মঙ্গলবার, ৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২৪শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির *** পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর *** বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ *** ডিসেম্বরে শেখ হাসিনা ছাড়া শেখ পরিবারের আর কেউ দেশে ফিরতে আগ্রহী নন, বিদেশেই নিরাপদ আশ্রয়ে তারা *** বিপুলসংখ্যক রোহিঙ্গাকে আশ্রয় দেওয়ায় দেশের অর্থনীতিতে বাড়তি চাপ তৈরি হয়েছে: প্রধানমন্ত্রী *** বৈধভাবে বছরে ১০ হাজার শ্রমিকের ইতালি যাওয়ার সুযোগ আছে: মীর শাহে আলম *** সংঘাত-প্রতিশোধের রাজনীতি ভুলে সমঝোতার আহ্বান রাষ্ট্রপতি মির্জা ফখরুলের *** ঢাকায় পর্যটন মেলা শুরু ২৯ অক্টোবর, অংশ নেবে ২০টি দেশ *** সড়ক নিরাপত্তার প্রকল্পে সুফল চাই, আনুষ্ঠানিকতা নয়: সড়কমন্ত্রী *** প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

‘ভোটারদের আতঙ্কে থাকার অভিযোগ পেলে প্রমাণ ছাড়াই ব্যবস্থা’

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ০৪:০২ অপরাহ্ন, ২১শে ডিসেম্বর ২০২৩

#

ছবি: সংগৃহীত

নির্বাচন কমিশনার রাশেদা সুলতানা বলেছেন, যদি কোনো ভোটার বলেন বাধা পেয়েছি, কেউ ভয় দেখিয়েছে, আতঙ্কিত করার চেষ্টা করেছে তাহলে প্রমাণের প্রয়োজন নেই। আইনশৃঙ্খলা বাহিনী ব্যবস্থা নেবে।

বৃহস্পতিবার (২১ই ডিসেম্বর) দুপুরে নাটোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রিসাইডিং অফিসারদের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এসব কথা বলেন। 

রাশেদা সুলতানা বলেন, ভোট সুষ্ঠু ও উৎসবমুখর করার জন্য যা যা করা প্রয়োজন আমরা তা করবো। নির্বাচনে মাঠ পর্যায়ে যারা কাজ করবে তারা আমাদের নির্দেশনা অক্ষরে অক্ষরে পালন করবে। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটকেন্দ্রে আসতে পারে, ভোটের পরিবেশ যাতে বিঘ্নিত না হয় সেই জন্য জনপ্রশাসন ও বিভিন্ন বাহিনী দিন-রাত নিরলস পরিশ্রম করে যাচ্ছে।

প্রার্থীদের আচরণবিধি নিয়ে তিনি বলেন, আচরণবিধি লঙঘন করলে প্রার্থীদের শাস্তি দেওয়ার পশাপাশি প্রার্থিতা বাতিলের ক্ষমতা নির্বাচন কমিশনের আছে। আমাদের ইচ্ছা অবাধ, সুষ্ঠু, সুন্দর ও নিরপেক্ষ নির্বাচন। ভোটাররা আসবে, ভোটাধিকার প্রয়োগ করবে। এই নির্বাচন যেন অবাধ, সুষ্ঠু নিরপেক্ষভাবে করতে পারি সেটাই আমাদের মূল কাজ।

এ সময় রাজশাহী রেঞ্জের উপ-মহাপুলিশ পরিদর্শক (ডিআইজি) আনিসুর রহমান, অতিরিক্ত বিভাগীয় কমিশনার জসিম উদ্দিন হায়দার, জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক আবু নাছের ভূঁঞা, পুলিশ সুপার তারিকুল ইসলামসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ওআ/

ভোটার নির্বাচন কমিশনার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

মার্কিন–ইসরায়েলি যুদ্ধের পর এবার অভ্যন্তরীণ সশস্ত্র সংঘাতের শঙ্কায় ইরান

🕒 প্রকাশ: ১০:৫৬ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

শীতে ইউক্রেনকে ‘ভেঙেচুরে ফেলতে পারে’ রাশিয়া, তার আগেই যুদ্ধবিরতির আশা জেলেনস্কির

🕒 প্রকাশ: ১০:২০ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

পশ্চিম তীরে ‘সর্বাত্মক যুদ্ধ’ শুরুর হুমকি ইসরায়েলি মন্ত্রীর

🕒 প্রকাশ: ১০:১৩ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

ইতালিতে হামলা–হেনস্তার শিকার বাঁধন, আ. লীগ–ছাত্রলীগকে অভিযুক্ত করে যা বললেন অভিনেত্রী

🕒 প্রকাশ: ১০:০৮ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

বাঁচা-মরার ম্যাচে আজ নামছে বাংলাদেশ

🕒 প্রকাশ: ১০:০১ পূর্বাহ্ন, ৮ই সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250