শনিবার, ২৮শে ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ
১৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ

সর্বশেষ

*** ‘আসিফ নজরুল তৃতীয় শ্রেণির লেখক’ *** নরসিংদীতে কিশোরীকে অপহরণ ও হত্যা: প্রধান আসামি গাজীপুরে গ্রেপ্তার *** ফাওজুল কবিরের সরকারি বাসায় সাবেক উপদেষ্টাদের ইফতার ও নৈশভোজ *** আমি কিছু দেখিনি, ভুল কিছু করিনি—বিল ক্লিনটনের সাক্ষ্য *** হতাহত নিয়ে পাকিস্তান-আফগানিস্তানের পাল্টাপাল্টি দাবি *** ‘কোনো নির্বাচনই শতভাগ নিখুঁত হয় না’ *** জুলাই গণঅভ্যুত্থানে পুলিশ হত্যার বিষয়টি তদন্ত হবে: মির্জা ফখরুল *** তালেবানের পৃষ্ঠপোষক থেকে কেন প্রতিপক্ষ হয়ে উঠল পাকিস্তান *** ‘ড. ইউনূসের সময়কালে অপসারণ চেষ্টা’—রাষ্ট্রপতির বক্তব্যের কড়া প্রতিক্রিয়া জামায়াত আমিরের *** কবি মোহন রায়হানকে ‘অপমান’ করায় উদীচীর নিন্দা

সংগীত শিল্পী মোঃ খুরশীদ আলম পাচ্ছেন ফিরোজা বেগম স্বর্ণপদক ও পুরস্কার

নিজস্ব প্রতিবেদক

🕒 প্রকাশ: ১১:৫৯ পূর্বাহ্ন, ৩০শে জুলাই ২০২৩

#

আজ রোববার (৩০ জুলাই) বিকাল ৪:৩০টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে বাংলাদেশের বরেণ্য সংগীত শিল্পী মোঃ খুরশীদ আলম-কে ফিরোজা বেগম স্বর্ণপদক ও পুরস্কার প্রদান করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে  শিল্পীকে স্বর্ণপদক ও পুরস্কার প্রদান করবেন ।

অনুষ্ঠানে সভাপত্বিত করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ এবং ফিরোজা বেগম স্মৃতি স্বর্ণপদক ট্রাস্ট ফান্ডের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ।

অনুষ্ঠানে স্বাগত ভাষণ দেবেন চেয়ারম্যান, এসিআই ফাউন্ডেশন এবং ট্রাস্ট ফান্ডের দাতা এম আনিস উদ দৌলা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাসির, এবং ধন্যবাদ জ্ঞাপন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সঙ্গীত বিভাগের চেয়ারম্যান ড. দেবপ্রসাদ দাঁ।

আই. কে. জে/ 


ফিরোজা বেগম স্বর্ণপদক ও পুরস্কার

সুখবর এর নিউজ পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

খবরটি শেয়ার করুন

Footer Up 970x250