শুক্রবার, ২৩শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** বাংলাদেশে বেসরকারি খাতে ৬ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে জাপান *** রুয়েটের বাসে প্রধানমন্ত্রী, ‘স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যের জেরে আইনের আওতায় বাবা-ছেলে *** প্রধানমন্ত্রীর কাছাকাছি যাওয়ার চেষ্টা, মিরপুরে গ্রেপ্তার ১ *** প্রধানমন্ত্রীর জাপান সফরকালে রাষ্ট্রদূতকে ঢাকায় রাখার সিদ্ধান্ত *** মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা চুরি *** এআই-ছবি ছড়িয়ে ঘৃণা উসকে দেওয়া সব ধর্মের জন্য অবমাননাকর: রুমিন ফারহানা *** সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা বাহিনীর ওপর গুলি, ৩ হাজার পর্যটক উদ্ধার *** সাজেককে ঘিরে ‘কী হচ্ছে’, প্রশ্ন শফিকুর রহমানের *** সৌদি আরবে ১২ বছরে ২০৮৪ জনের মৃত্যুদণ্ড, চলতি বছরের প্রথম ছয় মাসেই ১০০ *** সারোগেসি পদ্ধতিতে প্রথম সন্তানের অপেক্ষায় নেদারল্যান্ডসের প্রথম সমকামী প্রধানমন্ত্রী

নারী টেস্ট ক্রিকেট

৮৮ বছরের রেকর্ড ভেঙে ইতিহাস বিউমন্টের

স্পোর্টস ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:২২ অপরাহ্ন, ২৫শে জুন ২০২৩

#

ইংল্যান্ডের ডানহাতি ওপেনার ট্যামি বিউমন্ট - ছবি: সংগৃহীত

নারী টেস্ট ক্রিকেটে ইতিহাস গড়লেন ইংল্যান্ডের ডানহাতি ওপেনার ট্যামি বিউমন্ট। ভেঙে দিলেন ৮৮ বছরের পুরোনো এক রেকর্ড। ইংল্যান্ডের নারী টেস্ট ক্রিকেটের ইতিহাসে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস খেলার নজির গড়েছেন বিউমন্ট।

ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার নারী অ্যাশেজের প্রথম টেস্ট একেবারে জমে উঠেছে। নটিংহ্যামে প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ৪৭৩ রানের জবাবে ৪৬৩ করেছে ইংল্যান্ড। ইংলিশদের এই দারুণ জবাব দেওয়া সম্ভব হয়েছে বিউমন্টের অনবদ্য ব্যাটিংয়ের সুবাদে।

বিউমন্ট ২০৮ রানের চোখ ধাঁধানো এক ইনিংস খেলেছেন। ৩৩১ বলের ম্যারাথন ইনিংসে ২৭টি বাউন্ডারি হাঁকান এই ওপেনার।

আরো পড়ুন: মোনেম মুন্নাকে মরণোত্তর সংবর্ধনা দেবে ইস্ট বেঙ্গল ক্লাব

ডাবল সেঞ্চুরি ছোঁয়ার আগেই অবশ্য বিউমন্ট ভেঙে দেন বেটি স্নোবলের গড়া ৮৮ বছর আগেকার রেকর্ড।

১৯৩৫ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে ইংল্যান্ডের হয়ে নারী ক্রিকেটে ব্যক্তিগত সর্বোচ্চ ১৮৯ রানের ইনিংস খেলেছিলেন বেটি। গত ৮৮ বছরে কেউ এই রেকর্ড ভাঙতে পারেননি। অবশেষে বিউমন্ট নাম লেখালেন ইতিহাসে।

এম/


ইংল্যান্ড ট্যামি বিউমন্ট

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250