শনিবার, ২৪শে অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ
৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** আল নাসরের জয়ের পর রোনালদোর গোল নিয়ে বিতর্ক *** ড্রোন বা ক্ষেপণাস্ত্র নয়, সৌদির বিরুদ্ধে হুতিদের নতুন অস্ত্র *** খাগড়াছড়িতে চলছে আধা বেলার সড়ক ও নৌপথ অবরোধ *** দেশের বিভিন্ন কারাগারে ৪০৭ বিদেশি, সাজা শেষে ফেরার অপেক্ষায় ১৭২ *** সাজেক সড়কে অবরোধ অব্যাহত, রিসোর্টের ৬০ শতাংশ বুকিং বাতিল *** দ্রুততম মানব ইমরানুর, মুকুট ধরে রাখলেন শিরিনও *** ১৩ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণে সহায়তা করেছিলেন মাদ্রাসাশিক্ষকের স্ত্রী, গ্রেপ্তার *** কোনো কিছুই পক্ষে নেই, কেন কঠিন পরীক্ষার মুখোমুখি সৌদি যুবরাজ *** ‘শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরছেন’ জানিয়ে নওগাঁয় মাইকিং *** ছাত্রীকে যৌন হয়রানির খবরে মহিলা মাদ্রাসায় আগুন, শিক্ষককে পুলিশে সোপর্দ

‘প্রিয়তমা’র ফার্স্ট লুকে রহস্যময় শাকিব

বিনোদন ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৫৬ অপরাহ্ন, ১৮ই জুন ২০২৩

#

সুপারস্টার শাকিব খান - ছবি: সংগৃহীত

চোখে কালো সানগ্লাস, কাপড়ে মুখ ঢাকা, বাতাসে উড়ছে লম্বা চুল, পরনে জিন্স জ্যাকেট, শেষে চাক্কু ছুঁড়ে মারলেন! এমন অ্যাকশন অবতরে সুপারস্টার শাকিব খান এক ঝলক দেখা দিলেন আসন্ন ঈদে মুক্তির অপেক্ষায় থাকা ছবি প্রিয়তমা'র ফার্স্ট লুকে।

সামাজিক যোগাযোগ মাধ্যমে সঙ্গে সঙ্গে শাকিবের এই ফার্স্টলুকটি নিয়ে শোরগোল পড়ে যায়। ৩০ সেকেন্ডের এই টিজারে শাকিবের উপস্থিতি রহস্য বাড়িয়েছে। তারা অধীর আগ্রহে 'প্রিয়তমা' দেখার অপেক্ষায় আছেন।

ইতোমধ্যে শেষ হয়েছে প্রিয়তমা'র শুটিং। এরমধ্যে সিনেমা হল বুকিং এজেন্ট থেকে শুরু করে হল মালিকদের আগ্রহের তুঙ্গে থাকা এ ছবি ‘চড়া মূল্যে’ হল বুকিং চলছে। পরিচালক হিমেল আশরাফ জানান, শাকিব খানের লুক ও ছবির হাইপের কারণে হল মালিকরা ‘প্রিয়তমা’য় আগ্রহ দেখাচ্ছে। চলতি সপ্তাহে 'প্রিয়তমা'র সেন্সর পেতে পারেন। 

আরো পড়ুন: আবারও তোপের মুখে জ্যাকুলিন!

'প্রিয়তমা' আরশাদ আদনানের প্রযোজনায় নির্মিত রোম্যান্টিক অ্যাকশন ধাঁচের মৌলিক গল্পের সিনেমা। এর কাহিনী প্রয়াত ফারুক হোসেনের। যৌথভাবে চিত্রনাট্য ও সংলাপ করেছেন ফারুক হোসেন ও হিমেল আশরাফ।

শাকিব ছাড়াও আরও অভিনয় করছেন ইধিকা পাল, কাজী হায়াত, শহিদুজ্জামান সেলিম, এলিনা শাম্মী, ডনসহ অনেক।

এম/


Important Urgent

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250