শনিবার, ২৮শে নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
১৪ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম *** ‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে *** প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী *** গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা *** দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী *** মালয়েশিয়ায় ভিসা ও ওয়ার্ক পারমিটের শর্ত লঙ্ঘনে শীর্ষে বাংলাদেশিরা *** পুরুষ কর্মীদের ১৫ দিনের পিতৃত্বকালীন ছুটি ঘোষণা করল থালাপাতির সরকার *** সয়াবিন তেলের দাম লিটারে ৩ টাকা বাড়লো *** ভালুকায় শ্রমিক বিক্ষোভে পুলিশের বাধা, সাউন্ড গ্রেনেড-টিয়ারশেলে ছত্রভঙ্গ *** শুল্ক আরোপ ট্রাম্পের পলিটিক্যাল ক্যাম্পেইন এজেন্ডার অংশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘সমলয়’ পদ্ধতিতে চাষাবাদে লাভবান হচ্ছেন ছোট চাষিরা, কম খরচে বেশি ধান

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ০৪:৩৩ অপরাহ্ন, ৬ই মে ২০২৩

#

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ার মিঠুন শেখের জমি মাত্র আট কাঠা। ছোট্ট এই জমিতে ধান আবাদ করতে গিয়ে যে খরচ হয়, তাতে আর লাভের মুখ দেখা যায় না। একই অবস্থা টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নের সেলিম বিশ্বাসেরও। তারও জমি আট কাঠা। অল্প জমিতে আবাদে খরচ বেশি হওয়ায় কোনো কোনো মৌসুমে জমি পতিত রাখেন। এই সমস্যা শুধু মিঠুন শেখ বা সেলিম বিশ্বাসের নয়, সারা দেশের সব ক্ষুদ্র কৃষকের একই অবস্থা।

এই সমস্যা সমাধানে সরকার সমলয় পদ্ধতিতে চাষাবাদ ব্যবস্থার প্রবর্তন করেছে। এতে ক্ষুদ্র কৃষকদের এক ছাতার নিচে আনা হয়েছে। কৃষিবিজ্ঞানীরা বলেছেন, উত্তরাধিকার বিভাজনসহ নানা কারণে আমাদের দেশের জমিগুলো ছোট হয়ে যাচ্ছে। কিন্তু যান্ত্রিকীকরণের জন্য দরকার বড় জমি। তাছাড়া কৃষি যান্ত্রিকীকরণের আরেকটি বাধা হলো সব কৃষক একই সময়ে চাষাবাদ করেন না। নানা জাতের ও সময়ের বীজ নির্বাচন করায় সবার বীজতলাও এক সময়ে গজায় না। ফলে চারা রোপণের সময়ও হয় ভিন্ন, ধানও তাই এক সময়ে পাকে না। ধান কাটার জন্য বিভিন্ন জমিতে আলাদা সময়ে কৃষি যন্ত্রগুলো ব্যবহারে অনেক খরচ বেড়ে যায়।

কিন্তু সমলয় পদ্ধতিতে কোনো একটি এলাকার পাশাপাশি ছোট ছোট জমিগুলো আল ঠিক রেখেই চাষাবাদের জন্য একই সিস্টেমের আওতায় নিয়ে আসা হয়। এতে জমি বড় হওয়ায় একসঙ্গে কৃষকেরা সবাই মিলে একই জাতের ধান একই সময়ে আবাদ করবেন। এই পদ্ধতিতে বীজতলা থেকে চারা তোলা, চারা রোপণ ও ধান কাটা—সব প্রক্রিয়া যন্ত্রের সাহায্যে করা হবে। ফলে ধান চাষে সময়, শ্রম ও খরচ কম লাগছে। এতে কৃষক লাভবান হবেন। বিজ্ঞানীরা বলছেন, এই কার্যক্রম গ্রহণ করার ফলে একদিকে ধানের নতুন নতুন জাত দ্রুত সম্প্রসারণ এবং ধান চাষে যন্ত্রের ব্যবহার বহুলাংশে বৃদ্ধি পাবে।

সম্প্রতি গোপালগঞ্জের টুঙ্গিপাড়াসহ বিভিন্ন এলাকা ঘুরে সমলয় পদ্ধতিতে এই চাষাবাদ দেখা যায়। এই পদ্ধতিতে এবার নিজের জমিতে বোরো আবাদ করেছেন টুঙ্গিপাড়ার কুশলী ইউনিয়নের সেলিম বিশ্বাস। নিজের জমির ধানের পাশে দাঁড়িয়ে তিনি বলেন, ছোট জমিতে আবাদ করা খুব কষ্ট। খরচ বেশি। তাই ধান লাগিয়ে আর লাভ থাকে না। তিনি বলেন, অনেক কৃষকের ছোট জমি একসঙ্গে আবাদ করলে খরচ কম হয়। একই কথা বললেন কৃষক মিঠুন শেখ। তিনি বলেন, ধান তো এবার অনেক ভালো হইছে। খরচও কম হইছে। যন্ত্রের সাহায্যে ধান কাটায় খুব অল্প সময়ের মধ্যেই কাটা হয়ে গেছে। শুধু তাই নয়, একই সঙ্গে মাড়াইও করা হয়ে গেছে।

সেলিম বিশ্বাস ও মিঠুন শেখের সঙ্গে সমলয় পদ্ধতিতে আবাদ করেছেন এই এলাকার আরেক কৃষক ইদ্রিস শেখ। তিনি বলেন, তার জমি ৭৮ শতক। আগে নিজেই জমি আবাদ করতাম, কিন্তু এককভাবে আবাদ করায় খরচ অনেক বেড়ে যায়। তাই অন্য কৃষকদের সঙ্গে সমলয় পদ্ধতিতে আবাদ করেছি।

