল মেসি আগামী মৌসুমে ‘বিশাল অংকের চুক্তি’তে সৌদি আরবের ঘরোয়া ক্লাব ফুটবলে খেলবেন। এই চুক্তি সংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে দাবি করেছে সংবাদ সংস্থা এএফপি।

নাম প্রকাশ্যে অনিচ্ছুক সেই সূত্র এএফপিকে বলেছেন, ‘মেসির চুক্তি হয়ে গেছে। তিনি সৌদি আরবে আগামী মৌসুমে খেলবে।

এফপি জানিয়েছে, মেসি মধ্যপ্রাচ্যে যেতে রাজি হয়েছেন। সৌদি ক্লাব ‘আল-হিলাল’ তার জন্য ৪০০ মিলিয়ন ইউরো যা বাংলাদেশি টাকায় ৪৭২৩ কোটির একটি চুক্তির কথা বলেছে- এই চুক্তির ফলে তিনি গ্রহের সর্বোচ্চ বেতনভোগী খেলোয়াড় হিসেবে চিরপ্রতিদ্বন্দ্বী রোনালদোর চেয়ে এগিয়ে থাকবেন।

আরো পড়ুন: টস জিতে বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠালো আয়ারল্যান্ড

চলতি মৌসুম শেষেই পিএসজির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে মেসি, নতুন চুক্তিও আর করতে চাননি বিশ্বকাপজয়ী এই তারকা। পিএসজি ছেড়ে কোথায় যাবেন সেটি নিয়েই ছিলো গুঞ্জন। সাবেক ক্লাব বার্সেলোনা আর সৌদি আরবের কোনো ক্লাবে যাওয়ার গুঞ্জনই শোনা গিয়েছিলো বেশি। অবশেষে মেসি যাচ্ছেন সৌদি আরবেরই ক্লাবে।

এম/


 

সৌদি ক্লাব মেসি

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250