রবিবার, ১৫ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘শাহরিয়ার কবির আমাকে মধ্যরাতের রাজাকার বললতেন, তবুও তার মুক্তি চাই’ *** ইমাম ও মুয়াজ্জিনদের সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন প্রধানমন্ত্রীর *** আমস্টারডামে ইহুদি স্কুলে বিস্ফোরণ *** ‘জামায়াত-এনসিপি অসভ্যতা করবে, এটাই স্বাভাবিক’ *** হাদি হত্যা: ফয়সালকে পালাতে ‘সাহায্যকারী’ ফিলিপ সাংমা পশ্চিমবঙ্গে গ্রেপ্তার *** নিষেধাজ্ঞা কাটাতে আন্তর্জাতিক তৎপরতা, নির্বাচনী রাজনীতিতে শক্তিশালী হয়ে ফিরতে চায় আওয়ামী লীগ *** রাত থেকে গণপরিবহনে তেল নেওয়ার সীমা থাকছে না: সড়কমন্ত্রী *** তিন মাস পর জামিনে মুক্ত সাংবাদিক আনিস আলমগীর *** হয়তো এখনই নয়, তবে ইরান সরকারের পতন হবেই: ট্রাম্প *** ‘পদত্যাগ ও মেয়াদ পূর্ণ করার কথা—সাহাবুদ্দিন দুটিই বলেন প্রধানমন্ত্রীর ইঙ্গিতে’

‘নীলাখ্যান’ নিয়ে ভারতে মহাকাল নাট্য সম্প্রদায়

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৩৪ অপরাহ্ন, ২০শে মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ‘সাপুড়ে’ আশ্রয়ে আনন জামান রচিত ও ইউসুফ হাসান নির্দেশিত নাটক ‘নীলাখ্যান’। নাটকটির ৭২ ও ৭৩তম মঞ্চায়ন করতে ভারতে অবস্থান করছে মহাকাল নাট্য সম্প্রদায়।

শুক্রবার (১৯ মে) হয়েছে নাটকটির প্রথম প্রদর্শনী, দ্বিতীয়টি হবে রোববার (২১ মে)। নাট্য সম্প্রদায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

জানা গেছে, ভারতে নাটকটির একটি মঞ্চায়ন হবে পশ্চিমবঙ্গে জাতীয় কবি নজরুল ইসলামের জন্মভূমি বর্ধমান জেলায় ‘এবং আমরা’ নাট্যদল আয়োজিত নাট্য আসরে। অন্যটি প্রদর্শনী হবে নবাব সিরাজ উদদৌলার স্মৃতিবিজড়িত মুর্শিদাবাদ জেলায়। যেখানে ঋত্বিক নাট্যদলের আয়োজনে রবীন্দ্র সদন মঞ্চে ‘নীলাখ্যান’ মঞ্চায়ন করবে মহাকাল নাট্য সম্প্রদায়।

‘নীলাখ্যান’-এ অভিনয় করেছেন পলি বিশ্বাস, সম্রাট, রিপন রনি, সবুজ হোসেন, কোনাল আলী, কানিজ ফাতেমা, শিবলী সরকার, স্বপ্নিল, রাকীব হাসান, তারক দাস, মো. আহাদ, রাসেল আহমেদ, মেঘলা, রাজীব, মনিরুল আলম, মো. শাহনেওয়াজ ও মীর জাহিদ হাসান।

আরো পড়ুন: হলিউড ছবির প্রস্তাব ফিরিয়ে দিয়ে সাবান তৈরি করেন শিশুশিল্পী ঝনক

নাটকের মঞ্চ পরিকল্পনা, সুর, সংগীত ও আবহসংগীত পরিকল্পনায় ইউসুফ হাসান, আলোক পরিকল্পনায় ঠান্ডু রায়হান।  পোশাক পরিকল্পনায় সোমা মুমতাজ, কোরিওগ্রাফি জেরিন তাসনিম, প্রপস পরিকল্পনা ও নির্মাণ হাসনাত রিপন, রূপসজ্জায় শুভাশীষ দত্ত তন্ময়, পোস্টার ও স্মরণিকা ডিজাইন পংকজ নিনাদ, মঞ্চ অধিকর্তা আমিনুল আশরাফ ও প্রযোজনা অধিকর্তা মীর জাহিদ হাসান।

এম এইচ ডি/আইকেজে 

নীলাখ্যান ভারত মহাকাল নাট্য সম্প্রদায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250