রবিবার, ৬ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
২২শে ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** সীমা লঙ্ঘন না করার হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর *** বরাদ্দ করা কক্ষে উইপোকা, মধ্যরাতে সার্কিট হাউস ছাড়লেন জামায়াত নেতা *** হাম ও উপসর্গে মৃত্যু হাজার ছুঁইছুঁই *** আওয়ামী লীগের নেতা-কর্মীরা অপরাধী নন, রাজনৈতিক নিপীড়নের শিকার: শেখ হাসিনা *** মদপানে পুলিশ কর্মকর্তার মাতলামি, কর্মস্থল থেকে প্রত্যাহার *** জাতিসংঘ অধিবেশনের আগে প্রধানমন্ত্রীর ভারত সফরের সম্ভাবনা নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী *** দাবি না মানলে সরকার পতনের আন্দোলন: শফিকুর রহমান *** জাতিসংঘে ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠকের সম্ভাবনা রয়েছে *** ফুলবাড়ীতে উন্মুক্ত কয়লা উত্তোলনের উদ্যোগ নিলে গণ-আন্দোলনের হুঁশিয়ারি *** লংমার্চ করে গ্যাস-বিদ্যুৎ পাওয়া যাবে না, সরকারকে সময় দিতে হবে: ডিএসসিসি প্রশাসক

ফয়জুল করীমের সঙ্গে একান্ত সাক্ষাৎ করলেন জাহাঙ্গীর আলম

নিউজ ডেস্ক

🕒 প্রকাশ: ১২:৪৯ অপরাহ্ন, ১৭ই জুন ২০২৩

#

ছবি: সংগৃহীত

বরিশাল সিটি নির্বাচনে ভোটের দিন হামলায় আহত ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মুফতি ফয়জুল করীমের শারীরিক অবস্থার খোঁজ নিতে বরিশাল গিয়েছিলেন গাজীপুরের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম। 

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত এ নেতা বৃহস্পতিবার গভীর রাতে বরিশাল সদর উপজেলার চরমোনাই দরবার শরীফে এসে খোঁজ খবর নিয়েছেন। তবে বিষয়টি জানাজানি হয় আজ শনিবার সকালে।

এ তথ্যের সত্যতা স্বীকার করে চরমোনাই মিডিয়া গ্রুপের সদস্য ও ইসলামী যুব আন্দোলনের মহানগরের সভাপতি এসএম সানাউল্লাহ বলেন, রাত ১১টায় গাজীপুর সিটির সাবেক মেয়র জাহাঙ্গীর আলম চরমোনাই দরবার শরীফে এসে পৌঁছান। এক ঘণ্টা তিনি এখানে অবস্থান করেন। 

আরো পড়ুন: দুর্নীতিবিরোধী সচেতনতা বাড়াতে দুদককে রাষ্ট্রপতির আহ্বান


তিনি বরিশাল সিটি নির্বাচনের প্রার্থী মুফতি ফয়জুল করীমের শারিরীক অবস্থার খোঁজখবর নিয়েছেন। এ সময় জাহাঙ্গীর আলম ও মুফতি ফয়জুল করীম একান্তে কথা বলেছেন। 

তাদের মধ্যে কী বিষয় নিয়ে আলাপ-আলোচনা হয়েছে সেই বিষয়ে কিছু জানেন না জানিয়ে সানাউল্লাহ বলেন, মুফতির কক্ষ থেকে বেরিয়ে জাহাঙ্গীর আলম গাজীপুরে ফিরে গেছেন।

এ বিষয়ে জানতে চাইলে মুফতি ফয়জুল করীম বলেন, নির্বাচনের দিন হামলায় আমার আহত হওয়ার খবর শুনে তিনি আমাকে দেখতে এসেছিলেন। কুশল বিনিময় এবং শারীরিক অবস্থার খোঁজখবর নিয়ে তিনি আবার চলে গেছেন।

এসি/ আই. কে. জে/



ফয়জুল করীম জাহাঙ্গীর আলম

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250