উল্লেখ্য, চলতি বোরো মৌসুমে সারা দেশে ৬১টি জেলার ১০০টি জায়গায় এবার সমলয় পদ্ধতিতে বোরো আবাদ করা হয়েছে। সরকার কৃষিকে আধুনিক ও লাভজনক করতে টেকসই যান্ত্রিকীকরণের যে পদক্ষেপ নিয়েছে, তা বাস্তবায়নেই সমলয় চাষাবাদ পদ্ধতির প্রবর্তন করেছে। গত ২০১৯-২০ অর্থবছরে ১২টি জেলায় প্রথম সমলয়ে চাষাবাদ কার্যক্রম প্রদর্শনী আকারে বাস্তবায়ন করে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে বিভিন্নভাবে কারিগরি সহযোগিতা দিচ্ছে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)।

আরো পড়ুন: ‘বঙ্গবন্ধু ধান ১০০’ চাষে ফলন দেড়-দুই গুণ বেশি

সরকারের সমলয় নীতিমালায় বলা হয়েছে, প্রতি গ্রুপে কৃষকের সংখ্যা সর্বোচ্চ ৩৫ এবং জমির পরিমাণ ৫০ থেকে ৬০ একর হতে হবে।

সমলয় পদ্ধতিতে ধান আবাদ কি লাভজনক?

দেশের কৃষকদের বড় অভিযোগ, কষ্ট করে আবাদ করলেও ধান বিক্রি করে লাভ হয় না। কারণ উৎপাদন খরচ অনেক বেড়ে গেছে। বিশেষজ্ঞরা বলেছেন, ধান আবাদ লাভজনক করতে হলে উৎপাদন ব্যয় কমাতে হবে। আর উৎপাদন ব্যয় কমাতে হলে সমলয় চাষের বিকল্প নেই।

বিশিষ্ট কৃষিবিজ্ঞানী বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (ব্রি) মহাপরিচালক মো. শাহজাহান কবীর বলেন, ছোট ছোট জমিকে চাষের আওতায় আনতে এবং উৎপাদন খরচ কমাতে সমলয় পদ্ধতিতে চাষাবাদের বিকল্প নেই। তিনি বলেন, বর্তমানে প্রচলিত পদ্ধতিতে এক হেক্টর জমিতে ধানের চারা রোপণ করতে এলাকাভেদে খরচ হয় প্রায় ১২ থেকে ১৬ হাজার টাকা, যেখানে রোপণযন্ত্র ব্যবহার করলে ব্যয় হয় মাত্র ৩ থেকে সাড়ে ৩ হাজার টাকা। 

একইভাবে ধান কাটার ক্ষেত্রেও সময়ের স্বল্পতা এবং সারা দেশে প্রায় পাশাপাশি সময়ে ধান কাটা শুরু হওয়ায় শ্রমিকের ব্যাপক ঘাটতি পরিলক্ষিত হয়। এক্ষেত্রে একটি কম্বাইন হারভেস্টার দিয়ে ধান কাটায় যেখানে হেক্টরপ্রতি সাড়ে ৩ থেকে ৪ হাজার টাকা খরচ হয়, সেখানে শ্রমিক দিয়ে কর্তন, পরিবহন, মাড়াই ও ঝাড়াই বাবদ এলাকাভেদে প্রায় ১৮ থেকে ২০ হাজার টাকা খরচ হয়। এই হিসাবে শুধু ধান রোপণ ও কাটায় যান্ত্রিকীকরণ করা সম্ভব হলে ধান উৎপাদন খরচ হেক্টরপ্রতি ২৫ থেকে ২৮ হাজার টাকা সাশ্রয় করা সম্ভব হবে।

একই তথ্য জানিয়ে কৃষিসচিব ওয়াহিদা আক্তার বলেন, যান্ত্রিকীকরণ ও আধুনিক চাষাবাদের এই পদ্ধতিতে কম খরচে কৃষক অধিক ধান উৎপাদন করতে পারবেন। ফলে আমাদের কৃষি এক যুগে প্রবেশ করবে।

এ প্রসঙ্গে কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক বলেছেন, সরকার কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়িয়ে কৃষিকে আধুনিক ও লাভজনক করতে নিরলস কাজ করছে। ।

এমএইচডি/ আই. কে. জে/

‘সমলয়’ পদ্ধতি চাষাবাদ চাষি ধান

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

‘সবার আগে বাংলাদেশ’ নয়, ‘দলীয় ও গোষ্ঠীগত স্বার্থ’ নীতিতে চলছে: মাহফুজ আনাম

🕒 প্রকাশ: ০৪:২৭ অপরাহ্ন, ২৭শে নভেম্বর ২০২৬

‘উত্তেজক বক্তা’ ফজলুর রহমানকে ঘিরে কী ঘটছে পাকিস্তানে

🕒 প্রকাশ: ১০:০৮ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ০৮:০২ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

গাজীপুরে আজও দফায় দফায় শ্রমিক-পুলিশ সংঘর্ষ, বন্ধ ২৫ কারখানা

🕒 প্রকাশ: ০৭:৫১ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

দিল্লিতে বসে চার লাখ নেতাকর্মীর সঙ্গে যোগাযোগ, শেখ হাসিনার সাংগঠনিক কৌশল কী

🕒 প্রকাশ: ০৭:৩৭ অপরাহ্ন, ২৬শে নভেম্বর ২০২৬

Footer Up 970x250