মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী *** ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে *** ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায় *** হোয়াইট হাউসে প্রবেশাধিকার ফিরে পেতে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সিএনএন, পলিটিকোর মামলা *** তারেক রহমানের উপহার দেওয়া ইসরায়েলি লেখকের বই কেন ফেরত নিল ধর্ম মন্ত্রণালয় *** বিশ্ববাজারে কমলেও দেশে কেন জ্বালানি তেলের দাম বাড়াচ্ছে সরকার, বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতি কী ছিল *** জ্বালানি তেলের দাম বাড়ায় জনজীবন আরও দুর্বিষহ হবে: জামায়াত *** জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর বাস ভাড়া বাড়ানোর দাবি পরিবহন মালিকদের *** জ্বালানি পাচার রোধে মূল্য সমন্বয় করেছে সরকার: প্রতিমন্ত্রী *** বিশ্ববাজারে তেলের দাম কমে ১০১ ডলার

যেখানে মধ্যবয়সী পুরুষরা শুধু কাঁদতে যান!

ডেস্ক নিউজ

🕒 প্রকাশ: ১০:৪০ অপরাহ্ন, ৮ই আগস্ট ২০২৩

#

ছবি: সংগৃহীত

চীনের রাজধানী বেইজিংয়ে ২৪ ঘণ্টা খোলা থাকে এমন রেস্তোরাঁর সংখ্যা খুবই কম। যেগুলো খোলা থাকে সেগুলোতে আবার ভিড়ও বেশি। ফলত অনেকেই সেখানে যেতে চান না। এর ব্যতিক্রম হচ্ছে “জিন ডিং জুয়ান” নামের এই রেস্তোরাঁ। সেটি মধ্যবয়সী পুরুষদের ‘শেষ আশ্রয়স্থল’। অনেকে কাঁদতেও যান সেখানে এমন টাই মিলেছে খবর।

সূত্র অনুযায়ী, জিন ডিং জুয়ান রেস্তোরাঁটিকে মধ্যবয়সী পুরুষদের ‘শেষ আশ্রয়স্থল’বলা হয়। জীবনের সকল ধকল সামলানোর পর একাকী সময় কাটাতে এখানে যান চীনের মধ্য বয়সী পুরুষরা। এমনকি শোনা যায় অনেকে কান্নাকাটি করে মন হালকা করেও নেন।

জিন ডিং জুয়ানের বেশির ভাগ ক্রেতাই মধ্যবয়সী পুরুষ। সেখানকার এক ব্যক্তি বলেছেন, তিনি রেস্তোরাঁটিতে পাঁচ বছর ধরে যাচ্ছেন। সেখানে এমন কিছু সুবিধা রয়েছে, যা কেবল মধ্যবয়সী পুরুষদেরই মনে ধরবে। এটি তাদের জন্য ‘দারুণ একটি জায়গা’।

আরো পড়ুন: অচিরেই মানুষ লাভ করবে অমরত্ব!

জিন ডিং জুয়ান রেস্তোরাঁর ব্যবস্থাপক গুয়ো বলেন, “রেস্তোরাঁর বেশিরভাগ ক্রেতা মধ্যবয়সী পুরুষ এবং সন্ধ্যার পর সেখানে আসেন।অনেকে একাই আসেন। তারা একে অপরের সঙ্গে আড্ডা দেন। কেউ কেউ আবার একাকী বসে কাঁদেন।”

সম্প্রতি রেস্তোরাঁটি এখন নেটপারায় ভাইরাল হয়েছে ।রেস্তোরাঁটিকে নিয়ে চলছে নানা আলোচনা। যেমন একজন বলেছেন, “পুরুষেরাও মানুষ। মুক্তভাবে শ্বাস নেওয়ার জন্য তাঁদেরও কিছুটা সময় ও জায়গা প্রয়োজন।”

এসি/ আই.কে.জে/


পুরুষ

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

দীপিকা-রণবীরের ঘরে এলো দ্বিতীয় সন্তান

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

পীরগঞ্জে প্রতিবন্ধী শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

🕒 প্রকাশ: ০৮:৩৪ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইস্তাম্বুলে যাত্রাবিরতি শেষে নিউইয়র্কের পথে প্রধানমন্ত্রী

🕒 প্রকাশ: ১২:৫৭ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ইসলামি বইমেলায় জঙ্গি নেতাদের বই কীভাবে প্রকাশ্যে বিক্রি হচ্ছে, প্রশাসন কী করছে

🕒 প্রকাশ: ১২:১০ পূর্বাহ্ন, ২২শে সেপ্টেম্বর ২০২৬

ব্যারিস্টার রাজ্জাকের বইকে কেন্দ্র করে জামায়াতের ক্ষমাপ্রার্থনা কেন আলোচনায়

🕒 প্রকাশ: ১১:২৯ অপরাহ্ন, ২১শে সেপ্টেম্বর ২০২৬

Footer Up 970x250